শেয়ারবাজারে ষড়যন্ত্র থামালেন বিএসইসি’র নতুন চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে দুর্নীতির বরপুত্র শিবলী রুবাইয়াত-উল- ইসলামের পদত্যাগের পর থেকেই বাাজরে সেল প্রেসার বাড়ছিল। সেল প্রেসারের চাপে পতন প্রবণতাও ঝেঁকে বসছিল।
অন্তবর্তী সরকারের নিয়োগ করা বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব গ্রহণের পর শিবলীর সহযোগিরা আরও বেপরোয় হয়ে পড়ে। যার কারণে গত দুই কর্মদিবসে পতনের বড় চাপে বাজার বিপর্যস্ত হয়ে পড়ে। বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, অস্বাভাবিক এই পতনের সঙ্গে জড়িত ছিল স্টক এক্সচেঞ্জের কিছু অসাদু কর্মকর্তাও।
শিবলীর সহযোগিদের এই অসৎ উদ্দেশ্য আঁচ করতে পেরে বিএসইসির নতুন চেয়ারম্যান বুধবার বিকালে দুটি সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথমটি হলো-উভয় স্টক এক্সচেঞ্জের কার্যক্রম খতিয়ে দেখতে বিএসইসি কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন। দ্বিতীয়টি হলো-শিবলী রুবাইয়াত এবং তার অন্যতম সহযোগি আবুল খায়ের হিরুসহ শেয়ারবাজারের ১১ ব্যক্তির বেনিফিশিয়ারি ওনার্স (বিও) লেনদেন স্থগিতকরণ।
এই দুই সিদ্ধান্তের পরও আজ বৃহস্পতিবার আগের দুই কর্মদিবসের মতো শিবলীর প্রেতাত্মারা লেনদেনের শুরুতেই সর্বনিম্ন দরে শতাধিক কোম্পানির লাখ লাখ শেয়ারের সেল বসিয়ে দেয়। এতে লেনদেনের প্রথম প্রহরেই বিনিয়োগকারীদের মধ্যে নতুন আতঙ্ক ভর করে। যার ফলে লেনদেনের ২২ মিনিটের মাথায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫২ পয়েন্ট পড়ে যায়।
এরপর নিয়ন্ত্রক সংস্থার মনিটরিং জোরদার করাতে বাজার ঘুরে দাঁড়াতে থাকে। এই সময়ে শিবলীর প্রেতাত্মাদের চোটপাটও কমতে থাকে এবং বাজারও ইতিবাচক ধারায় ঘুরতে থাকে। এরপর দিনভরই ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়। এতে পতনের বড় আতঙ্ক কাটিয়ে শেষবেলায় বাজার বড় উত্থানের পথে অগ্রসর হয়।
শেয়ারবাজারের একটি নির্ভরযোগ্য সূত্র শেয়ারনিউজকে জানায়, বাজারে এখন শিবলী গংদের দাপট কমবে। বিপরীতে যেসব বড় বিনিয়োগকারী এতোদিন নিষ্ক্রিয় ছিল এবং আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে দেশত্যাগ করেছিলেন, তারা দেশে ফিরছেন এবং ধীরে ধীরে শেয়ারবাজারমুখী হচ্ছেন।
সূত্রটি আরও জানায়, এখন প্রতিদিনই কিছু কিছু নিষ্ক্রিয় বিনিয়োগকারী বাজারে সক্রিয় হচ্ছেন। পাশাপাশি নতুন নতুন বিনিয়োগকারীদেরও বাজারে আগমণ ঘটছে। যার ফলে সামনে বাজার অনেক ভালো হবে এবং শক্তিমত্তা অনেক বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭০০ পয়েন্টে। আগেরদিন সূচক কমেছিল ১০৮ পয়েন্ট।
এদিন ডিএসইতে ৭৭৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৫৩৬ কোটি ৮৪ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ২৪১ কোটি ৭২ লাখ টাকার বা ৪৫ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫১টি বা ৩৮.৩২ শতাংশের। আর দর কমেছে ২১০টি বা ৫৩.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৩টি বা ৮.৩৭ শতাংশের।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯ টির, কমেছে ১১০টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৪ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬৩৯৬ পয়েন্টে।
এএসএম/
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



