শেয়ারবাজারে গুজবের অধিপত্য– বিনিয়োগকারীর জন্য নীরব ফাঁদ
সাইফুল ইসলাম পিপন: বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার অন্যতম বড় শত্রু হলো গুজব। গুজব কখনো সরাসরি একটি শেয়ারের দামে উর্ধ্বগতি ঘটায়, আবার কখনো হঠাৎ করে ধস নামিয়ে দেয়। এ ধরনের মিথ্যা বা অপূর্ণাঙ্গ তথ্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় হাজারো বিনিয়োগকারী। অথচ এর নেপথ্যের কারিগররা বেশিরভাগ সময় আড়ালেই থেকে যায়।
গুজবের উৎপত্তি হয় মূলত তিনটি জায়গা থেকে— প্রথমত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন- ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে যাচাইবাছাই ছাড়া খবর ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ তথ্য ফাঁস— কোম্পানির ভেতরের গোপন বা অসম্পূর্ণ তথ্য যখন ইচ্ছাকৃতভাবে প্রচার করা হয়। তৃতীয়ত, বাজার কারসাজি— যেখানে বড় বিনিয়োগকারী বা সিন্ডিকেট পরিকল্পিতভাবে ভুয়া খবর ছড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করে।
এমন ঘটনা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর প্রায় সব শেয়ারবাজারেই কমবেশি দেখা যায়। উদাহরণস্বরূপ, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে গেমস্টপ শেয়ার নিয়ে Reddit প্ল্যাটফর্মে প্রচারিত খবরের কারণে কয়েক দিনের মধ্যে শেয়ারের দাম কয়েকশ গুণ বেড়ে যায়। অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী লাভ করলেও, অনেকে শীর্ষ দামে কিনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে। একইভাবে, ভারতে একাধিক কোম্পানির শেয়ার নিয়ে টেলিগ্রাম গ্রুপে ভুয়া খবর ছড়ানোর কারণে বাজার নিয়ন্ত্রক SEBI জরিমানা ও গ্রেপ্তার কার্যক্রম চালাতে বাধ্য হয়।
সোশ্যাল মিডিয়া গুজবের ভয়াবহতা হলো, এটি দ্রুত ছড়ায় এবং বিনিয়োগকারীর আবেগকে প্রভাবিত করে। কেউ লাভের আশায় অযৌক্তিক দামে কিনে ফেলে, আবার কেউ ভয়ের কারণে অল্প দামে বিক্রি করে দেয়। এই আবেগনির্ভর লেনদেনই গুজব কারিগরদের মূল লক্ষ্য।
বাংলাদেশে এই পরিস্থিতি মোকাবেলায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি ও স্টক এক্সচেঞ্জগুলো নানা উদ্যোগ নিয়েছে, যেমন— প্রেস রিলিজ দিয়ে তথ্য পরিষ্কার করা, নির্দিষ্ট শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির তদন্ত এবং কারসাজি প্রমাণিত হলে জরিমানা আরোপ করা। তবে বাস্তবতা হলো, অনেক বিনিয়োগকারী এখনো যাচাই-বাছাই ছাড়া গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, যা বিনিয়োগ ঝুঁকি বাড়ায়।
গুজব মোকাবেলায় করণীয়
গুজব দমনে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা হতে হবে আরও কঠোর ও প্রযুক্তিনির্ভর। গুজব রটনাকারী ও বাজার কারসাজিতে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান জরুরি, যাতে অন্যরা একই পথে হাঁটার সাহস না পায়। শুধু আর্থিক জরিমানা নয়, প্রয়োজন হলে শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা ও কারাদণ্ডের বিধানও প্রয়োগ করা উচিত।
একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য সচেতনতামূলক কার্যক্রমকে আরও বাস্তবধর্মী ও ধারাবাহিক করতে হবে। অনলাইন ও অফলাইনে সেমিনার, বাজার সচেতনতা সপ্তাহ এবং শিক্ষামূলক কনটেন্টের মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাইয়ের গুরুত্ব বোঝাতে হবে। সোশ্যাল মিডিয়ায় গুজব শনাক্ত ও প্রতিবাদ করার জন্য অফিসিয়াল মনিটরিং টিম সক্রিয় রাখতে হবে, যাতে ভুয়া খবর কয়েক ঘণ্টার মধ্যে প্রতিহত করা যায়।
এখানে প্রযুক্তির সংযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লকচেইন প্রযুক্তি দিয়ে প্রতিটি লেনদেনের স্বচ্ছ রেকর্ড রাখা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তাৎক্ষণিক ডেটা বিশ্লেষণের মাধ্যমে সন্দেহজনক কার্যক্রম চিহ্নিত করা সম্ভব। এভাবে কারসাজি ও গুজবের উৎস দ্রুত শনাক্ত হবে, তদন্তে সময় কম লাগবে এবং বাজারে স্বচ্ছতা বাড়বে।
শেষ পর্যন্ত, গুজব এক ধরনের নীরব ফাঁদ— যা প্রথমে লাভের মতো মনে হলেও, ধীরে ধীরে বিনিয়োগকারীর মূলধন নিঃশেষ করে দেয়। তাই বিনিয়োগকারীর সুরক্ষার জন্য সচেতনতা, প্রযুক্তি এবং কঠোর শাস্তির সমন্বয় জরুরি। শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে হলে গুজবের এই আধিপত্য ভাঙতেই হবে।
লেখক শেয়ারবাজারের একজন বিশ্লেষক
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




