ঋণ পুনর্গঠন ও পুনঃতপশিলের ক্ষমতা ব্যাংকের হাতে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক বিশেষ সুবিধায় ঋণ পুনর্গঠন বা পুনঃতপশিলের ক্ষমতা ব্যাংকগুলোর ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য ব্যাংকগুলো এখন ডাউনপেমেন্ট, ঋণের মেয়াদসহ বিভিন্ন শর্ত শিথিল করতে পারবে। এই বিশেষ সুবিধা ৫০ কোটি টাকার কম ঋণের ক্ষেত্রেও কার্যকর হবে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংক খুব শীঘ্রই এ-সংক্রান্ত একটি সমন্বিত সার্কুলার জারি করবে।
গত জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক ৫০ কোটি টাকার বেশি ঋণ পুনঃতপশিল বা পুনর্গঠনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। তবে, সে সময় কোনো নির্দিষ্ট নীতিগত কাঠামো তৈরি করা হয়নি। এর মধ্যে কমিটি পুনর্গঠিত হয়েছে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে ১২০০-এর বেশি আবেদন জমা পড়েছে। পুনর্গঠিত কমিটি দেখতে পেয়েছে, কিছু আবেদনের সঙ্গে ২৮টি পর্যন্ত ব্যাংকের সম্পৃক্ততা রয়েছে, যা নিষ্পত্তি করা অত্যন্ত সময়সাপেক্ষ। এ কারণেই নতুন কমিটি নীতি-সহায়তার বিষয়টি ব্যাংকগুলোর ওপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে। এখন থেকে কেবল যে সকল কেস নিষ্পত্তির সক্ষমতা ব্যাংকের নেই, সেগুলোই বাংলাদেশ ব্যাংকে পাঠানো যাবে। সব কিছুই নির্ধারিত সার্কুলারে উল্লিখিত নীতিমালা মেনেই করা হবে।
খাতসংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংক বর্তমানে ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ব্যাংকগুলো আগের মতো আর খেলাপি ঋণ লুকানোর সুযোগ পাচ্ছে না। এরফলে গত এক বছরে ব্যাংক খাতের খেলাপি ঋণ প্রায় তিন গুণ বেড়েছে। গত মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকায়, যা মোট ঋণের ২৪.১৩ শতাংশ।
খেলাপি ঋণের এই আকস্মিক বৃদ্ধি অনেক ব্যাংককে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) ঘাটতিতে ফেলেছে, যার কারণে এ বছর হাতেগোনা কয়েকটি ব্যাংক ডিভিডেন্ড দিতে পেরেছে। আগামী বছর কোনো ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি হলে, তারা যত মুনাফাই করুক না কেন, ডিভিডেন্ড দিতে পারবে না। এসব কারণে ব্যাংকগুলো এখন খেলাপি ঋণ কমাতে ব্যাপক তৎপর। কেন্দ্রীয় ব্যাংকের হঠাৎ কঠোরতার কারণে যাতে কোনো ব্যবসা বন্ধ হয়ে না যায়, সে জন্য ব্যাংকগুলোই নির্দিষ্ট নীতিমালা মেনে সুবিধা দিতে পারবে।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক কঠোরতা দেখালেও বিগত সরকারের সময়ে বিভিন্ন কৌশলে খেলাপি ঋণ কম দেখানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। দুই শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে কখনও বিশেষ ব্যবস্থায় ১২ বছরের জন্য ঋণ পুনঃতপশিল, কখনও পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়েছিল। এমনকি করোনার অজুহাতে ঋণ পরিশোধ না করেও ঋণ নিয়মিত রাখা হয়েছিল। এই ধরনের শিথিলতার কারণে ঋণ পরিশোধ না করার একটি নতুন গোষ্ঠী তৈরি হয়। গত পাঁচ বছরে মোট ২ লাখ ৫৮ হাজার ১৪৩ কোটি টাকা ঋণ পুনঃতপশিল হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ৫৬ হাজার ৫৮২ কোটি টাকা এবং ২০২৩ সালে রেকর্ড ৯১ হাজার ২২১ কোটি টাকা ঋণ পুনঃতপশিল হয়।
বাংলাদেশ ব্যাংক গত জানুয়ারিতে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক নিম্ন প্রবৃদ্ধি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ এবং সর্বোপরি রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সৃষ্ট অভিঘাত মোকাবিলা করে অর্থনীতিকে চলমান রাখা ও ব্যাংক খাতকে সুসংহত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৫ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করে, যারা ৫০ কোটি টাকা ও তদূর্ধ্ব অঙ্কের খেলাপি ঋণের ক্ষেত্রে সুপারিশ করবে। তবে নির্দিষ্ট কাঠামো না থাকায় এবং শুধু ৫০ কোটি টাকার বেশি ঋণের কথা বলায় পরবর্তীতে এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। এমন অবস্থায় বিষয়টি একটি কাঠামোর আওতায় আনা হচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়













