ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার যেন সোনার হরিণ! কারসাজির শঙ্কা তীব্র
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টস পিএলসি-এর শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বিক্রেতা সংকট বাজারে এক গুরুতর শঙ্কার জন্ম দিয়েছে। বিনিয়োগকারীদের একাংশ এটিকে 'সোনার হরিণ' হিসেবে দেখলেও, বাজার বিশ্লেষকরা এটিকে সম্ভাব্য কারসাজির একটি ক্লাসিক উদাহরণ হিসেবে চিহ্নিত করছেন। এই পরিস্থিতি সাধারণ বিনিয়োগকারীদের জন্য এক অদৃশ্য ফাঁদের ইঙ্গিত দিচ্ছে।
আগেরদিন সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৩ জুলাই) ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে, অর্থাৎ ৫ শতাংশ বৃদ্ধি নিয়ে লেনদেন হয়েছিল। আজ সোমবার লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই কোম্পানিটির শেয়ার আবারও ৫ শতাংশ বেড়ে ২ হাজার ৭৫০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। এই সর্বোচ্চ দরে হাজার হাজার ক্রেতাদের সমাগম দেখা গেলেও, আশ্চর্যজনকভাবে বিক্রেতারা উধাও হয়ে যায়।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার গত দুই বছরের মধ্যে আজ সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। অথচ এত উচ্চমূল্যেও বিক্রেতাদের সন্ধান মেলেনি। দিনভর মাত্র ৪ হাজার ৯৯৮টি শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগেরদিনও ৪৬ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছিল। স্বাভাবিক বাজার চাহিদা অনুযায়ী এমন অল্প লেনদেন অস্বাভাবিক এবং অস্বচ্ছ অবস্থার ইঙ্গিত দেয়। বাজার বিশ্লেষকদের মতে, এটি শেয়ারটির কৃত্রিমভাবে দর বাড়ানোর প্রক্রিয়ার অংশ হতে পারে, যা বাজারের মৌলিক নীতিমালার পরিপন্থী।
গত দুই বছরের লেনদেন চিত্র: সূত্র-ডিএসই

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারি ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার দর ছিল ১ হাজার ২৭৮ টাকা। মাত্র ছয় মাসের ব্যবধানে তা ১১০ শতাংশেরও বেশি দর বেড়ে এখন ২ হাজার ৭৫০ টাকায় দাঁড়িয়েছে। অথচ, এই অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোম্পানির পক্ষ থেকে কোনো নতুন প্রকল্প, আর্থিক সাফল্য বা মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি, যা এই বৃদ্ধিকে যৌক্তিকতা দিতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ারের এই অস্বাভাবিক উত্থান বিনিয়োগকারীদের জন্য একটি বড় ফাঁদ হতে পারে। বিক্রেতা সংকটের কারণে এই শেয়ার যেকোনো সময় বড় দরপতনের ঝুঁকিতে পড়তে পারে। বিনিয়োগকারীরা বলছেন, যাদের হাতে কোম্পানিটির শেয়ার নেই, তাদের পক্ষে বাজার থেকে উচ্চমূল্যে এটি সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে, আবার যারা কিনছেন, তারা ভবিষ্যতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
শেয়ার দর বৃদ্ধির এমন অস্বাভাবিক প্রবণতা বাজারের স্বচ্ছতা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি। বাজার বিশ্লেষকরা সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। এছাড়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, কারণ কোম্পানিটির শেয়ারের পেছনে কারসাজি হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। বাজারের সুশাসন এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অপরিহার্য বলে মনে করেন তাঁরা।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
