মন্ত্রীরা পছন্দমত পিএস নিতে পারছেন না
নিজস্ব প্রতিবেদক : মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজেদের পছন্দমত একান্ত সচিব (পিএস) নিয়োগ দিতে পারছেন না। পিএস জনপ্রশাসন থেকে দেওয়া হবে এবং সে ক্ষেত্রে মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের কোনো পছন্দের সুযোগ নেই।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রীদের পিএস দিতে ‘পিএস পুল’ করা হচ্ছে। তবে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সহকারী একান্ত সচিব (এপিএস) পছন্দ করে নিয়োগ দিতে পারবেন।
তবে এপিএস নিয়োগের ক্ষেত্রে যাকে এপিএস নিয়োগ দেওয়া হবে তার প্রথম শ্রেণির কর্মকর্তার পদে আবেদন করার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে।
এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়লা ফারজানা সংবাদ মাধ্যমকে জানান, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের জন্য পিএস নিয়োগের কাজ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বাছাই করে চৌকশ, দক্ষ কর্মকর্তাদের পিএস হিসাবে নিয়োগের জন্য কাজ করছে। বাছাই করা কর্মকর্তাদের নিয়ে পিএস পুল করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, প্রশাসন ক্যাডারের ২৪, ২৫, ২৭ এবং ২৮ ব্যাচ থেকে বাছাই করে কর্মকর্তাদের পিএস নিয়োগ দেওয়া হবে। সে লক্ষ্যে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ।
তারা আরও জানান, ২০১৯ সাল থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা পছন্দ করে পিএস নিয়োগ দিতে পারেন না। এর আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা নিজস্ব প্যাডে কর্মকর্তার নাম উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আধাসরকারি পত্র দিয়ে পছন্দমতো পিএস নিয়োগ দিতেন।
কিন্তু ২০১৪-১৮ মেয়াদে এবং ২০০৯-২০১৩ মেয়াদে পিএসদের অনেকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর ২০১৯ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরামর্শে ব্যাচভিত্তিক প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের তালিকা তৈরি করে পিএস নিয়োগ দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবারও একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর একটি সূত্র জানায়, মন্ত্রিসভার সব সদস্যের জন্য নতুন করে পিএস নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। দুয়েকজন পিএস হয়তো আরও কিছুদিন থাকতে পারেন। তবে আগের সবাইকে দ্রুত পরিবর্তন করা হবে।
অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজেদের পছন্দতম এপিএস নিয়োগ দিতে পারবেন। তবে যাকে নিয়োগ দেওয়া হবে, একজন প্রথম শ্রেণির কর্মকর্তা পদে চাকরির যোগ্যতা সম্পন্ন হতে হবে। ২০১৯ সালের আগে মন্ত্রীরা পছন্দের ব্যক্তিকে পিএস হিসাবে পেতেন।
এদিকে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পাবলিক রিলেশন অফিসার (পিআরও) নতুন করে দেওয়া হতে পারে বলে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া এই বিষয়ে জানান, পিআরওদের পরিবর্তনের একটা কথা তিনিও শুনতে পাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, পিআরওগণ মন্ত্রীদের সঙ্গে সংযুক্তিতে দায়িত্ব পালন করেন। তারা বেতন নেন পিআইডি থেকে। তাদের পরিবর্তন নাও করা হতে পারে।
শেয়ারনিউজ, ১৩ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস













