ফ্লোর প্রত্যাহারের অবস্থানকে টপকালো শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : দেড় বছর পর গত ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রথম দফায় ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয়। ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেযারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উদ্বোধনী সূচক ছিল ৬ হাজার ৩৩৬ পয়েন্ট।
ফ্লোর প্রাইস প্রত্যাহার করার প্রথম সপ্তাহে ডিএসইর সূচকের পতন হয় ১৮০ পয়েন্ট। পরের সপ্তাহে কমে যায় আরও ৫৯ পয়েন্ট। দুই সপ্তাহে ডিএসইর সূচকের পতন হয় ২৩৯ পয়েন্ট। সূচকের এমন পতনে মার্জিন ঋণ বিনিয়োগকারীদের অনেক ক্ষতি হয়ে যায়। ব্রোকারেজ হাউজ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর তাদের শেয়ার ফোর্স সেলের আওতায় নিয়ে নেয়। ফলে অনেক মার্জিন বিনিয়োগকারী বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়।
ফোর্স সেলের চাপ বন্ধ হওয়ার পর দ্বিতীয় সপ্তাহের তৃতীয় কর্মদিবস থেকে অর্থাৎ ৩০ জানুয়ারি বাজার ঘুরে দাঁড়ায়। বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় টার্ন নিলে বাজারে ফিরতে শুরু করে সকল শ্রেণির বিনিয়োগকারীরা। এরফলে বাজারে বড় উত্থান দেখা যায়। বিশেষ করে গত বৃহস্পতিবার থেকে বাজার বড় আকারে বুলিশ ট্রেন্ডে রূপ নেয়। গত চার কর্মদিবসেই ডিএসইর সূচক বেড়েছে ১৯৩ পয়েন্ট।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ফ্লোর প্রাইস প্রত্যাহারের দিন ডিএসইর সূচক ছিল ৬ হাজার ৩৩৬ পয়েন্ট। আজমঙ্গলবার(০৬ফেব্রুয়ারি) ডিএসইর সূচক বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৬ পয়েন্টে। অর্থাৎ আজ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পূর্বের অবস্থাকে টপকিয়ে এগিয়ে গেল দেশের শেয়ারবাজার।
বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারের বড় রেসিস্ট্যান্স ছিল ৬ হাজার ৩৪৪ পয়েন্ট। সেই রিসিস্ট্যান্টসকে আজ ব্রেক করেছে। এর পরের রেসিস্ট্যান্স রয়েছে ৬ হাজার ৩৬৫ পয়েন্ট। আজ যদিও ওই রেসিস্ট্যান্সকে ব্রেক করেছিল। তবে শেষ বেলায় সূচক কিছুটা নেমে যায়। বাজার বিশ্লেষকদের মতে, বাজারে বুলিশ ট্রেন্ড এখনো সমানভাবে জোরালো রয়েছে।
এদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে এখন ছোট-বড় সব বিনিয়োগকারী সক্রিয় হয়েছেন। যেসব বিনিয়োগকারী এতদিন সাইডলাইনে ছিলেন, তারাও বাজারে ফিরছেন। যে কারণে শেয়ারদর বাড়ার সাথে সাথে লেনদেনেও বড় গতি দেখা যাচ্ছে। সবাই এখন আশাবাদীয়, বাজার সামনে অনেক ভালো হবে। যার আভাস ইতোমধ্যে দেখা যেতে শুরু করেছে।
মঙ্গলবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৮.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৫.৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩.৭০ পয়েন্টে।
আজ ডিএসইতে ১ হাজার ৬৫১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ জাচার ৬৫৪ কোটি ৭৮ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন ৩৯৬টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ৩২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১৮৭টির, কমেছিল ৭২টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের।
মুভিং এভারেজ ১৪ অনুযায়ী স্টকের এ্যানালাইসিস
শেয়ারনিউজ, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা









