ভিত্তিহীন গুজবে দুই শেয়ারের লাগামহীন দরপতন
নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের শেয়ারবাজারে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ নেতাদের কোম্পানির শেয়ারে চলছে বড় উত্থান-পতন। বিএনপি ও জামায়াত নেতাদের মালিকানায় থাকা শেয়ারে বড় লাফ দেখা গেছে। বিপরীতে আওয়ামী লীগ নেতাদের শেয়ারে দেখা গেছে বড় পতন।
এদিকে, কোম্পানির মালিকানায় বা পরিচালনায় আওয়ামী লীগের কোন নেতা নেই বা আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই, তারপরও বেশ কিছু কোম্পানির শেয়ারে চলছে লাগামহীন পতন। কোম্পানিগুলোর মালিকানায় আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততা থাকার মিথ্যা গুজব ছড়িয়ে ওইসব শেয়ার শুইয়ে দেওয়া হয়েছে।
এমন শুইয়ে দেওয়া শেয়ারগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া দুই কোম্পানি-এশিয়াটিক ল্যাবরেটরিজ ও টেকনো ড্রাগস লিমিটেড।
এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে চলতি বছরের ৬ মার্চ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করেছে।
অন্যদিকে, টেকনো ড্রাগসের শেয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে চলতি বছরের ১৪ জুলাই থেকে লেনদেন শুরু করে।
এশিয়াটিক ল্যাবরেটরিজের কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয় ৫০ টাকায়। যা সাধারণ বিনিয়োগকারীরা পায় ২০ টাকায়।
আর টেকনো ড্রাগসের শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয় ৩৪ টাকায়। যা সাধারণ বিনিয়োগকারীরা পায় ২৪ টাকায়।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১ জুলাই টেকনো ড্রাগসের শেয়ারদর ছিল ৬৫ টাকার ওপরে। ধারাবাহিক পতনে আজ শেয়ারটি লেনদেন হয়েছে ৫৪ টাকা ২০ পয়সায়। এই সময়ে দর কমেছে ১০ টাকা ৮০ পয়সা বা প্রায় ১৭ শতাংশ।
অন্যদিকে, গত ১ জুলাই এশিয়া ল্যাবরেটরিজের শেয়ারদর ছিল ৫৩ টাকার ওপরে। আজ লেনদেন হয়েছে ৪১ টাকা ৮০ পয়সায়। দাম কমেছে ১১ টাকা বা ২১ শতাংশের বেশি।
এতে দেখা যায়, প্রায় প্রতিদিনই কোম্পানি দুটির শেয়ার ক্রেতাশুন্য হয়ে পড়ছে। যদিও এই সময়ে শেয়ারবাজার সূচক বেড়েছে ৭০০ পয়েন্টের বেশি।
জোবায়ের আহমেদ নামের এক বিনিয়োগকারী শেয়ারনিউজকে বলেন, সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের শেয়ার ৩-৪ দিন টানা পতন হয়েছে। এখন আওয়ামী লীগের সিংহভাগ কোম্পানির শেয়ারই ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু এশিয়াটিক ল্যাবরেটরিজ ও টেকনো ড্রাগসের শেয়ার আওয়ামী লীগ ঘরোনার না হলেও এখনো ধারাবাহিকভাবে পড়তে রয়েছে।
মঞ্জুরুল ইসলাম নামের এক বিনিয়োগকারী বলেন, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও টেকনো ড্রাগস শেয়ারের মূল্য আয় অনুপাত-পিই ১৫-এর নিচে। যা বিনিয়োগের জন্য খুব উপযোগি। কিন্তু বিনিয়োগ উপযোগি এমন শেয়ারের দুরাস্থা দেখে সত্যিই খারাপ লাগে।
শেয়ারমার্কেট অ্যানালাইসিস পোর্টাল স্টক অবজারভার-এর সিইও অ্যানালিস্ট জয়ন্ত দে বলেন, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও টেকনো ড্রাগসের শেয়ার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ কোম্পানি দুটি চলতি বছর বাজারে এসেছে। সামনে তারা ডিভিডেন্ড দেবে। বাজারে আসার পর প্রথম বছর সব কোম্পানিই ভালো ডিভিডেন্ড দেয়। আশা করা যায়, এই দুই কোম্পানিও ভালো ডিভিডেন্ড দেবে।
তিনি বলেন, এই দুই কোম্পানির শেয়ারের আরএএসআই খুব কম এবং মানি ফ্লো-ও ভালো। টেকনিক্যাল অ্যানালাইসিস বিবেচনায় দুটি শেয়ারই এখন বিনিয়োগের জন্য উত্তম সময়। কারণ শেয়ার দুটি এই দামে থাকবে না। যেকোন দিন ঘুরে দাঁড়াবে এবং যেখান থেকে এসেছে তার বেশি অবস্থানে চলে যাবে।
সর্বশেষ আর্থিক বিবরণী অনুযায়ি এশিয়া ল্যাবরেটরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। সেই হিসাবে এর পিই ১৩.৬৫।
অন্যদিকে, টেকনো ড্রাগসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৮ পয়সা। সেই হিসাবে এর পিই ১৫.৭৫।
এএসএম/
পাঠকের মতামত:
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম








