ব্যাংক খাতে ফিরছে বিনিয়োকারীরা, ৩০ ব্যাংকের ইউটার্ন
নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির পর থেকেই দেশের শেয়ারবাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরিয়ে এনেছে। গত সাত কর্মদিবসের মধ্যে ছয় দিনই সূচক বেড়েছে, যা বাজারের স্থিতিশীলতা ও ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত বহন করছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৩ জুন ডিএসইর সূচক ছিল ৪ হাজার ৬৯৫ পয়েন্ট, যা আজ ৩ জুলাই বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে। অর্থাৎ এই সাত কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক মোট ১৯৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আর এই উত্থানে ব্যাংক খাত রেখেছে অত্যন্ত ইতিবাচক ভূমিকা। ডিএসইর বাজার পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট ৩৬টি ব্যাংকের মধ্যে গত সাত কর্মদিবসে ৩০টি ব্যাংকের শেয়ারের দর বেড়েছে। একই সময়ে মাত্র তিনটি ব্যাংকের দর কমেছে এবং বাকি তিনটির দর অপরিবর্তিত রয়েছে, যা ব্যাংক খাতের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহকে স্পষ্ট করে। দীর্ঘদিন পর ব্যাংক খাতের শেয়ারের ইউটার্ন শেয়ারবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সাত কর্মদিবসে চারটি ব্যাংকের শেয়ারের দর ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই ব্যাংকগুলো হলো: ইসলামী ব্যাংক বাংলাদেশ, রূপালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলোর অসাধারণ পারফরম্যান্স ব্যাংক খাতের সামগ্রিক শক্তিশালী অবস্থাকে তুলে ধরছে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ব্যাংকের। গত ৭ কর্মদিবসে ব্যাংকটির ১০ টাকা ৫০ পয়সা বা ৩১.২৫ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৪৪ টাকা ১০ পয়সায়। এটি গত ৭ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ দর। গত ৭ কর্মদিবসের মধ্যে ব্যাংকটির সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা ১০ পয়সা।
গত সাত কর্মদিবসে রূপালী ব্যাংকের শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ২০ শতাংশ বেড়ে ২১ টাকায় দাঁড়িয়েছে, যা গত সাত কর্মদিবসের মধ্যে ব্যাংকটির সর্বোচ্চ মূল্য। এই সময়ের সর্বনিম্ন দর ছিল ১৬ টাকা ৯০ পয়সা। এই অসাধারণ বৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে বড় ভূমিকা রেখেছে।
তৃতীয় সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় রয়েছে মিডল্যান্ড ব্যাংক, যার শেয়ার দর গত সাত দিনে ৩ টাকা ৬০ পয়সা বা ১৫.৩২ শতাংশ বেড়ে ২৭ টাকা ১০ পয়সায় পৌঁছেছে। এই সময়ের মধ্যে ব্যাংকটির সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা ৫০ পয়সা, যা থেকে বর্তমান দর একটি উল্লেখযোগ্য উত্থান নির্দেশ করে।
এছাড়াও, সোশ্যাল ইসলামী ব্যাংক এই সময়ের মধ্যে চতুর্থ সর্বোচ্চ দর বৃদ্ধি দেখেছে। গত সাত কর্মদিবসে ব্যাংকটির শেয়ার দর ৮০ পয়সা বা ১০.৯৬ শতাংশ বেড়ে ৮ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে, যা গত সাত কর্মদিবসের মধ্যে ব্যাংকটির সর্বোচ্চ মূল্য। সর্বনিম্ন দর ছিল ৭ টাকা ৩০ পয়সা।
গত সাত দিনে পাঁচ শতাংশের বেশি দর বৃদ্ধি পাওয়া অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে: ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক।
মিজান/
পাঠকের মতামত:
- ফেসবুকের ‘রিচ’ আর থাকছে না, পারফরম্যান্স মাপবেন যেভাবে
- হারানো ফোনের হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন যেভাবে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর
- তিন ডজন মন্ত্রীর বিদায়ের ইতিহাস: ইশরাকের বিদায় যেভাবে ব্যতিক্রম
- চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!
- ছয় গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারের নতুন উদ্যোগ
- ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



