প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যেসব দাবি জানাল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলটি নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।
আজ শনিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রায় এক ঘণ্টা আলোচনা করেছে।
বৈঠক শেষে যমুনায় অপেক্ষারত সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত ভালো পরিবেশে আলোচনা হয়েছে। এই আলোচনায় প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি- আমরা নির্বাচন সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। নির্বাচনী ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার- সব কিছুই আমরা তুলে ধরেছি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বলেছি যে, নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে, প্রধান রাজনৈতিকদলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি- নির্বাচন কমিশন, কবে নির্বাচন হবে সে বিষয়ে একটা রোডম্যাপ দিতে বলেছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এনআইডি কার্ড, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষণ করার যে আইন করা হয়েছি সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন নির্বাচন সংস্কার কমিটিতে না যায়, সে কথা আমরা বলেছি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের সময় সাজানো, ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সব ইউনিয়ন পরিষদ (ইউপি) বাতিল করতে বলেছি। ১৪, ১৮, ২৪ সালে যেসব নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারসহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে আইনের আওতায় আনতে বলেছি।’
তিনি বলেন, ‘বিচারপতি খায়রুল হক- আমরা মনে করি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার পেছনে যিনি মূলহোতা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মূল নায়ক, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বলেছি রাষ্ট্রদ্রোহীতার অপরাধে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী ৮ তারিখে অন্তবর্তী সরকারের দুই মাস হবে, এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, যারা তাদের সহায়তা করেছে, এই অনাচার, লুটপাট, মানুষের ওপর নির্যাতন, এই গণহত্যার ব্যাপারে সহায়ত করেছে তাদের অধিকাংশই এখনো তাদের স্ব স্ব পদে বহাল তবিয়তে বসে আছেন। অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের এখানে আনার কথা আমরা বলেছি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জেলা প্রশাসকদের ব্যাপারে আপনারা দেখেছেন যে পত্র-পত্রিকায় লেখালেখি হয়েছে, সেই ৫৯ জেলা প্রশাসকদের কী করে তাদের নিয়োগ করা হলো সে সম্পর্কে আমরা জানতে চেয়েছি। একইসঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল করতে বলেছি। আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার কথা বলেছি। আমরা অন্তর্বর্তী সরকারের মধ্যেও অন্তর্বতী সরকার ও গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে- তাদেরকে সরানোর কথা বলেছি। আমরা যারা পদবঞ্চিত হয়েছেন সরকারি কর্মকর্তা, ১৫ বছর ধরে তাদেরকে উপযুক্ত পদোন্নতির কথা উপদেষ্টা পরিষদকে বলেছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিচার বিভাগের ব্যাপারে আমরা যেটা পরিস্কার করে বলেছি, সেটা হচ্ছে যে বিচার বিভাগের হাইকোর্ট বিভাগ- যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশির ভাগ নিয়োগই হয়েছিল কিন্তু দলীয় বিবেচনায়। ৩০ জন বিচারপতি তারা বহাল তবিয়তে কাজ করছেন এখনো। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলেছি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ২০০৭ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত, আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা, গায়েবি, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো প্রত্যাহারের জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছি।’
তিনি বলেন, ‘কিছু আমলা, কিছু পুলিশ কর্মকর্তা- শুনতে পাই বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনরা এবং মন্ত্রীরা, তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। কীভাবে পালাচ্ছেন, কার সহযোগিতায় পালাচ্ছেন সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি- আজকে পতিত, ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছেন, ভারতে থেকে তার মাধ্যমে, তাকে কেন্দ্র করে যে ধরনের প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে সেই অবস্থা থেকে তাকে সরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারকে বলতে সরকারকে (অন্তর্বর্তী সরকার) বলেছি। তারা ভারত সরকারের সঙ্গে কথা বলবে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে, সে বিষয়টিও আমরা বলেছে যে পার্বত্য চট্টগ্রামের বিষয়টি আরও গভীরভাবে দেখে সেখানে কারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গুম-খুনের সঙ্গে যারা জড়িত, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে খুব কম, একমাত্র জিয়াউল আহসান ছাড়া কাউকেই ধরা হয়নি। আমরা বলেছি যে তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। জাতিসংঘের একটি দল এসেছে এখানে, দুর্ভাগ্যজনকভাবে এইটার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে (প্রতিনিধিদল) সেভাবে সহযোগিতা করা হয়নি।’
বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ।
মিজান/
পাঠকের মতামত:
- হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়
- ঈদ নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
- স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানি স্থগিত
- নতুন পে স্কেলে বেশি সুবিধা পাবেন যারা
- চীনের প্রভাব ঠেকাতে চার দেশের নতুন কোয়াড
- গোপন ক্যামেরা গোপন নজরদারি ঠেকাতে কাজে লাগতে পারে এই ৩ অ্যাপ
- জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
- কুরবানি নিয়ে প্রচলিত ভুল ধারণার ব্যাখ্যা
- একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, যা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ
- হঠাৎ বিসিবি থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রীর ছেলে
- যানজটে আটকে ফেসবুকে বিস্ফোরক পোস্ট এমপির
- খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতিতে চাপে প্রিমিয়ার ব্যাংক
- কারখানা উন্নয়ন ও বিএমআরই প্রকল্পে এগোচ্ছে টেকনো ড্রাগস
- দেশ ও বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- ঈদের বাজারে সোনার দামে নতুন চমক
- ঘুমিয়ে পড়া বিতর্ক নিয়েও ব্যাখ্যা দিলেন ট্রাম্প
- বাংলাদেশিদের নিয়ে শুভেন্দু অধিকারীর নতুন কড়া অবস্থান
- স্ত্রীকে ‘পছন্দ হয়নি’, তাই ৫০ হাজারে বিক্রি করল স্বামী!
