ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

১৪ আগস্ট ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

২০২৫ আগস্ট ১৪ ১৫:০৭:০৪
১৪ আগস্ট ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৪ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ২ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক পিএলসি-র ২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১ কোটি ৪৮ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৩৭ লাখ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে