হাইকোর্টে শিগগিরই বিচারপতি নিয়োগ, আলোচনায় যারা
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন থেকেই বিচারপতি সংকট বিরাজ করছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এপ্রিলের ২৪ তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।
এতে করে আপাতত আপিল বিভাগে এ সমস্যার সমাধান হলেও হাইকোর্ট বিভাগে বিচারপতি সংকট প্রকট আকার ধারণ করেছে।
বর্তমানে হাইকোর্ট বিভাগে মাত্র ৮৪ জন বিচারপতি রয়েছেন। এর মধ্যে অনিয়মের অভিযোগ ওঠায় অনেক আগে থেকেই তিনজন বিচারপতিকে বিচারকার্য থেকে বিরত রেখেছেন প্রধান বিচারপতি।
কয়েক বছর আগেও হাইকোর্ট বিভাগে ১১০ জনের বেশি বিচারপতি দায়িত্ব পালন করেছেন। উচ্চ আদালতে মামলাজট আগের থেকে বাড়লেও বিচারপতির সংখ্যা বাড়েনি। বরং আরো কমেছে। এমন অবস্থায় হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হবে বলে।
সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, এবার হাইকোর্ট বিভাগে একসঙ্গে ১৫ জনের মতো বিচারপতি নিয়োগ দেওয়া হতে পারে।
নিয়োগের ক্ষেত্রে সততা, পেশাগত দক্ষতা ও মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি অবিচলতা—এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
বরাবরের মতোই রাষ্ট্রের আইন কর্মকর্তা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সদস্য ও বিচার বিভাগীয় কর্মকর্তা—এ তিন ক্যাটাগরি থেকে বিচারপতি নিয়োগ দেওয়া হবে।
উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ প্রসঙ্গে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্য বিচারকদের নিয়োগদান করবেন।’
সংবিধান অনুযায়ী, প্রধান বিচারপতির পরামর্শ ও প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রপতি বিভিন্ন সময়ে বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। বিচারপতি নিয়োগের বিষয়ে সংবিধানের ৯৪ (২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারকের সংখ্যা নির্ধারণ ও নিয়োগ করে থাকেন।
ওই অনুচ্ছেদে বলা হয়েছে, “প্রধান বিচারপতি (যিনি ‘বাংলাদেশের প্রধান বিচারপতি’ নামে অভিহিত হইবেন) এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যে-রূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজনবোধ করিবেন, সেইরূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রিম কোর্ট গঠিত হইবে।" সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি পদে থাকা যায়।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিচারপতি নিয়োগের বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘বিচারপতি নিয়োগের এখতিয়ার তো মহামান্য রাষ্ট্রপতির। তিনি হয়ত হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন। আমার মনে হয় হাইকোর্ট বিভাগে তিনি শিগগিরই বিচারপতি নিয়োগ দেবেন।’ হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের বিষয় নিয়ে শিগগিরই মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করব বলেও জানান তিনি।
এদিকে, হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে কারা নিয়োগ পাচ্ছেন এ নিয়ে আইনাঙ্গণে জোর আলোচনা শুরু হয়েছে। নিয়োগের তালিকায় আলোচিত হচ্ছেন এমন কয়েকজনের নাম জানা গেছে।
জানা যায়, রাষ্ট্রের আইন কর্মকর্তাদের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাসিমা কে হাকিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
এছাড়াও, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী,ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রাফায়েল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল আহসান খান আসলামের নাম সম্ভাব্য বিচারপতি হিসেবে আলোচনায় রয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী, অ্যাডভোকেট আমিনুল হক হেলাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক ব্যারিস্টার এম শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রাজু, অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট এ বি এম নূর -এ আলম (উজ্জ্বল), টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার শেখ মাহমুদ হাসান এবং ব্যারিস্টার আনিতা গাজী রহমানের নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে আইন সচিব মো. গোলাম সারওয়ার, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে কুলসুম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, ঢাকা মহানগরের সাবেক দায়রা জজ মো. আসাদুজ্জামান, দুদকের মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন) মীর রুহুল আমীন ও গাজীপুরের জেলা ও দায়রাজজ মোমতাজ বেগমের নাম আলোচিত হচ্ছে।
শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













