আরবিআই’র সিদ্ধান্ত
ব্যাংক থেকে ১০-১৫ হাজারের বেশি টাকা তোলা যাবে না
ডেস্ক রিপোর্ট : গ্রাহক স্বার্থ সুরক্ষায় আরও একবার পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দুই ব্যাঙ্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে আরবিআই। যদি এই ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট থাকে, তবে সেই গ্রাহকদের সমস্যায় পড়তে হতে পারে।
দুই ব্যাঙ্কের ক্ষেত্রেই আরবিআই গ্রাহকদের জন্য টাকা তোলার লিমিট বেঁধে দিয়েছে। একটি ব্যাঙ্কের ক্ষেত্রে এই সীমা রাখা হয়েছে ১০ হাজার টাকা ও অপরটির ক্ষেত্রে ১৫ হাজার টাকা। এর থেকে বেশি টাকা তুলতে পারবেন না গ্রাহকেরা।
উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকার ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ও মুম্বইয়ের সর্বোদয় কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে আরবিআই এই ব্যবস্থা নিয়েছে।
ব্যাঙ্কগুলির আর্থিক অবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক এই কড়া পদক্ষেপ নিয়েছে। ব্যাঙ্কের আর্থিক অবস্থার উন্নতির জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের উপর।
একইসঙ্গে স্বস্তির বার্তা হল, এই ব্যাঙ্ক দুটিই ডিআইসিজিসি (DICGC) এর আওতায় রয়েছে। তাই টাকার ক্ষতি হলে যোগ্য বিনিয়োগকারীরা ৫ লাখ টাকা পর্যন্ত বিমা পাওয়ার যোগ্য হন।
সর্বোদয় কো-অপারেটিভ ব্যাঙ্ক ও ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের বিরুদ্ধে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ধারা ৩৫এ-এর আওতায় এই বিধিনিষেধ চাপানো হয়েছে। ১৫ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, সর্বোদয় সমবায় ব্যাঙ্কের সমস্ত সেভিংস ব্যাঙ্ক বা কারেন্ট অ্যাকাউন্ট বা ডিপোজিটাররা কোনও অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার টাকার বেশি টাকা তোলার অনুমতি পাবেন না। এছাড়াও, ব্যাঙ্কটি আরবিআই -এর অনুমতি ছাড়া কোনও ঋণ বা অগ্রিম দিতে পারবে না, বা সেগুলো রিন্যিউ করতে পারবে না।
ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড আরবিআই-এর অনুমতি ছাড়া কোনও ঋণ দিতে পারবে না। এছাড়াও, কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট অথবা অন্য ডিপোজিট কোনও অ্যাকাউন্টে থাকা মোট ব্যালেন্স থেকে ১০ হাজার টাকার বেশি টাকা গ্রাহকেরা তুলতে পারবে না।
তবে, দুই ব্যাঙ্কের ক্ষেত্রেই আরবিআই এই নির্দেশকে ৬ মাস বলবৎ করেছে। পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এই নির্দেশগুলোকে কোনও ভাবেই লাইসেন্স বাতিল হিসেবে ধরে রাখা উচিত নয়।
শেয়ারনিউজ, ১৬ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













