বিতর্কের মুখে টেলিযোগাযোগ খাত
নিজস্ব প্রতিবেদক: দেশের টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থার সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এপ্রিল মাসে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নতুন খসড়া নীতিমালা প্রকাশ করেছে, যেখানে বিদেশি বিনিয়োগ আরও উন্মুক্ত করা হয়েছে। এতে বিদ্যমান বহুস্তর ভিত্তিক বিভিন্ন লাইসেন্সের পরিবর্তে তিন স্তরের লাইসেন্স কাঠামোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে এই উদ্যোগকে ঘিরে নানামুখী বিতর্ক ও উদ্বেগও দেখা দিয়েছে।
তিনটি প্রধান লাইসেন্স ক্যাটাগরি:
১. অ্যাকসেস নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার (এনএনএসপি) – মোবাইল ও ফিক্সড ফোন অপারেটরদের জন্য।
২. ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেকটিভিটি সার্ভিস প্রোভাইডার (এনআইসিএসপি) – ফাইবার, টাওয়ার ও ব্যাকহল নেটওয়ার্কের জন্য।
৩. ইন্টারন্যাশনাল কানেকটিভিটি সার্ভিস প্রোভাইডার (আইসিএসপি) – আন্তর্জাতিক ভয়েস ও ডেটা সংযোগের জন্য।
বর্তমানের ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স), ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স), ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইডিডব্লিউ) এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এই চারটি অপারেটরের লাইসেন্সের মেয়াদ শেষে বাতিল হবে। তবে নির্ধারিত শর্ত মেনে তারা নতুন লাইসেন্স কাঠামোর আওতায় যেতে পারবে।
২০২৭ সালের মধ্যে সকল বিদ্যমান লাইসেন্সধারীদের নতুন কাঠামোর অধীনে স্থানান্তরিত হতে হবে। নতুন নীতিমালায় স্থানীয় পর্যায়ের ইন্টারনেট ও টেলিকম সেবা প্রদানকারীদের জন্য ‘স্মল আইএসপি সার্ভিস’ এবং ‘স্মল টেলিকম সার্ভিস’ নামে দুটি এনলিস্টমেন্ট ক্যাটাগরি প্রস্তাব করা হয়েছে।
খসড়া নীতিমালায় কিছু সেবাকে লাইসেন্সের আওতা থেকে মুক্ত রাখা হয়েছে। যেমন: কল সেন্টার, ভেহিকেল ট্র্যাকিং সেবা এবং টেলিকম খাতের ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভ্যাস)।
জাতীয় আইএসপি লাইসেন্সে সর্বোচ্চ ৭০ শতাংশ এবং স্থানীয় আইএসপি লাইসেন্সে ৪৯ শতাংশ পর্যন্ত বিদেশি মালিকানা রাখা যাবে।
মোবাইল নাম্বার পোর্টেবিলিটি (এমএনপি) আপাতত স্বতন্ত্র লাইসেন্স হিসেবে থাকবে, তবে ভবিষ্যতে এনআইসিএসপি লাইসেন্সে রূপান্তরের সুযোগ থাকবে।
বিটিআরসি নির্ধারিত সেবার গুণগত মান (কিউওএস) মেনে চলতে হবে; নির্দিষ্ট পারফরম্যান্স ইন্ডিকেটর পূরণে ব্যর্থ হলে লাইসেন্স বাতিলের ঝুঁকি থাকবে।
অবকাঠামো ভাগাভাগি নিশ্চিত করতে ফাইবার, টাওয়ার, ডেটা সেন্টার ও রেডিও নেটওয়ার্কের সর্বোচ্চ ব্যবহার বাধ্যতামূলক হবে।
স্থানীয় টেলিকম ও আইজিডব্লিউ অপারেটররা নতুন নীতিমালা নিয়ে উদ্বিগ্ন। আইজিডাব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) সভাপতি আসিফ সিরাজ রব্বানী বলেন,“এই নীতিমালা বাস্তবায়িত হলে টেলিকম খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, হাজার হাজার কর্মী বেকার হবেন এবং সরকার বছরে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে।”
ন্যাশনওয়াইড টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক কোম্পানির চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী বলেন,“মাঝারি স্তরের অপারেটররা ক্ষতিগ্রস্ত হবেন এবং ছোট আইএসপিরা ব্যবসায়িকভাবে সংকটে পড়বে।”
টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অপারেটর অব বাংলাদেশের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান আশঙ্কা প্রকাশ করেন,“দেশের বাজারে বিদেশি অপারেটরদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে।”
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হাকিম বলেন,“স্থানীয় উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত সুরক্ষা নেই।”
বিএনপি এই নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,“নতুন নীতিমালায় ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। বাজারে বিদেশি কোম্পানির আধিপত্য বাড়বে। জাতীয় নির্বাচন সামনে রেখে এই নীতিমালা একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন নয়।”
মোবাইলফোন অপারেটরদের সংগঠন অ্যামটব অভিযোগ অস্বীকার করেছে যে, নতুন নীতিমালায় মোবাইল কোম্পানিগুলোকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। তারা বলেছে, ২০০৭ সালের নীতিমালা নানা বাধা সৃষ্টি করেছিল।
একজন বেসরকারি মোবাইল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন,“এটি সময়োপযোগী ও সাহসী উদ্যোগ।সব পক্ষকে নিয়ে বাস্তবভিত্তিক নীতিমালা গড়ে তোলা উচিত।”
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,“বহুস্তর লাইসেন্স কাঠামো এ খাতের উন্নয়নে প্রতিবন্ধক। নতুন নীতিমালা চালু হলে প্রতিযোগিতা বাড়বে, সেবার মান উন্নত হবে এবং গ্রাহকের খরচ কমবে। রাজনৈতিক দলের মতামতগুলো ইতিবাচক। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে দেশীয় স্বার্থ রক্ষা করে চূড়ান্ত নীতিমালা গড়া হবে।”
মুসআব/
পাঠকের মতামত:
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন













