এক রাতেই বদলে গেল হাসিনার ইতিহাসের গতি
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সংবাদ সম্মেলন নিয়ে সারাদিন ধরে অপেক্ষায় ছিল গোটা দেশ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের আশা ছিল, আন্দোলনের প্রেক্ষাপটে হয়তো কোনো ইতিবাচক বার্তা আসবে। কিন্তু রাত নামতেই দৃশ্যপট পাল্টে যায়। শেখ হাসিনার বক্তব্যে, যেখানে তিনি বলেন "মুক্তিযোদ্ধার সন্তানরা কেউ মেধাবী নয়, বরং রাজাকারদের নাতিপুতি হলেই মেধাবী হয়ে যায়", সেই কথায় যেন আগুনে ঘি পড়ে। মুহূর্তেই সেই বাক্য ঘুরে বেড়াতে থাকে শিক্ষার্থীদের মাঝে—ভরপুর হতাশা ও ক্ষোভ নিয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শুরু হয় উত্তেজনা। বিদ্যুৎবিহীন রাতে, বিজয় ৭১ হলে প্রথম ছড়িয়ে পড়ে নতুন এক স্লোগান— "তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!"
ছাত্রলীগের দীর্ঘদিনের স্লোগানের ঠিক উল্টো সুরে এই স্লোগান যেন বিদ্রোহের এক প্রতীক হয়ে দাঁড়ায়। ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে এই আওয়াজ— এক হল থেকে আরেক হলে, এক শহর থেকে আরেক শহরে।
রোকেয়া হলে তালা ভেঙে বেরিয়ে আসেন ছাত্রীরা। থালা-বাসনের শব্দে জেগে ওঠে নীরব রাত। নারীদের নেতৃত্বেই আন্দোলন নতুন মাত্রা পায়। এক ছাত্রী বলেন,“আমরা নিজেরাই গিয়ে অন্যদের বের করে আনছিলাম। মেয়েরা রুম থেকে নেমে এসে হল ছেড়েছিল—এক অভূতপূর্ব ঘটনা।”
সেই রাতে মেয়েরা হয়ে উঠেছিল প্রতিরোধের প্রতীক। তাদের সাহস দেখে প্রেরণা পায় ছেলেরাও। সকাল হতেই ভিসি চত্বরে গর্জে ওঠে হাজারো শিক্ষার্থী।
তবে পরিস্থিতি দ্রুত ঘোলাটে হয়ে পড়ে। পরদিন সকালেই ছাত্রলীগ ও বহিরাগতদের দেখা যায় মধুর ক্যান্টিনের পাশে প্রস্তুতি নিতে। হলে হলে শিক্ষার্থীদের আটকে রাখার চেষ্টা চলে। বিকেল নাগাদ ঢাবির আন্দোলনে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। বহু ছাত্রী আহত হন। আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি থাকা শিক্ষার্থীদের ওপরও চলে দ্বিতীয় দফার হামলা। একজন প্রত্যক্ষদর্শী বলেন,“যেটা যুদ্ধের নিয়মেও পড়ে না, সেখানেও এভাবে নারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই রাতের ছবি ও ভিডিও ভাইরাল হয়। দমন নীতির বিরুদ্ধে গর্জে ওঠে সাধারণ মানুষ। আন্দোলন আর শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি—শিল্পী, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী, দিনমজুর—সবাই যোগ দেন এই লড়াইয়ে। এটি পরিণত হয় এক বিশাল ছাত্র-জনতার গণআন্দোলনে।
এরপর আসে রক্তস্নাত দিন। আন্দোলনের ৩৬তম দিন—ঐতিহাসিক ৫ আগস্ট। রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে অশ্রু ও সাহসের ছাপ রেখে এক নতুন বাংলাদেশ গড়ে তোলে তরুণরা।
মুসআব/
পাঠকের মতামত:
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
জাতীয় এর সর্বশেষ খবর
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন













