কর অব্যাহতি কমানোর উদ্যোগ এনবিআরের
নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অব্যাহতির বর্তমান পরিস্থিতি ও নীতিসমূহ পর্যালোচনা করছে। ফলে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক করদাতারা সম্পূর্ণ বা আংশিকভাবে কর অব্যাহতির কিছু সুবিধা হারাতে পারেন। কর অব্যাহতির একটি সুস্পষ্ট গাইডলাইন তৈরির উদ্দেশ্যে সম্প্রতি একটি কমিটি গঠন করেছে এনবিআরের কর বিভাগ।
এ ধরনের অব্যাহতি প্রদানের বিষয়টি যাতে অবারিত না থাকে, সে বিষয়ে লক্ষ্য রেখে কেবলমাত্র যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অব্যাহতি পাওয়ার যোগ্য তাদেরকে এ সুবিধা দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে পাওয়া যায় শিল্পের এমন কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানিতে দেওয়া শুল্ক সুবিধাও পর্যালোচনা করে কমানোর পরিকল্পনা করছে সরকার। মূলত, স্থানীয় শিল্পকে উত্সাহ দিয়ে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পকে সমর্থন দেওয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপের কথা বলা হয়েছে।
সূত্রটি জানায়, ২০২০-২১ অর্থবছরে কর ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ১ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা আলোচ্য সময়ের জিডিপির ৩ দশমিক ৫৬ শতাংশ। মেইড ইন বাংলাদেশ উদ্যোগের আওতায় পাঁচটি খাতকে কর অব্যাহতির আওতায় আনা হয়। তথ্যপ্রযুক্তি, পোশাক ও টেক্সটাইল, অর্থনৈতিক অঞ্চলসমূহ এবং হাইটেক শিল্প সম্মিলিতভাবে ১০ হাজার কোটি টাকা কর ছাড় পেয়েছে, যা করব্যয় হিসেবেও গণ্য।
এ সময়ে মোবাইল, ইলেকট্রনিক্স ও টেক্সটাইল প্রস্তুতকারক এবং অর্থনৈতিক অঞ্চলগুলোয় স্থাপিত শিল্পকে সম্মিলিতভাবে আরো ১০ হাজার কোটি টাকার বেশি শুল্ক অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে। ব্যক্তি করদাতারা ৪০ হাজার কোটি টাকার কর অব্যাহতি পেয়েছেন, একই সময়ে কোম্পানিগুলোর জন্য দেওয়া হয়েছে তার চেয়ে দ্বিগুণেরও বেশি।
উল্লেখ্য যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়ার একটি শর্ত হিসেবে, বাংলাদেশের কর ব্যয়কে সুবিন্যস্ত করার একটি দিকনির্দেশনা দিয়েছে। বহুপাক্ষিক ঋণদাতাটি ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত জিডিপি অনুযায়ী করের অনুপাত বার্ষিক শূন্য দশমিক ৫ শতাংশ বাড়ানোর শর্তও দেয়। বিশ্লেষকরা বলছেন, কর অব্যাহতির সুবিধা নানাভাবে অপব্যবহার করা হয়েছে। তবে স্থানীয় শিল্পকে সুবিধা দেওয়া, পিছিয়ে পড়া এলাকায় শিল্প স্থাপনে উৎসাহিত করা, নতুন ধরনের বা হাইটেক শিল্প, অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনে উৎসাহিত করতেও কর অব্যাহতি দেওয়া হয়েছে।
আবার অভিযোগ রয়েছে, কোনো কোনো শিল্প নিজেদের প্রভাব খাটিয়ে কিংবা অনৈতিক উপায়েও এ ধরনের কর অব্যাহতির সুবিধা নিচ্ছে বছরের পর বছর ধরে। কর ব্যয় সম্পর্কে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনবিআর। ১০২টি খাত বর্তমানে আংশিক বা সম্পূর্ণ কর অব্যাহতি পাওয়ার তথ্য এতে উঠে এসেছে। এর মধ্যে ৪০টি খাতে ব্যক্তি করদাতাদের অব্যাহতি দেওয়া হচ্ছে, বাদবাকিগুলোতে আংশিক বা পুরোপুরি অব্যাহতি দেওয়া হচ্ছে কোম্পানি, শিল্প বা বিনিয়োগের জন্য।
এ প্রতিবেদন অনুযায়ী, দেশে বছরে ১ লাখ ২৫ হাজার ৮১৩ কোটি টাকার আয়কর ছাড় দেওয়া হয়। এর মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে ৬৮ শতাংশ বা ৮৫ হাজার ৩১৫ কোটি টাকার করপোরেট কর ছাড় দেওয়া হয়। বাকি প্রায় সাড়ে ৪০ হাজার কোটি টাকার ছাড় দেওয়া হয় ব্যক্তি পর্যায়ের করদাতাদের। হিসাবটি করা হয়েছে ২০২০-২১ অর্থবছরের আয়কর ধরে। এনবিআর বলছে, ছাড় দেওয়া আয়করের পরিমাণ ঐ বছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৫৬ শতাংশের সমান।
কোন খাতে কত অব্যাহতি
এনবিআরের প্রতিবেদন অনুযায়ী, করপোরেট করের মধ্যে সবচেয়ে বেশি কর ছাড় পায় ক্ষুদ্রঋণ সংস্থা। তারা বছরে ছাড় পায় ১৫ হাজার ৩১৫ কোটি টাকা। এরপর ছাড় পায় বিদ্যুত্ ও জ্বালানি খাত। এ খাতের কর ছাড়ের পরিমাণ ৮ হাজার ৩৮০ কোটি টাকা। এ ছাড়া তৈরি পোশাক খাত পায় ৩ হাজার ৪৩৭ কোটি টাকার সুবিধা। ব্যক্তি পর্যায়ের করদাতাদের মধ্যে প্রবাসী আয় খাতে সবচেয়ে বেশি ১১ হাজার ২৮৭ কোটি টাকার কর ছাড় দেওয়া হয়েছে।
এ ছাড়া পোলট্রি ও মাছ চাষের সঙ্গে জড়িতদের ২ হাজার ৯৮৫ কোটি টাকা এবং শেয়ার-বাজারে বিনিয়োগে ৯৬৫ কোটি টাকার কর ছাড় দেওয়া হয়েছে।
শেয়ারনিউজ, ১১ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













