বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা, বিনিয়োগকারীর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকি দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ হোল্ডিংস এজি। ২০০৮ সালের একটি শেয়ার ক্রয়চুক্তি লঙ্ঘন এবং বিনিয়োগ সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে এই হুমকি দেওয়া হয়েছে।
বর্তমানে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড (সাবেক ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড - ওবিএল)-এর প্রধান শেয়ারহোল্ডার এই গ্রুপ। ৭ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বরাবর পাঠানো এক চিঠিতে গ্রুপটি উল্লেখ করে, ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত চুক্তির শর্তগুলো বাংলাদেশ ব্যাংক মানেনি।
চিঠিতে বলা হয়েছে, ব্যাংকটির পুনর্গঠন ও মূলধন পুনঃসংস্থান প্রক্রিয়ায় অংশ নিতে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়। বিনিয়োগের সময় আশ্বাস দেওয়া হয়েছিল, এই শেয়ারগুলো কোনো দাবি বা আইনি জটিলতা থেকে মুক্ত থাকবে। কিন্তু ওবিএলের সাবেক শেয়ারহোল্ডারদের দায়ের করা একাধিক মামলার কারণে মালিকানা ও নিয়ন্ত্রণ এখনো আইসিবি গ্রুপের কাছে পুরোপুরি আসেনি।
বিশেষ করে ২০১৪ সালের একটি মামলায় হাইকোর্ট আদেশ দিয়েছিল, বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপটি শেয়ার বিক্রি বা হস্তান্তর করতে পারবে না। এর ফলে বিনিয়োগ কার্যত স্থবির হয়ে পড়ে।
আইসিবি গ্রুপের চেয়ারপারসন জোসেফিন সিভারেত্নাম স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক এই মামলাগুলোর নিষ্পত্তিতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এমনকি ব্যাংকের পরিচালনা বোর্ড কর্তৃক প্রস্তাবিত নতুন ব্যবস্থাপনা পরিচালক (সিইও) নিয়োগেও অনুমোদন দেয়নি। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক পরিচালনা বোর্ড ভেঙে দিয়ে নিজেদের একজন কর্মকর্তাকে দৈনন্দিন পরিচালনার দায়িত্ব দেয়।
চিঠিতে অভিযোগ করা হয়, এই অনিশ্চিত পরিবেশের কারণে নতুন কোনো বিনিয়োগকারী আগ্রহ দেখাচ্ছে না। আদালতের নিষেধাজ্ঞা এবং প্রশাসনিক অস্থিরতা কৌশলগত অংশীদারদেরও নিরুৎসাহিত করেছে।
চিঠির শেষাংশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি দ্রুত বিনিয়োগ সুরক্ষায় পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে ২০০৮ সালের চুক্তিকে বাতিল বলে ঘোষণা করে আইসিবি গ্রুপ তাদের ৩৫০ কোটি টাকার বিনিয়োগ ফেরত ও ক্ষতিপূরণ দাবি করবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও জানানো হয়েছে।
চিঠির অনুলিপি পাঠানো হয়েছে অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন-এর কাছেও।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরইফ হোসেন খান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, তিনি চিঠির বিষয়ে অবগত নন এবং বিরোধ এখনও নিষ্পত্তি হয়নি।
মুসআব/
পাঠকের মতামত:
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- মেসেজে সালামের জবাব না দিলে কি গুনাহ হবে? জানুন বিস্তারিত
- প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা













