আশার আলো উঁকি দিচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে
নিজস্ব প্রতিবেদক: নানামুখী অর্থনৈতিক সংকটের মধ্যে জুলাই অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক ‘অনিশ্চয়তার’ কারণে অর্থবছরের শেষে এসেও অর্থনীতিতে দুশ্চিন্তার মেঘ কাটেনি।
আগামী অর্থবছরের বাজেটে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে এবং রাজনৈতিক ‘অস্থিরতা’ কতটা কাটবে, তার ওপর নির্ভর করছে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বিষয়টি।
চলতি অর্থবছরে রপ্তানি ও রেমিটেন্স আশা দেখালেও মূল্যস্ফীতি, বিনিয়োগ খরা ও বেকারত্ব বৃদ্ধি, বিদেশি ঋণে ভাটা, এডিপি বাস্তবায়নে ধীরগতি, ব্যাংক খাতের দুর্দশা, রাজস্ব আহরণে হতাশা আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
এর আগে দায়িত্ব নেওয়ার পর থেকে আশানুরূপ বিদেশি বিনিয়োগ না আসায় সমালোচনার মুখে পড়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিদেশি বিনিয়োগের বড় ধরনের পতনের মধ্যে চীন কিছুটা চাপমুক্ত করতে পারে সরকারকে। আর সেটি হতে পারে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’র ঢাকা সফরের মধ্যে দিয়ে।
ব্যবসায়ী ও বিনিয়োগকারীর বিশাল দল নিয়ে আজ (শনিবার) ঢাকা সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বড় কোনো বিদেশি ব্যবসায়িক প্রতিনিধিদলের সফর নিয়ে সরকার খোশ মেজাজে রয়েছে। কেননা, চীনা প্রতিনিধিদল দলের সফরে কিছু বিনিয়োগের ঘোষণা আসবে বলে মনে করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
অর্থনীতিবিদরা বলছেন, চীনা প্রতিনিধিদলের সফরে বিনিয়োগের ঘোষণা এলে সেটি সরকারের জন্য স্বস্তির হবে। একইসঙ্গে গ্যাস সংকট, কর এবং আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থাকা উদ্বেগের কথা তারা স্মরণ করিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, চীনা বিনিয়োগ আনার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তারা।
সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, চীনা ১০০ ব্যবসায়ী ও বিনিয়োগকারীর দুজন সদস্য নিয়ে মোট ২০০ জন এবং বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’র সঙ্গে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বিশাল বহর আজ দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় এসে চীনা প্রতিনিধিদল বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন।
পরদিন রোববার তারা পাঁচটি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে ম্যাচমেকিং করার কথা, যার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। আগামী ২ মে (সোমবার) বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। বাংলাদেশের পক্ষে বৈটকের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অন্যদিকে, চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ঢাকা সফরররত দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। ওইদিন গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে চীনা ব্যবসায়ীদের ম্যাচমেকিং সভা করার কথা রয়েছে। একই দিন চীনা ব্যবসায়ীদের একটি অংশ গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনের কথা রয়েছে।
সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, চীনা বাণিজ্যমন্ত্রীর সফরের মূল লক্ষ্য যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকে যোগ দেওয়া। সেইসঙ্গে চীনা ১০০ ব্যবসায়ী ও বিনিয়োগকারীর দুজন সদস্য নিয়ে মোট ২০০ জন আসবেন। আশা করা হচ্ছে, চীনা ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা বিনিয়োগের কিছু ঘোষণা দেবেন। কিছু বিনিয়োগের ঘোষণা আসবে বলে আমরা জানতে পেরেছি, তবে কি পরিমাণ বিনিয়োগ আসতে পারে সেটি আগাম বলতে পারছি না।
জানা গেছে, চীন বাণিজ্যমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক আমদানি-রপ্তানিতে যে কোনো প্রকার বাধা দূরীকরণ এবং ব্যবসা-বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন সম্পর্কিত সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। গত মার্চে চীন এ সমঝাতা স্মারকের খসড়া ঢাকায় পাঠিয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের













