শরীরের দুর্বলতা দূর করতে যা করবেন
নিজস্ব প্রতিবেদক: কর্মব্যস্ততার কারণে মাঝে মাঝে নিজের যত্ন নিতে ভুলে যাই আমরা। কাজের ফাঁকে কখনও কখনও শরীরটা বেশ দুর্বল হয়ে ওঠে। এ অবস্থায় বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ার কথা বলছেন চিকিৎসকরা।
এ বিষয়ে ভারতের অনলাইনভিত্তিক পুষ্টিবিষয়ক প্রতিষ্ঠান ‘নিউট্রিফোরভার্ভ’র প্রধান পুষ্টিবিদ শিবানী শিক্রি বলেন, ‘সম্পূরক খাবারের মতোই বেশ কিছু খাবার স্বাস্থ্যের পক্ষে ভালো যা অবসাদ কাটাতে সাহায্য করে। তাই বাজারের তালিকায় এ সকল উপাদান রাখা যেতে পারে’।
শরীরের দুর্বলতা কাটাতে গুরুত্বপূর্ণ কিছু উপাদানের কথা বলেন তিনি। সেগুলো হচ্ছে—
১. ভিটামিন-সি
শরীরের দুর্বলতা কাটাতে ভিটামিন-সি অনেক গুরুত্বপূর্ণ। ভিটামিন-সির অভাব পূরণে বেশি করে টকজাতীয় ফল যেমন— লেবু, কমলা, আঙুর খেতে হবে। এ ছাড়া কিউই, পালংশাক, লেটুসপাতা ও মরিচ বেশি খেতে পারেন। এগুলোও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার।
২. প্রোটিন
প্রোটিন যুক্ত খাবার শরীরের দুর্বলতা কাটাতে অনেক কার্যকর। ডিম হচ্ছে— প্রোটিইনের একটি ভালো উৎস। এটি খেলে তা দেহের কোষ সুস্থ রাখতে সাহায্য করে এবং এতে লুটেইন ও জিক্সানথিন (ক্যারোটিনয়েড) থাকায় তা দৃষ্টিশক্তি বাড়াতে ও বয়সের ছাপ দূর করতে সহায়তা করে। এ ছাড়া ডাল ও মটরজাতীয় খাবারেও প্রোটিন থাকে।
৩. আয়রন
দেহে আয়রন বা লৌহের পরিমাণ বজায় রাখতে সবুজ শাকসবজি, মটর, ডাল, টফু, শুকনো ফল ও ডার্ক চকলেট খেতে পারেন। এগুলো আয়রনের ভালো উৎস।
৪. সেলেনিয়াম
সেলেনিয়াম সমৃদ্ধ খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এগুলো ক্লান্তিভাব, নিদ্রাহীনতা ও দুর্বলতা কমাতে সহায়তা করে। এ ধরনের খাবারগুলো দীর্ঘমেয়াদি হৃদরোগ থেকে সুস্থ রাখতেও সহায়ক হিসেবে কাজ করে। সেলেনিয়াম যুক্ত করতে মটর, বাদাম ও ডিম খেতে পারেন।
৫. প্রোবায়োটিক্স
প্রাকৃতিকভাবেই শরীরকে সুরক্ষিত রাখতে প্রোবায়োটিক্স সমৃদ্ধ খাবার খেতে পারেন। এর জন্য দই খেতে পারেন। এতে ল্যাক্টিক অ্যাসিড ও প্রোবায়োটিক সমৃদ্ধ ব্যাক্টেরিয়া থাকে। এ ছাড়া নরম পনির, শুকনো ইস্ট, পাতাবহুল সবজি, ছানা এবং সবুজ সবজিতে প্রোবায়োটিক থাকে।
এ ছাড়া তিনি একটি প্রতিবেদনে বেশ কিছু খাবারের তালিকা প্রকাশ করেন, যেগুলো খেলে কাটবে শরীরের দুর্বলতা। ‘ফেমিনা ডট ইন’ ওয়েবসাইটে তার প্রকাশিত প্রতিবেদনের আলোকে জানুন কী কী খেলে কাটবে শরীরের দুর্বলতা।
১. মধু
মধু শরীর ও মনের দুর্বলতা কাটাতে ও চাপ কমাতে সহায়তা করে। এটি খুব ভালো প্রভাবক হিসেবে কাজ করে। এতে থাকে ক্যালসিয়াম, লৌহ, সিলিকন, ফসফরাস ও ভিটামিন। বিশেষ করে এটি ভিটামিন-বির খুব ভালো উৎস হিসেবে কাজ করে।
২. আদা
এতে অনেক ভিটামিন ও খনিজ উপাদান থাকে। সকালে পানির সঙ্গে আদার রস ও লেবুর রস মিশিয়ে পান করলে অনেক উপকার পাওয়া যায়।
৩. কোকোয়া বা চকলেট
কোকোয়া পলিফেনল সমৃদ্ধ খাবার ব্যাক্টেরিয়া রোধ করে। এতে ভিটামিন-এ, বি-৬ এবং ভিটামিন-সি থাকায় এগুলো সংক্রমণ দূর করতে কার্যকরী। এ ছাড়া এতে ভিটামিন-ডি, ম্যাগনেসিয়াম, জিংক, কপার ও সেলেনিয়াম থাকে।
এটি খাবার বিষয়ে শিক্রি বলেন, ‘এর ভালো ফল পেতে কম পক্ষে ৭০ শতাংশ কোকোয়া সমৃদ্ধ চকলেট নির্বাচন করুন। এটি সঠিক পুষ্টি উপাদান সমৃদ্ধ। প্রতিদিন দুয়েক টুকরা ডার্ক চকলেট খাওয়া উপকারী’।
৪. কলা
কলা হচ্ছে ডোপামিন ও সেরোটোনিন সমৃদ্ধ ফল। এটি স্নায়ুর কার্যকারিতা বাড়াতে ও চাপ কমাতে কার্যকরী।
৫. চিয়া বীজ
শরীরের শক্তি জোগাতে চিয়া বীজ অনেক উপকারী। এতে ভিটামিন, খনিজ, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশ খাকে। এটি ভেজার পর আকারে প্রায় ১০ গুণ বড় হতে পারে। তাই এটি খেলে তা অনেকক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- বাংলাদেশের আয়তন বাড়ছে, স্যাটেলাইটে ধরা পড়ল বদল
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- গাজী নজরুলের আসন নিয়ে নতুন মোড়, স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি
- জুলাই যোদ্ধাদের ঘিরে নিষিদ্ধ লীগের ‘নীল নকশা’
- হাসিনার দেশে ফেরা: দিল্লির কূটনৈতিক হিসাব-নিকাশ ও দুই কঠিন শর্ত
- ‘শেখ হাসিনাকে রাখতে চায় না মোদি ’
- চাঁদাবাজির ৫০ শতাংশ কমিশন চাইলেন হাসনাত আবদুল্লাহ (ভিডিওসহ)
- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন এমপি নুসরাত
- ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক: কঠিন পরীক্ষায় আইজেনকোট
- এক পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল, ঝুঁকিতে আরও ২১০ জন!
- বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর













