আইএমএফের ১৩০ কোটি ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদের ২৩ জুনের সভায় বাংলাদেশের জন্য চলমান ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের প্রস্তাব উঠছে। আইএমএফ শুক্রবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত কার্যসূচিতে এই বৈঠকের সময়সূচি অন্তর্ভুক্ত করেছে। সভায় প্রস্তাবটি অনুমোদিত হলে বাংলাদেশ একসঙ্গে দুই কিস্তির প্রায় ১৩০ কোটি মার্কিন ডলার পাবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আলোচ্য সভায় বাংলাদেশ কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হবে। তা অনুমোদিত হলে ঋণের দুটি কিস্তিই একসঙ্গে ছাড় দেওয়া হবে। ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির অনুমোদন দেয়, যার মেয়াদ সাড়ে তিন বছর।
এই ঋণের লক্ষ্য ছিল সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা। আওয়ামী লীগ সরকারের সময়ে টাকার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট ও চলতি হিসাবের ঘাটতি বেড়ে যাওয়ায় বাংলাদেশ আইএমএফের সহায়তা চায়।
মোট ঋণের মধ্যে ৩৩০ কোটি ডলার বর্ধিত ঋণসহায়তা (ECF ও EFF) এবং ১৪০ কোটি ডলার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (RSF) থেকে আসছে। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে RSF থেকে ঋণ পাচ্ছে।
বাংলাদেশ তিন কিস্তিতে এ পর্যন্ত মোট ২৩১ কোটি ডলার পেয়েছে। এরমধ্যে প্রথম কিস্তি আসে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি (৪৭ কোটি ৬৩ লাখ ডলার), দ্বিতীয় কিস্তি একই বছরের ডিসেম্বরে (৬৮ কোটি ১০ লাখ ডলার) এবং তৃতীয় কিস্তি ২০২৪ সালের জুনে (১১৫ কোটি ডলার)। বাকি রয়েছে দুই কিস্তি বাবদ ২৩৯ কোটি ডলার।
প্রথমে চতুর্থ কিস্তির অর্থ ডিসেম্বর ২০২৩-এ পাওয়ার কথা থাকলেও, আইএমএফের নির্ধারিত শর্ত, বিশেষ করে বিনিময় হার বাজারচালিত না হওয়ায় তা আটকে যায়। পরে সিদ্ধান্ত হয় চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড় হবে। এপ্রিলে আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় আসে এবং পরে ওয়াশিংটনের বসন্তকালীন বৈঠকে বিষয়টি নিয়ে অগ্রগতি হয়।
বাংলাদেশ ব্যাংক মে মাসে আইএমএফের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করে এবং ১২ মে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়। এরপর বাংলাদেশ বাজারভিত্তিক বিনিময় হার চালু করে, যা ছিল আইএমএফের অন্যতম প্রধান শর্ত।
গত মাসের ১৪ মে ওয়াশিংটন থেকে দেওয়া এক বিবৃতিতে আইএমএফ জানায়, সমঝোতা হয়েছে এবং পর্ষদ সভায় অনুমোদন পেলে ঋণের অর্থ জুনেই ছাড় করা হবে। একই বিবৃতিতে আইএমএফ জানায়, বাংলাদেশ ৭৬ কোটি ডলার বাড়তি ঋণের আবেদন করেছে, যা অনুমোদিত হলে মোট ঋণের পরিমাণ ৫৪০ কোটি ডলারে দাঁড়াবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি রাজস্ব আদায়, ব্যাংক খাত সংস্কার এবং বিনিময় হার সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেছে।
মিজান/
পাঠকের মতামত:
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- ০২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা













