রূপালী লাইফের সিইওর বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: শেয়াবাজারে তালিকাভুক্ত জীবন বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ভুয়া ব্যবসা, ভুয়া মেডিকেল বিল, ভ্রমণ ব্যয়সহ নানা উপায়ে দীর্ঘদিন ধরে কোম্পানির বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি আইডিআরএ চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। চিঠির সঙ্গে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে জমা দেওয়া অভিযোগের কপিও সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, রূপালী লাইফের নিরীক্ষা বিভাগের ডেপুটি ম্যানেজার মো. জহিরুল ইসলাম এই অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগপত্রের কপি অর্থ উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশনকেও (দুদক) দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০০০ সালে ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়ে এজিএম হিসেবে যোগ দেন গোলাম কিবরিয়া। পরে ২০১৪ সালে ভুয়া এমবিএ সনদ দেখিয়ে সিইও পদে আসীন হন। দায়িত্ব পাওয়ার পর তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন এবং এর মাধ্যমে বছরের পর বছর ভুয়া বিল-ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।
অভিযোগপত্রে বলা হয়, উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীদের নামে বছরের শেষের কমিশন বিল, ইনসেনটিভ বিল ও বেতন-ভাতা কমিশন ইনচার্জ মো. আকতার হোসেনের সহযোগিতায় আত্মসাৎ করা হয়, যার মধ্যে একবারে ৯৯ হাজার ৩৭৯ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া ২০২৪ সালের ডিসেম্বর মাসে ঢাকা-চট্টগ্রাম ভ্রমণের নামে ৩৫ হাজার ৯৯২ টাকা আত্মসাৎ এবং পরিবার-পরিজন নিয়ে দেশ-বিদেশ ভ্রমণের খরচ কোম্পানির ওপর চাপানোর অভিযোগ রয়েছে। একইভাবে ভুয়া আপ্যায়ন বিল, উন্নয়ন সভা ও প্রচারণার খাতে বিল তৈরি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। কোম্পানির গাড়ি অন্য কর্মকর্তার নামে বরাদ্দ দেখিয়ে সিইও নিজের পরিবারের সার্বক্ষণিক ব্যবহারের জন্য দিয়েছেন, যার জ্বালানি ও রক্ষণাবেক্ষণের নামে প্রায় ১৫ লাখ ৫২ হাজার টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ভুয়া মেডিকেল বিলের মাধ্যমে প্রতি সপ্তাহে ২০-২২ হাজার টাকা করে আত্মসাৎ এবং পাতানো টেন্ডারের মাধ্যমে প্রিন্টিং, স্টেশনারি ও গাড়ি রক্ষণাবেক্ষণের নামে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগও তোলা হয়েছে। এ কাজে কোম্পানির চেয়ারম্যানের খালাতো ভাইদের সরাসরি সম্পৃক্ত থাকার কথা উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ভুয়া ভ্রমণ ও জ্বালানি বিল, আইওইউ বাবদ নগদ উত্তোলন, ভবিষ্য তহবিল থেকে প্রায় ৬০ লাখ টাকা তছরুপ, ডামি কোড তৈরি করে কমিশন বিল আত্মসাৎ, ভুয়া ব্যবসা দেখিয়ে প্রিমিয়াম টাকা আত্মসাৎ, তামাদি পলিসির টাকা গ্রাহককে না দিয়ে আত্মসাৎ এবং বিতর্কিত বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ ব্যবহার করে সিইও পদে থাকা—এসব অভিযোগ দীর্ঘদিন ধরে চলমান।
এছাড়া গ্রাহকদের হয়রানি করে মৃত্যু দাবি চেক, মেয়াদোত্তীর্ণ চেক ও অন্যান্য সেবা বছরের পর বছর বিলম্বে দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
সালাহউদ্দিন/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা









