তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির নতুন রোডম্যাপ
নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে নতুন কিছু বিকল্প প্রস্তাব দিয়েছে বিএনপি। গতকাল রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর সঙ্গে এক বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে জাতির মধ্যে কোনও দ্বিমত নেই। কিন্তু আগের ব্যবস্থাটি ছিল পুরোপুরি বিচার বিভাগনির্ভর। আমরা চাই এই বিতর্ক এড়াতে জুডিশিয়ারি বাদ দিয়ে বিকল্প কিছু মডেল নিয়ে ঐকমত্যে পৌঁছানো হোক।”
তিনি বলেন, রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে রাখা ঠিক হবে না। যদিও প্রয়োজন হলে ‘লাস্ট অপশন’ হিসেবে একটি প্রতিষ্ঠানের প্রধান বা রাষ্ট্রপতিকে বিবেচনায় আনা যেতে পারে। তবে এটি যেন সর্বসম্মত আলোচনার ভিত্তিতে হয়।
বিএনপির প্রস্তাব অনুযায়ী, সংসদ বিলুপ্তির আগে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যোগ্য কাউকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন। যদি ঐকমত্যে পৌঁছানো না যায়, তাহলে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার—এই চারজনের সমন্বয়ে একটি কমিটি গঠিত হবে। এ কমিটির সভাপতিত্ব রাষ্ট্রপতি বা স্পিকার কেউ করতে পারবেন। রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে তাঁর ভোটিং ক্ষমতা থাকবে না, কেবল শুনানি করবেন। তবে স্পিকার সভাপতিত্ব করলে তাঁর ভোট থাকবে।
যদি চারজনের এই কমিটিও সিদ্ধান্তে না পৌঁছাতে পারে, তাহলে প্রস্তাব রয়েছে—এই চারজনের সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় সর্বোচ্চ দল (যদি থাকে) থেকে একজন সদস্য যুক্ত করে পাঁচজনের কমিটি গঠন করা হবে। এই কমিটির সভাপতিত্বে রাষ্ট্রপতির ভোটিং ক্ষমতা থাকবে।
এছাড়াও একটি বিকল্প হিসেবে বিএনপি প্রস্তাব দিয়েছে—৭৫ বছরের কম বয়সী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্য থেকে একজনকে মনোনীত করা হতে পারে, যদি তা নিয়ে ঐকমত্যে আসা যায়। প্রার্থী যাচাই-বাছাই করবে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকারের সমন্বয়ে গঠিত কমিটি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কয়েকটি বিকল্প পথ থাকুক, যার মধ্যে বিচার বিভাগীয় নির্ভরতা থাকবে না। কারণ সবাই চাইছে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা হোক।”
বৈঠকে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সংবিধানের ১৪১ অনুচ্ছেদ অনুযায়ী ‘জরুরি অবস্থা’ জারির শর্তাবলি। বিএনপির প্রস্তাবে বলা হয়, ‘অভ্যন্তরীণ গোলযোগ’ শব্দবন্ধটি অপব্যবহারের সুযোগ তৈরি করে। তাই এর পরিবর্তে ‘রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, মহামারি বা প্রাকৃতিক দুর্যোগ’—এমন শব্দ ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে বৈঠকে ঐকমত্যে পৌঁছানো হয়েছে বলে জানান সালাহউদ্দিন।
তিনি আরও বলেন, “জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে কেবল প্রধানমন্ত্রীর অনুমোদন নয়, পুরো মন্ত্রিসভার অনুমোদন থাকা উচিত। এছাড়া এ সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে বিরোধীদলীয় নেতা অথবা তাঁর অনুপস্থিতিতে বিরোধীদলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।”
মুসআব/
পাঠকের মতামত:
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
জাতীয় এর সর্বশেষ খবর
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন













