পদ টিকিয়ে রাখতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের হন্নে হয়ে ছুটোছুটি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত বছরের আগস্টে তাকে ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও এক বছর না পেরুতেই বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ও তার পরিবারের সবার অ্যাকাউন্ট তলব করায় তিনি বিভিন্ন মহলে হন্নে হয়ে ছুটোছুটি শুরু করেছেন।
সোমবার (১৪ জুলাই) বিএফআইইউ সব ব্যাংকের কাছে এই তথ্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের সদস্যদের বা তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্য কোনো নামে যেকোনো ধরনের হিসাব (হিসাব খোলার ফরম ও হালনাগাদ বিবরণী), সঞ্চয়পত্র, বন্ড, লকার, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, প্রি-পেইড কার্ড, গিফট কার্ডসহ পাঁচ লাখ বা তার বেশি লেনদেনের ভাউচার আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। সেদিনই ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংক এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসলামী ব্যাংকের মতো একটি বৃহৎ শরিয়াভিত্তিক ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব করা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি আর্থিক খাতে যেকোনো ধরনের অনিয়ম বা সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর অবস্থানের প্রতিফলন। এই তদন্তের ফলাফল দেশের ব্যাংকিং খাতের সুশাসন এবং আর্থিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের নিচে অনেক্ষণ অপেক্ষা করার পর গভর্নরের দেখা না পেয়ে ফিরে যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তাকে এই পদ থেকে অপসারণ করা হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি জানান, এক ডেপুটি গভর্নরের সঙ্গে দেখা করতে এসেছেন। ব্যাংক হিসাব তলবের বিষয়ে তিনি জানান, স্বচ্ছতার জন্য ব্যাংক চেয়ারম্যানদের ব্যাংক হিসাব তলব করা হচ্ছে। এটি পর্যায়ক্রমে সব ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং ব্যাংক খাতে সংস্কারের সময় অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখেন।
সম্প্রতি ইসলামী ব্যাংকে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জোবায়দুর রহমানকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। জোবায়দুর রহমানকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হচ্ছে এমন আলোচনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে বর্তমান চেয়ারম্যানকে এ বিষয়ে আভাসও দেওয়া হয়েছে। তবে এর মধ্যে গত বৃহস্পতিবার জোবায়দুর রহমানের পদত্যাগ দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শেয়ারহোল্ডার ও আমানতকারীদের ব্যানারে বিক্ষোভ হয়। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যানের পক্ষের লোকজন ওই কর্মসূচি পালন করেন বলে জানা গেছে। এর মধ্যে ওবায়েদ উল্লাহ আল মাসুদের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ।
ব্যাংকগুলোতে পাঠানো বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদের পাশাপাশি তার স্ত্রী মারজিনা বেগম ওরফে মুনমুন মাসুদ, দুই ছেলে জুন্নুন সাফওয়ান ও জুনায়েন জুলকার নায়েন তিয়ান এবং মেয়ে তাসমিয়া তারান্নুম নাওমির ব্যাংক হিসাবের তথ্যও পাঠাতে হবে। তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য কোনো নামে হিসাব পরিচালিত হয়ে থাকলে তাও জানাতে হবে। এছাড়া তাদের নামে কোনো সঞ্চয়পত্র, বন্ড, লকার সার্ভিস, স্টুডেন্ট ফাইল, ক্রেডিট কার্ড, প্রি-পেইড কার্ড, গিফট কার্ডসহ ৫ লাখ ও তদুর্ধ্ব অঙ্কের লেনদেন ভাউচার ১৫ জুলাইয়ের মধ্যে বিএফআইইউতে দিতে হবে। আগে পরিচালিত অথচ এখন বন্ধ–এ রকম হিসাব থাকলে তাও জানাতে হবে।
মিজান/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