- ১৪ বছর পর ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী নুরুন্নাহার নিম্নি
- ফ্যামিলি কার্ডের পর আরও যেসব কার্ড আনছে সরকার
- ৩২ লাখ টাকার গরু বিতর্কে মুখ খুললেন মন্ত্রীর ছেলে
- আরাফা শেষে আজ সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা
- মতিঝিল কার্যালয় বন্ধ ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর
- ‘কিচেন কেবিনেট’ বিতর্কে মুখ খুললেন আসিফ মাহমুদ
- পররাষ্ট্রমন্ত্রীর ছুটির পরিকল্পনায় প্রশাসনে তোলপাড়
- নাসীরুদ্দীন পাটোয়ারী নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদের
- ইরান ইস্যুতে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র
- ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগের গুঞ্জনে বিক্ষোভ
- ‘কিচেন কেবিনেট’ বিতর্কে মুখ খুললেন আসিফ মাহমুদ
- হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন রিজভী
- আইপিও তহবিলের ৩২৪ কোটি টাকা ব্যবহার করেছে বেস্ট হোল্ডিংস
- ‘ইসরায়েল দিবস প্যারেড’ বয়কট করলেন মামদানি
- ফের দেশে ভূমিকম্প অনুভূত
- ক্যানসারের পর আবার হাসপাতালে ইসরায়েলি প্রধানমন্ত্রী
- শেয়ারবাজারে ঈদের ছুটি শুরু
- চীনে যাচ্ছে বিএনপি-যুবদল-ছাত্রদলের ২০ তরুণ নেতা
- ভাইরাল গানের ভিডিও নিয়ে যা বললেন মাদানী
- ৬ মুসলিম দেশকে কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি নিয়ে বিতর্ক, যা বললেন খামার মালিক
- কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুল আমিন
- আজ যেসব এলাকায় সীমিত পরিসরে চালু ব্যাংক শাখা
- ১০০ দিনে সরকারের অর্জনের তালিকা প্রকাশ
- পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ
- ধর্ষ/ণে গুরুতর অবস্থায় হাসপাতালে আরেক শিশু
- “আ.লীগ ফিরে আসবে”— চাঞ্চল্যকর দাবি সাবেক উপদেষ্টার
- নতুন পে-স্কেল: গ্রেডভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো
- রামিসার মামলায় চার্জশিটে উঠে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী
- ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন সাবেক উপদেষ্টা
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- আ.লীগ নিষিদ্ধের তদন্ত নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর
- ব্যাংকের ডিভিডেন্ড নীতিতে নতুন কড়াকড়ি বাংলাদেশ ব্যাংকের
- পররাষ্ট্রমন্ত্রীর ছুটির পরিকল্পনায় প্রশাসনে তোলপাড়
- নতুন পে-স্কেল: গ্রেডভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- শেয়ারবাজারে বড় কোম্পানি আনতে নতুন নীতির কথা জানালেন অর্থমন্ত্রী
- “আ.লীগ ফিরে আসবে”— চাঞ্চল্যকর দাবি সাবেক উপদেষ্টার
- ধর্ষি/ত শিশুর পরিবারের সামনে একে একে কাটা হয় ধর্ষ/কের অঙ্গ
- আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল
- ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
- রাষ্ট্রীয় সম্পদ দখলের অভিযোগে বিএটির নথি তলব













