শেয়ারবাজারে গুজব ছড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি বিএসইসির
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজার ও অর্থনীতিকে অস্থিতিশীল করতে সাম্প্রতিক সময়ে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরণের অপতথ্য ও গুজব ছড়ানোর কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের শেয়ারবাজার ও অর্থনীতিকে অস্থিতিশীল করতে সাম্প্রতিক সময়ে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরণের অপতথ্য ও গুজব ছাড়ানোর অপচেষ্টা চলছে যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশিত ও প্রচারিত এসব ভিত্তিহীন গুজব ও অসত্য তথ্য প্রকৃতপক্ষে সঠিক নয় এবং সম্পূর্ণ ভিত্তিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবার ও অনলাইন পরিসরে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিষয়ে অপ্রকাশিত তথ্য (undisclosed information) প্রকাশ, শেয়ার দরের পূর্বাভাস কিংবা ভবিষ্যদ্ববাণী (price forecasting or prediction) ইত্যাদিসহ যেকোন ধরণের অসত্য তথ্য ও গুজব ছড়ানো আইনত শাস্তিযোগ্য অপরাধ।Real estate investment
এছাড়া শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবাজার সংশ্লিষ্ট সকলকে এধরণের গুজব ও অসত্য তথ্য প্রকাশ কিংবা প্রচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। গবেষণা ও বিশ্লেষণ লব্ধ তথ্য উপাত্ত ব্যতিত ও যথাযথ বিশ্লেষণ বা অ্যানালাইসিস ব্যতিরেকে শেয়ারবাজারের সম্পর্কে ভিত্তিহীন তথ্য প্রচার বা প্রকাশ থেকে সকলকে বিরত থাকার নির্দেশনা দেওয়া যাচ্ছে। অন্যথায় এধরণের কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গবেষণা ও অ্যানালাইসিস আইন-২০১৩ (Bangladesh Securities and Exchange Commission- Research Analysis Rules, 2013)- এর অধীনে শুধুমাত্র একজন রিসার্চ অ্যানালিস্টই (Research Analyst) শেয়ারবাজারের বিভিন্ন বিষয়ে গবেষণা ও অ্যানালাইসিসের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে পূর্বাভাস কিংবা ভবিষ্যদ্ববাণী করতে পারেন। রিসার্চ অ্যানালিস্ট ব্যতীত অন্য কেউ যদি এধরণের তথ্য প্রচার করেন বা পূর্বাভাস দেন তার মাধ্যমে আইনের ব্যত্যয় ঘটবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন গুজব ও অসত্য তথ্য ছড়ানো ব্যক্তিদের এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে, যারা গুজব বা অসত্য তথ্য প্রকাশ বা প্রচারে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে। যে বা যারা পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে ভিত্তিহীন গুজব ও অসত্য তথ্য ছাড়াচ্ছে কিংবা বাজার সম্পর্কে ভিত্তিহীন পূর্বাভাস প্রচারের মাধ্যমে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে বিএসইসি দ্রুতই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীগণকে এধরণের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেয় সংস্থাটি।
এস/
পাঠকের মতামত:
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি





.jpg&w=50&h=35)




.jpg&w=50&h=35)

