ভারতে ক্ষমতায় আসা নিয়ে নির্বাচন বিশ্লেষকদের চমকপ্রদ তথ্য প্রকাশ
ডেস্ক রিপোর্ট : ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার। পর্যায়ক্রমে আরও তিন ধাপে এই নির্বাচন শেষ হবে। ক্ষমতাসীন নরেন্দ্র মোদির দল বিজেপি আশা করছে, এবার ৪০০ আসনের বেশি পেয়ে তারা আবারও সরকার গঠন করবে।
তবে নির্বাচনে মাঝামাঝি পর্যায়ে এসে বিজেপির এমন আশাকে দুরাশা বলছেন ভারতীয় সিফোলজিস্ট বা নির্বাচন বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব। দেশটির বিভিন্ন রাজ্য ঘুরে এবং বিভিন্ন পর্যায়ের ভোটারদের সঙ্গে মত বিনিময় করে এমন মত দিয়েছেন তিনি।
ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো বলছে, ভোটের বুথফেরত জরিপ ও জনমত সমীক্ষা করার বিষয়ে যোগেন্দ্রের অভিজ্ঞতা প্রায় ৩০ বছরের। ভোটের আগে জনমত যাচাইয়ের জন্য তিনি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। লোকনীতি নামে তাঁর প্রতিষ্ঠিত একটি সংস্থাও এই ধরনের জরিপ পরিচালনা করে।
নির্বাচন বিশেষজ্ঞ যোগেন্দ্র দাবি করেছেন, ভারতীয় নির্বাচনের পাশা বদলানো শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজ্য ঘুরে তাঁর মনে হয়েছে, এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক কম আসন পাবে।
তিনি বলেন, ভারতের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২টি আসনে জেতা জরুরি। তবে ২৭২ আসনের চেয়েও অনেক কম আসন পাবে এবার বিজেপি। এমনকি শরিকদের (এনডিএ) নিয়েও এবার সরকার গঠনে ব্যর্থ হতে পারে নরেন্দ্র মোদির দল। গত নির্বাচনে ৩০৩ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছিল বিজেপি।
যোগেন্দ্র দাবি করেন, কর্ণাটকে মোট ২৮টি লোকসভা আসনের মধ্যে গত নির্বাচনে বিজেপি ২৬টি আসনে জয় পেয়েছিল। এবার অন্তত ১০টি আসন সেখানে হারাতে চলেছে দলটি।
রাজস্থানে ২৫ আর গুজরাটে ২৬টি লোকসভা আসন রয়েছে। গত নির্বাচনে এই ৫১টি আসনের সব কটিতেই জয় পেয়েছিল বিজেপি। তবে এবার সেখানে তারা ১০টি আসন হারাতে চলেছে বলে মত দিয়েছেন যোগেন্দ্র।
মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে ৪২টিতে জিতেছিল মোদির দল। যোগেন্দ্র দাবি করেছেন, মহারাষ্ট্রে খুব কম করে হলেও এবার ২০টি আসন হারাতে চলেছে দলটি। অর্থাৎ খুব বেশি হলে ২২টি আসনে জিততে পারে তারা।
এদিকে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি ও হিমাচল প্রদেশের পরিস্থিতি নিয়েও কথা বলেন যোগেন্দ্র। তিনি জানান, চারটি রাজ্যেই বিজেপি এবার বেশ চাপে আছে। এই রাজ্যে সবচেয়ে বেশি চাপে আছে দলটি। রাজ্যের ১০টি আসনের মধ্যে গত নির্বাচনে ১০টিতেই জিতেছিল তারা। কিন্তু এবার সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। এই চার রাজ্যে বিজেপির আরও ১০ আসন কমবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন যোগেন্দ্র।
নির্বাচন বিশ্লেষক আরও মত দিয়েছেন—বিজেপি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খন্ডেও কমপক্ষে ১০টি আসন হারাবে এবার। আর উত্তরাখন্ড ও উত্তর প্রদেশ মিলিয়ে মোট ৮৫টি আসনের মধ্যে দলটি গতবার ৬৯ আসন পেলেও এবার সেখানে ১৫টি আসন কমে যেতে পারে।
শুধু যোগেন্দ্র নন, প্রথম তিন দফার ভোটের পর উত্তর প্রদেশে বিজেপির পক্ষে পরিস্থিতি অনুকূল নয় বলে মত দিয়েছিলেন আরও বেশ কয়েকজন পর্যবেক্ষক।
বিজেপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত বিহারেও গিয়েছিলেন যোগেন্দ্র। পূর্ব ভারতের এই রাজ্যে ঘুরে আসার পর তাঁর মনে হয়েছে, সেখানেও এবার ভরাডুবি হবে গেরুয়া শিবিরের।
বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে গত নির্বাচনে ৩৯টিতে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু এবার সেখানে ১৫টি আসন হারাতে পারে দলটি। যোগেন্দ্রের গণিত অনুযায়ী, বিহারে এবার ২৪টি আসনে জয় পেতে পারে ক্ষমতাসীনেরা।
এদিকে, পশ্চিমবঙ্গসহ আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলীয় বাকি ৬ রাজ্য মিলিয়ে মোট ৬৫টি আসন রয়েছে। যোগেন্দ্রের দাবি এর মধ্যেও অন্তত ১০টি আসন কমবে বিজেপির। অর্থাৎ সব মিলিয়ে গতবার জয় পাওয়া আসনগুলোর মধ্যে প্রায় ১০০টি আসনই হারাবে বিজেপি।
তবে কিছু কিছু এলাকায় বিজেপি শিবিরের আসন বাড়বে বলেও মত দিয়েছেন যোগেন্দ্র যাদব। তাঁর মতে, তামিলনাড়ু, কেরালা ও তেলেঙ্গানা মিলিয়ে খুব বেশি হলে ৫টি আসন বাড়তে পারে দলটির। আর অন্ধ্র প্রদেশে চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে জোটে থাকার কারণেও তাদের ১০টি আসন বাড়তে পারে।
যোগেন্দ্রের নির্বাচনী মডেলের হিসেব অনুযায়ী, গত নির্বাচনের চেয়ে ৭০টি কম আসন পাবে গেরুয়া শিবির। এই অনুসারে বিজেপির ২৩৩টি আসন থাকবে। আর এনডিএ জোটের অন্যান্য সদস্যরা পেতে পারে ৩৫টি আসন। সব মিলিয়ে ২৬৮টি আসন পেতে পারে এই জোট। কিন্তু সংখ্যাগরিষ্ঠের জন্য এই সংখ্যা যথেষ্ট নয়।
যোগেন্দ্র বলেন, ‘এতদিন ভোটের ভবিষ্যৎ নিয়ে কথা বলতাম। কিন্তু আজ আমি দেশের ভবিষ্যতের জন্য সিফোলজিস্ট হিসাবে এই গণিত প্রকাশ করছি। মিডিয়া প্রচার করছে, বিজেপি জিতেছে। তাই অনেকেই ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন। আমি মনে করি, প্রকৃত চিত্র দেশকে দেখানো দরকার।’
শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪
পাঠকের মতামত:
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













