এসএসসির প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের (২০২৬) এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
রোববার (৫ অক্টোবর) আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ থেকে অনুবাদ প্রশ্ন বাতিল করা হয়েছে। পূর্বে অনুবাদের জন্য বরাদ্দ ছিল ১০ নম্বর, যা এখন সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হয়েছে।
ফলে রচনামূলক অংশে এখন অনুচ্ছেদ রচনা, চিঠিপত্র, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংবাদ প্রতিবেদন এবং প্রবন্ধ—এই ছয়টি বিভাগ থাকবে।
আইসিটি বিষয়ের প্রশ্নকাঠামোয় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দিয়ে সংক্ষিপ্ত উত্তরের ১০ নম্বর বহুনির্বাচনী অংশে যুক্ত করা হয়েছে। ফলে বহুনির্বাচনী প্রশ্নের জন্য মোট ২৫ নম্বর বরাদ্দ থাকবে। তত্ত্বীয় অংশে ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বরের কাজ করতে হবে, যার মধ্যে রয়েছে যন্ত্রসংযোগ, প্রতিবেদন প্রণয়ন ও মৌখিক পরীক্ষা।
ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্নকাঠামোয়ও পরিবর্তন আনা হয়েছে। ফিন্যান্স অংশ থেকে ৮টি ও ব্যাংকিং অংশ থেকে ৭টি করে মোট ১৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, যার মধ্যে যেকোনো একটি বিভাগ থেকে অন্তত চারটি প্রশ্নসহ ১০টির উত্তর দিতে হবে।
সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি, যার মধ্যে ৫টির উত্তর দিতে হবে। প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুইটি করে উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৩০টি, প্রতিটির মান ১ নম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন এই প্রশ্নকাঠামো কার্যকর হবে। এছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্ন নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে।
বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক ও ২০২৬ সালের পরীক্ষার্থীদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- অন্তর্বর্তী অধ্যায়ের পর এখন কোথায় ড. ইউনূস?
- মুনাফার জোয়ারে ব্র্যাক ব্যাংকের শেয়ার দরে বিস্ফোরণ
- জামায়াতের সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা
- নির্বাচনে ভরাডুবির কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব
- ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা প্রয়োজন
- চালককে পিটিয়ে হত্যা ইস্যুতে বিবৃতি জামায়াত আমিরের
- পদত্যাগীরা ফেরছেন এনসিপিতে! বড় সিদ্ধান্ত আসছে ২৬ ফেব্রুয়ারি
- ১৬ বছরেই পাবেন এনআইডি! ইসির নতুন নির্দেশনা
- সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল
- রমজান মাসে বিয়ে জায়েজ নাকি নিষেধ! জানুন বিস্তারিত
- হঠাৎ বান্দরবানে এমপি হাসনাত—মুখে মাস্ক
- ভিসাসহ ১৪ লাখ অনুমোদন—বাংলাদেশিদের জন্য বড় সুখবর
- ১৮ মাস পর পুরোনো ঠিকানায় ড. ইউনূস
- জামায়াত ইস্যুতে নাটকীয় মোড়—বিবৃতিতে সব খুলে বললেন তনি
- মামুনুল হকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ববি হাজ্জাজ
- ব্যাংক খাতে ত্রিমুখী সংকট, কঠিন পরীক্ষায় নতুন সরকার
- প্রধানমন্ত্রীর বৈঠকের পর নড়েচড়ে বসেছে বিডা
- বিএসইসির শীর্ষপদে দৌড়ঝাঁপ, আস্থা সংকটে নিয়ন্ত্রক সংস্থা
- শেয়ারহোল্ডারদের জন্য তথ্য হালনাগাদের নির্দেশনা
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের নতুন চ্যালেঞ্জ
- দলীয় প্রতীকের লড়াই ফিরছে কিনা ইসির স্পষ্ট বক্তব্য
- সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ১০ কোম্পানি
- জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে না পাওয়ার নেপথ্যে রহস্য
- বিয়ের দিনেই দুই বোনের আত্মহত্যা, তদন্তে যা জানা গেলো
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটের দিন চূড়ান্ত
- ডিএসইর উত্থানে তিন কোম্পানির শক্ত অবদান
- বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ চলছে: খেলাটি সরাসরি দেখুন
- পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ
- ২২ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২২ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের ইতিবাচক সূচনা, তবে লেনদেনে নেই প্রত্যাশিত গতি
- এনসিপি এমপি আখতারের সফর ঘিরে হরতালের ডাক
- এক টুকরো কাচে মানব সভ্যতার সব তথ্য!
- নিষেধাজ্ঞা ভেঙে এবার আওয়ামী লীগের তৃণমূল সক্রিয়
- উপনির্বাচন: জাইমা রহমানসহ আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা
- দেশের বাজারেও স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন
- হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় দুই ভাই
- আ. লীগের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত
- ভোরে জামায়াত আমিরের দুই বাক্য, মুহূর্তেই ভাইরাল!
- ড. ইউনুসের পরবর্তী বড় পরিকল্পনা প্রকাশ্যে
- সাদিক কায়েমদের বিরুদ্ধে অভিযোগ আনলেন জুমা
- ভোটারদের কম সমর্থন, কিন্তু বড় জয় ১৫ জন এমপির
- যেসব দিন রোজা রাখা হারাম
- ভিসা বাতিল, জিজ্ঞাসাবাদ, তারপর দেশে ফেরা—মাহদীর পুরো ঘটনাক্রম এক নজরে
- একটি ইটের মাধ্যমে যেভাবে নির্যাতিত শিশুর সন্ধান পেল গোয়েন্দারা
- মক্কায় বাড়ছে ভিড়, ওমরাহ পালনে এলো বড় পরিবর্তন
- দাম কমেছে খেজুরের, দেখে নিন সব রকমের দামের তালিকা
- রমজানে স্কুল বন্ধ নাকি খোলা—জানালেন মাউশি ডিজি
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার
- মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রকাশ-এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তির মুখে আরও দুই কোম্পানি
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল
- রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি
- ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
- সচিবালয়ে প্রথম দিনেই দুই বড় অঙ্গীকার দিলেন অর্থমন্ত্রী
- শেয়ার কারসাজির দায়ে সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা
- ৩০-এর নিচে নামছে মন্ত্রণালয়; স্থান পেলেন যারা
- ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা প্রকাশ
- ড. ইউনুসের পরবর্তী বড় পরিকল্পনা প্রকাশ্যে
- বিনিয়োগকারীদের টাকা না দিয়ে ডিলিস্টিং নয়: কেন্দ্রীয় ব্যাংককে বিএসইসি’র কড়া চিঠি














