কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড অর্থ স্থানান্তরে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড স্থানান্তরের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি জারি করা এক নির্দেশনায় বিএসইসি জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডগুলোকে বার্ষিক বা চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড হিসেবে ঘোষিত অর্থ একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে (ডিভিডেন্ড অ্যাকাউন্ট) স্থানান্তর করতে হবে। কোম্পানিগুলোর ক্ষেত্রে এটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর কমপক্ষে একদিন আগে এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রেকর্ড ডেটের একদিন পরে করতে হবে।
আগে ডিভিডেন্ড তহবিল স্থানান্তরের জন্য ঘোষণার পর ১০ দিন পর্যন্ত সময় দিত। বর্তমান ঘোষণা তা আরও সহজ হল।
এই ডিভিডেন্ড অ্যাকাউন্টটি শুধুমাত্র ঘোষিত ডিভিডেন্ড বিতরণের জন্য ব্যবহার করা হবে। যদি এজিএমে অনুমোদিত চূড়ান্ত পরিমাণ প্রাথমিকভাবে ঘোষিত পরিমাণের চেয়ে কম হয়, তাহলে ইস্যুকারী অতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারবে এবং আইন ও অভ্যন্তরীণ আর্থিক প্রোটোকল মেনে অন্যান্য অভ্যন্তরীণ অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডগুলোকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে, যা ডিভিডেন্ড অ্যাকাউন্টে ঘোষিত অর্থ স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করবে। এই প্রত্যয়নপত্রটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা এবং কোম্পানি সচিব কর্তৃক সত্যায়িত হতে হবে এবং এজিএমে উপস্থাপন করতে হবে। এরপর সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে।
অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ডের জন্য ইস্যুকারীকে রেকর্ড ডেট থেকে ১৫ দিনের মধ্যে ঘোষিত অর্থ ডিভিডেন্ড অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে।
এছাড়াও, যদি ইস্যুকারী একটি ব্যাংকিং কোম্পানি হয়, তাহলে ডিভিডেন্ড অ্যাকাউন্টটি ভিন্ন একটি ব্যাংকে রাখতে হবে, নিজের ব্যাংকে নয়। নির্দেশনায় কোম্পানিগুলোকে এমন কোনো ব্যাংকে ডিভিডেন্ড অ্যাকাউন্ট রাখতে নিষেধ করা হয়েছে যেখানে ইস্যুকারী এবং ব্যাংকের মধ্যে কোনো সাধারণ পরিচালক থাকে, যাতে স্বার্থের সংঘাত এড়ানো যায়।
তবে কোম্পানির কর্মকর্তারা বলছেন, ডিভিডেন্ডের অর্থ স্থানান্তরে যে পরিবর্তন আনা হয়েছে, সেটিও পুরোপুরি উপযুক্ত নয়। যেহেতু কোম্পানিগুলোর এজিএমের পর ডিভিডেন্ড পরিশোধের জন্য ৩০ দিন পর্যন্ত সময় থাকে, তাই ডিভিডেন্ড এজিএমে অনুমোদনের পরেই অর্থ জমা দেওয়ার আবশ্যকতা এলে আরও ভালো হতো।
তারা বলেন, অনেক কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করে কিন্তু প্রকৃতপক্ষে তা বিতরণ করে না। এমন কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এই নিয়মটি মূলত প্রবর্তন করা হয়েছিল।
মিজান/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
