বাবা ঋণখেলাপি, ছেলেরা শেয়ার কারসাজিতে জড়িত!
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও ঋণখেলাপি ব্যবসায়ী মোরশেদ মুরাদ ইব্রাহিম এবং জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি মেহজাবিন মোরশেদের বড় ছেলে সামির এস্কান্দর। তিনি জীবন বিমা খাতের কোম্পানি প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান।
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির (বিডি ফাইন্যান্স) শেয়ার নিয়ে কারসাজি ও লেনদেনে আইন লঙ্ঘনের দায়ে সামিন এস্কান্দর, তার স্ত্রী ও ছোট ভাইসহ মোট আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭০ কোটি ৫৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মোরশেদ মুরাদের পরিবারকে ৩৩ কোটি ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিডি ফাইন্যন্সের) শেয়ার নিয়ে কারসাজি ও লেনদেনে আইন লঙ্ঘনের দায়ে প্রোটেক্টিভ ইসলামী লাইফের চেয়ারম্যান সামিন এস্কান্দরসহ মোট আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭০ কোটি ৫৬ লাখ টাকা জরিমানা করেছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৯৩৫তম কমিশন সভায় এই জরিমানা করা হয়।
বিএসইসি জানিয়েছে, ২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত সময়কালে বিডি ফাইন্যান্সের শেয়ার নিয়ে সংঘটিত কারসাজি আর বিধিবহির্ভূত লেনদেনের সঙ্গে যুক্ত থাকার প্রমাণের ভিত্তিতে আলোচিত জরিমানা করা হয়। যেসব ব্যক্তি ও বিনিয়োগকারীকে জরিমানা করা হয়েছে, তারা হচ্ছেন-সামির সেকান্দার, তার স্ত্রী আফরা চৌধুরী, তার ছোট ভাই মাহির সেকান্দার, আবু সাদাত মোহাম্মদ সায়েম, আনিকা ফারহিন ও আব্দুল মবিন মোল্লা।
অন্যদিকে লেনদেনে আইন ভঙ্গ করায় যে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়, সে দুটি হচ্ছেÑসিটি জেনারেল ইন্স্যুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
আলোচিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে সামির সেকান্দারকে, যার পরিমাণ ৩২ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে একটি অপরাধে তাকে ২৩ কোটি ২৫ লাখ টাকা এবং অন্য এক অপরাধে ৯ কোটি টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়েছে শেয়ারবাজারের কারসাজির জন্য বিতর্কিত বিনিয়োগকারী আবু সাদাত মোহাম্মদ সায়েমকে। তাকে এক অপরাধে ১৭ কোটি টাকা এবং অন্য এক অপরাধে চার কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি ২০১০ সালে শেয়ারবাজার কারসাজি নায়কদের মধ্যেও অন্যতম।
এছাড়া আনিকা ফারহানকে সাত কোটি ৫০ লাখ টাকা, আফরা চৌধুরীকে ৩৫ লাখ টাকা এবং আব্দুল মবিন মোল্লাহকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। আর ঘোষণা না দিয়ে শেয়ার কেনার মাধ্যমে আইন লঙ্ঘন করায় আনোয়ার গ্যালভানাইজিংকে সাত কোটি ১০ লাখ টাকা এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সকে ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ব্যাংক ও আর্থিক ঋণ আদালত সূত্রে জানা গেছে, মোরশেদ মুরাদ ইব্রাহিম ব্যাংকিং খাতের একজন খেলাপি। বেসিক ব্যাংক, এসবিএলএল, ন্যাশনাল ফাইন্যান্সসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ৮০০ কোটি টাকার ঋণ খেলাপি করেছেন তিনি। এসব খেলাপি ঋণ আদায়ে চট্টগ্রাম আর্থিক ঋণ আদালতে মামলা করেছে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
এসব মামলায় মোরশেদ মুরাদ, তার স্ত্রী, সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য মেহজাবিন মোরশেদ, তার মা ও দুই ভাইসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া ঋণ খেলাপি হওয়ায় সাবেক ফার্মাস ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) পরিচালকের পদ থেকে তাকে অপসারণ করা হয়।
উল্লেখ্য, মোরশেদ মুরাদ ইব্রাহিমের পরিবার প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সকে শেয়ারবাজারের তালিকাভুক্ত করার জন্য বিএসইসি-তে খসড়া প্রোসপেক্টটাস জমা দিয়েছিল। এর ইস্যু ম্যানেজার ছিল আইসিসি এসেস্ট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
মামুন/
পাঠকের মতামত:
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- আগামী সপ্তাহে আসছে দুই কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড
- স্পেনের নতুন দল ঘোষণা, নেই বিশ্বকাপজয়ী ৪ ফুটবলার
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি, প্রকাশ্যে তালিকা
- সরকারি চাকরিজীবীদের জন্য একসঙ্গে বদলাচ্ছে ৭ নিয়ম
- হাসিনার বৈঠক বাতিল নিয়ে যা জানা গেল
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- স্বাস্থ্যসেবা নাকি বড় ব্যবসা; ভারতের চিকিৎসা খাত নিয়ে নতুন বিতর্ক
- ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় নিয়ে নতুন পূর্বাভাস, জানুন সম্ভাব্য গতিপথ
- দাম বাড়ানোর পরও কেন বাজারে নেই সয়াবিন তেল?
- মধ্যপ্রাচ্যের হামলার আঁচ বাংলাদেশে, সামনে বড় চাপ
- ভেতরে নারী বাইরে নারী, মাঝখানে ‘ওসি’ মাহবুব
- তারেক রহমানের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ, যা জানা গেল
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে







.jpg&w=50&h=35)


