৩১ মাস ধরে কর্মচারীদের বেতন নেই বেক্সিমকোর সাইনোভিয়া ফার্মা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং আইএলও কনভেনশন লঙ্ঘন করে ৩১ মাস যাবত শ্রমিক কর্মচারীদের বেতন দেয়নি বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসি।
দীর্ঘদিন যাবত কোম্পানিটির ৩৮০ জন শ্রমিক কর্মচারীর বেতন বন্ধ রেখেছে বলে দাবি করেছে সাইনোভিয়া ফার্মার ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
আজ সোমবার (১২ আগস্ট) বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে রাজধানীর সেগুনবাগিচায় সাইনোভিয়া ফার্মার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করে কোম্পানিটির শ্রমিক কর্মচারীরা।
গত কয়েকদিন যাবত কোম্পানিটির শ্রমিক কর্মচারীরা সেখানে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষাভ করছেন।
গণ অবস্থান কর্মসূচিতে কোম্পানিটির ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান জানান, বিভিন্ন ছলচাতুরী মূলক আশা দিয়ে দীর্ঘ সময় ধরে বেতন দেয়ার নামে কর্মচারীদের সাথে প্রতারণা করছে কোম্পানিটি। কোম্পানিটির সাবেক এমডি এবং বর্তমান চিফ অপারেটিং অফিসার মইনুদ্দিন মজুমদার বার বার আশ্বাস দিলেও পরে তা বাস্তবায়ন হয়নি। আমাদের অফিসের ভেতর ঢুকতে দেয়া হচ্ছে না।
তিনি বলেন, সর্বদা ক্ষমতার দাপটে দেখিয়ে তারা আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে। দিনের পর দিন আমারা এখানে দাঁড়িয়ে থেকেও কোন ফল পাইনি। আমরা আমাদের ৩১ মাসের বকেয়া বেতন চাই। আমাদের সকলের পরিবার আছে। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালাতে আমাদের হিমসিম খেতে হচ্ছে। দেশে নতুন সরকার এসেছে। আমরা আশা করি, তারা আমাদের প্রতি যে অবিচার করা হচ্ছে তার একটি প্রতিকার করবেন।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, তারা আগামীকাল দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জাতির সামনে বিষয়টি তুলে ধরবেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জীব চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেন, বেক্সিমকো ফার্মা সানোফিকে কিনে নেওয়ার পর থেকে আমাদেরকে অফিসে ঢুকতে দিচ্ছে না। তারা আমাদেরকে টার্মিনেটও (চাকরিচ্যুত) করেনি। কিন্তু বেতনও দিচ্ছে না। সুপ্রিমকোর্ট একটি মামলায় সাবেক সানোফির কোনো কর্মকর্তা-কর্মচারিকে বরখাস্ত না করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ আদালতের নির্দেশনাও মানছেন না।
অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য আতাউর রহমান বলেন, ২০২২ সালের জানুয়ারি মাস থেকে আমাদের বেতন বাকী। এই নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি। কিন্তু কর্তৃপক্ষ তার কোনো পরোয়া করছে না। গত বছর আমরা অফিসে প্রবেশ করে অবস্থান ধর্মঘটে গিয়েছিলাম। কিন্তু রাতে পুলিশ নিয়ে এসে বেক্সিমকোর একজন কর্মকর্তা আমাদেরকে আধা ঘণ্টার মধ্যে বের হয়ে যেতে বলেন; নইলে সবার বিরুদ্ধে অফিসে হামলার অভিযোগ এনে পুলিশে দেওয়া হবে বলে হুমকী দেন। ভয়ে আমরা কর্মসূচি বাতিল করে ফিরে যেতে বাধ্য হই।
আজ অবস্থান কর্মসূচির ফাঁকে কয়েকবার বিক্ষুব্দ ব্যক্তিরা সাইনোভিয়ার অফিসে প্রবেশের জন্য প্রধান ফটকে ধাক্কাধাক্কি করেন। তারা ফটকের সামনে থেমে থেমে শ্লোগান দেন। খবর পেয়ে শিল্পকলা একাডেমি অবস্থান করা বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসেন। তারা আন্দোলনকারীদেরকে কোনো ধরনের বিশৃঙ্খলা না করার বিষয়ে সতর্ক করে দেন। সন্ধ্যার কিছু আগে আন্দোলনকারীরা ফিরে যায়।
উল্লেখ, ২০২১ সালের জানুয়ারি মাসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রায় ৪১১ কোটি টাকায় সানোফি বাংলাদেশ লিমিটেডের ৫৪.৬০ শতাংশ শেয়ার কিনে নেয়। সানোফি হচ্ছে ফ্রান্সভিত্তিক একটি বহুজাতিক ওষুধ কোম্পানি। কোম্পানিটি ১৯৫৮ সালে মে অ্যান্ড বেকার নামে এদেশে ব্যবসা শুরু করে। দীর্ঘ ছয় দশকের পথচলায় বেশ কয়েকবার নাম বদল করেছে বাংলাদেশে সানোফির এই অঙ্গপ্রতিষ্ঠান।
২০০৪ সালে তিনটি বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাভেন্টিস বাংলাদেশ লিমিটেড, ফাইসন্স (বাংলাদেশ) লিমিটেড এবং হোয়েকস্ট বাংলাদেশ ম্যারিয়ন রোজেল লিমিটেড একীভূত হয়ে সানোফি-অ্যাভেন্টিস বাংলাদেশ নাম নেয় প্রতিষ্ঠানটি। এরপর ২০১৩ সালে কোম্পানিটির নাম বদলে সানোফি বাংলাদেশ লিমিটেড রাখা হয়।
এদিকে বেক্সিমকো ফার্মা কোম্পানিটি কিনে নেওয়ার পর ২০২২ সালের এপ্রিল মাসে সানোফি বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে সাইনোভিয়া ফার্মা পিএলসি নাম রাখে।
মামুন/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









