প্রবাসীর ভিডিওতে গোলাম মাওলা রনি ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তী সরকার অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেন। তাঁর এই নিয়োগের বিরোধিতা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন দেন পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি।
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর টক শো’র আলোচিত রনি নেটিজনদের আক্রমণের মুখে পড়েন। তারা রনির মন্তব্যের কড়া সমালোচনা করেন।
ওই ঘটনার রনির সমালোচনা করে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ও বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
ওই ভিডিওতে ইলিয়াস হোসেন রনির বিরুদ্ধে সাংবাদিককে মারধর, রাজনৈতিক দল পরিবর্তন, আওয়ামী লীগের এমপি হওয়ার পর দুর্নীতি, অনিয়ম ও অন্যের জায়গা দখলের অভিযোগ আনেন।
প্রবাসী এই সাংবাদিক আরও জানান, ৫ আগস্টের দুদিন আগে চ্যানেল আইয়ের টকশোতে উপস্থাপিকার সঙ্গে বিচারপতি মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল, সেটার ‘নাটের গুরু’ ছিলেন রনি। টকশো শেষে অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে।
ইলিয়াস অভিযোগ করেন, মূলত রনির এই কথাতেই শুরু হয় বিচারপতি মানিকের আক্রমণাত্মক আচরণ। মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছেতাই বলে যাচ্ছিলেন তখনো রনি দাঁত কেলিয়ে অসভ্যের মতো হাসছিলেন।
১৯ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে গোলাম মাওলা রনির নাম বিকৃত করে উচ্চারণ কনের ইলিয়াস। ভিডিওটি ৩০ আগস্ট ইউটিউবে আপলোডের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সেখানে রনির ‘মুখোশ’ উন্মোচন করায় নেটিজেনরা ইলিয়াসকে ধন্যবাদ দেন।
অনেকেই বলেন, রনিকে এতদিন আমরা সত্যিই ভালো মানুষ মনে করতাম। এক অঙ্গে এত রূপ! ধন্যবাদ ইলিয়াস ভাইকে সত্যিটা তুলে ধরার জন্য।
ইলিয়াস হোসেনের ওই ভিডিওটি নজরে আসলে পরদিন ৩১ আগস্ট নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি। সেখানে ইলিয়াসের কোনো অভিযোগের জবাব দেননি রনি। তবে নাম বিকৃত করায় ইলিয়াসের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চেয়েছেন আওয়ামী লীগের সাবেক এই এমপি।
গোলাম মাওলা রনি তার স্ট্যাটাসে লেখেন, ‘সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসাইন গোলাম ময়লা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন। জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই । কোনো কালে কথাও হয়নি। তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ-নীতি নৈতিকতার দ্বন্দ্বও নেই। সুতরাং আমাকে নিয়ে তার গিবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছি!’
আওয়ামী লীগের সাবেক এই নেতা আরও লেখেন, ‘আমি সব বিষয়ে আল্লাহর ওপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটই পেশ করি। কোনো দিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দিইনি। কারো বিরুদ্ধে নালিশ করিনি। তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি। আজ এই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম- ইয়া রব, আমার মালিক- তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করছে তাদের সবার বিচার চাই। দুনিয়া এবং আখেরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই- তোমার অন্যান্য গোলামদের মন যেন শীতল হয়ে যায়। আমিন।’
রনির এই স্ট্যাটাসের পর নেটিজেনরা তার সমালোচনা শুরু করেন। তারা রনিকে ইলিয়াসের অভিযোগগুলোর যুক্তি খণ্ডনের আহ্বান জানান।
গোলাম মাওলা রনির উদ্দেশে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তি লেখেন, ‘সাংবাদিক ইলিয়াসের ওই রিপোর্টের অভিযোগগুলোর যুক্তি খণ্ডন করুন, নইলে পণ্ডিতগিরি বাদ দিন’।
ফিরোজ আকন্দ বলেছেন, ‘খালি বিচার দিলে হবে। উনি (ইলিয়াস) যে বিষয়গুলো উত্থাপন করেছেন, সে সব বিষয়গুলোতে নিজেকে নির্দোষ দাবি করতে হবে। তারপর অভিশাপ দিতে হবে’।
সুমাইয়া সিদ্দিকা বলেছেন, ‘বাহ, শুধু নাম বিকৃত ছাড়া তার আর কোনো অভিযোগ নেই। মানে বুঝতে পারছেন সবাই। ওগুলো সবই সত্য, তাই উনার আর কী করার আছে। (শকুনের অভিশাপে গরু মরে না)’।
তাসিফা ফাইজা লাবিবা লিখেছেন, ‘উনি (রনি) যে দুমুখো, সেটা হাসিনা পালানোর পর বোঝা গেছে’।
একে আজাদ খান লিখেছেন, ‘সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ, আপনার (রনি) দুমুখো মুখ প্রকাশ করে দিয়েছেন। কেননা এতদিন কমবেশি আপনার মুরিদ ছিলাম’।
এম সাইফুর রহমান লিখেছেন, ‘দোয়াকারীকে (রনি) আইনের আওতায় এনে বদদোয়া থেকে বাঁচতে হবে’।
রনিকে ট্যাগ করে মাহমুদুল খান আপেল লিখেছেন, ‘আপনিও ক্লিয়ার করেন, আপনি বিচারপতি মানিককে বলেছিলেন উপস্থাপিকা দীপ্তিকে আদর করে দিতে, এটা কোন ধরনের সভ্যতা?
বিএম ড্রিম ওয়ার্ল্ড লিখেছে, ‘নিজেকে গুপ্ত চোরের ভূমিকায় না রেখে নিজের অবস্থান পরিষ্কার করুন- আপনি কী পছন্দ করেন আর কী পছন্দ করেন না। আপনি একজন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ হিসেবে জাতির প্রয়োজনে আপনার অবস্থান পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। যদি সেটা না করেন আরও সমালোচনার মুখে পড়বেন। ইদানিং লক্ষ্য করা যায় আপনি একেক সময় একেক কথা বলেন। যেটা এই জেনারেশনের কাছে ধোঁয়াশার মতো লাগে। আর আপনি ইতোমধ্যেই বুঝে গেছেন, বর্তমান জেনারেশন কোনো ধোঁয়াশা পছন্দ করে না’।
অ্যাডভোকেট নিজাম মাহমুদ লিখেছেন, ‘ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে যায় সেরকম বয়ান বাদ দিন। জনগণের আবেগ অনুভূতিকে ধারণ করুন। ১১০০ মানুষ খুন হলো, ৩০০০০ আহত হলো, আপনি তো অনেক টাকার মালিক, কারো বাসায় গিয়ে সান্তনা দিছেন? কাউকে চিকিৎসা খরচ দিছেন? অভিভাবক হারা সন্তানের মাথায় হাত দিয়ে ৫ হাজার টাকা দেওয়ার মতো কিছু করেছেন’?
প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেছেন, ‘এক জালেম দোয়া করেছিল, আমাদের জালেমের হাত থেকে রক্ষা করো। বাকিটা ইতিহাস। আপনার দোয়ায় না জানি এবার কি হয়’!
মাওলানা আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আপনি সময় সময় এমন কিছু বক্তব্য দিয়েছেন, যা মানুষ আপনাকে হাসির খোরাক বানিয়েছে, আর ইলিয়াস ভাই যে তথ্য জাতির সামনে উপস্থাপন করেছেন, সবই সত্যে পরিণত হয়েছে। ইলিয়াস ভাইয়ের জন্য অবিরাম ভালোবাসা থাকবে’।
ডা. আতাউল্লাহ বলেন, ‘এত সুন্দর করে মিষ্টিমুখে, আলতো হাসি রেখে কীভাবে মিথ্যা বলেন, পল্টি মারেন, পা চাটেন, মানুষের গোলামি করেন; এই রহস্যটা জানতে চাই। আপনি তো নিজে নামের অর্থ নষ্ট করে, আল্লাহর গোলাম থেকে সেলিব্রিটিজম ও রাজনীতির গোলাম হয়ে গেলেন’।
নাইম তানভীর লিখেছেন, ‘আপনার নামের বিকৃতি সমর্থনযোগ্য না। তবে আশা করি নিশ্চয়ই আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সমালোচনার জবাব (তথ্য-প্রমাণাদি সহকারে) দেবেন’।
মিজান/
পাঠকের মতামত:
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
জাতীয় এর সর্বশেষ খবর
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা













