ব্লকড কনটেন্ট বা ওয়েবসাইট দেখার কিছু কৌশল
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশে নানা কারণে অনেক ওয়েবসাইটে প্রবেশাধিকার বন্ধ করে রাখে কর্তৃপক্ষ। যেমন ইরানসহ বিভিন্ন দেশে ডিডব্লিউর ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। কারণ সেসব দেশে ওয়েবসাইটটি ব্লক করা আছে। এভাবে আরো অনেক ওয়েবসাইটও বিভিন্ন দেশে ব্লকড অবস্থায় আছে।
তিনটি কৌশল ব্যবহার করলে এমন ওয়েবসাইটে ঢোকা সম্ভব হতে পারে।ইন্টারনেট সেন্সরশিপ বিশেষজ্ঞ আর্তুরো ফিলাস্তো বলেন, ‘নিরাপত্তা বিষয়ে কিছু সাধারণ বেস্ট প্র্যাকটিস অনুসরণ করার পরামর্শ দেব আমি।’
এর মধ্যে আছে, কোনো পাসওয়ার্ড পুনরায় ব্যবহার না করা, শুধু নিরাপদ ওয়েবসাইটের সঙ্গে ডেটা শেয়ার করা এবং সেন্সরশিপ প্রতিরোধের কৌশল সম্পর্কে আপডেট থাকা।একটি খুব সাধারণ টুল হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন।
এটি ইন্টারনেট ট্রাফিক একটি সুরক্ষিত সার্ভারের মাধ্যমে অন্য কোনো স্থানে পাঠিয়ে থাকে। ভিপিএন আসল আইপি ঠিকানা লুকিয়ে রাখে, যেন মনে হয় ব্যবহারকারী অন্য কোথাও থেকে ব্রাউজ করছে।
একটি জনপ্রিয় উদাহরণ হলো সাইফন, যা ভিপিএন ও প্রক্সি প্রযুক্তির সম্মিলিত একটি রূপ। প্রক্সি সার্ভারগুলো ব্যবহারকারী ও সার্ভারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
এর ফলে সংযোগ দ্রুত ও আরো নিরাপদ হয়। সাইফনের কারণে ব্যবহারকারীরা ব্লকড থাকা কনটেন্টে ঢুকতে পারে।ইরানের কথাই ধরুন। ২০০৯ সাল থেকে ইরানে ডয়চে ভেলের ওয়েবসাইট ব্লকড অবস্থায় আছে। কিন্তু সাইফনের মাধ্যমে ডিডব্লিউ সেখানকার অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছে যাচ্ছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে ইরান থেকে ওয়েবসাইটটি ৩০ লাখবার অ্যাক্সেস করা হয়েছিল। এই ভিজিটের ৭৫ শতাংশ সাইফন অ্যাপের কারণে সম্ভব হয়েছিল।
তবে ভাবনার আরো বিষয় আছে। আর্তুরো ফিলাস্তো বলেন, ‘আপনাকে যেন ট্র্যাক করতে না পারে সেই বিষয়টিও খেয়াল রাখা উচিত। ভিপিএন ব্যবহার করার পরও আপনাকে ট্র্যাক করতে পারে—এমন অনেক কিছু আছে। তাই আমার পরামর্শ হলো, টরের মতো কিছু ব্যবহার করা।’
টর নেটওয়ার্ক হলো আরেকটি শক্তিশালী হাতিয়ার। দ্য অনিয়ন রাউটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টর। এর মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সার্ভার নেটওয়ার্কগুলো ব্যবহারের মাধ্যমে পরিচয় লুকিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়। ফলে কর্তৃপক্ষের পক্ষে আপনাকে ট্র্যাক বা ব্লক করা অনেক কঠিন হয়ে যায়।
এনক্রিপশনের অনেক স্তর থাকায় এর নাম অনিয়ন রাউটার রাখা হয়েছে। প্রতিটি স্তরে আলাদা নিরাপত্তা থাকে। সে কারণে পরিচয় প্রকাশ না করেই ওয়েবসাইট অ্যাক্সেস করা যায়।
নতুন এনক্রিপশন প্রযুক্তিগুলোও আশাব্যঞ্জক মনে হচ্ছে। এগুলো অনলাইন সেন্সরশিপকে আরো কঠিন করে তুলতে পারে। ফিলাস্তো বলেন, ‘এমন প্রযুক্তিগুলোর একটি এনক্রিপ্টেড ডিএনএস। এর কারণে ইন্টারনেটের ফোনবুক বলে পরিচিত ডিএনএস আরো সুরক্ষিত থাকে।’
এনক্রিপ্টেড ডিএনএস ইন্টারনেট সেবা প্রদানকারী কম্পানিকে ব্যবহারকারীর ওয়েব কার্যকলাপের ওপর গুপ্তচরবৃত্তি করতে এবং সীমিত কনটেন্ট থাকা সাইটে ব্যবহারকারীকে পাঠানোতে বাধা দেয়। ফলে সামান্য একটি ওয়েবসাইট খোঁজার বিষয়টিও গোপন থাকে। এই প্রযুক্তিগুলো সবার ব্যবহারের জন্য তৈরি।
মুসআব/
পাঠকের মতামত:
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













