জাবিতে নতুন ভবন ঘিরে বিতর্ক
নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রসারিত ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান নির্বাচন নিয়ে শিক্ষার্থী, অ্যালামনাই এবং পরিবেশ সচেতন মহলের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া ও সমালোচনা। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে, ভবন নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হতে পারে।
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত স্থান বাতিল করে নতুন করে জায়গা নির্ধারণ করেছে। টেকনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি (টিএমসি) তিনটি বিকল্প স্থান পরিদর্শন করে যেটি চূড়ান্ত করেছে তা হলো: পদার্থবিজ্ঞান ভবনের পশ্চিম পাশে, লেকচার থিয়েটার দক্ষিণ উইং সংলগ্ন এলাকা।
রবিবার (২০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়োডাইভার্সিটি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (BIA) এবং পরিবেশগত জরিপের ভিত্তিতে এই স্থানটি বেছে নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এই জায়গায় প্রজাতির বৈচিত্র্য সূচক (PSDI) অন্যান্য বিকল্প স্থানের তুলনায় কম, অর্থাৎ পরিবেশগত ক্ষতি তুলনামূলকভাবে কম হবে।
প্রশাসন আরও জানিয়েছে, নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি, কারণ এটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করবে। প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশোধিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে ৪ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৩শ’ টাকার বাজেটের আবেদন করা হয়েছে। ইউজিসি ইতিমধ্যে অর্থ বরাদ্দের বিষয়ে আশ্বাস দিয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন না হলে এই বরাদ্দ বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মাস্টারপ্ল্যান কমিটির চারজন সদস্য টিএমসি’র সঙ্গে যুক্ত ছিলেন, ফলে পরিবেশ সংরক্ষণের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়েছে। প্রশাসন আশ্বস্ত করেছে যে, ভবন নির্মাণের সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও পরিবেশবান্ধব বিকল্প পাওয়া গেলে সেটি গুরুত্বসহকারে বিবেচনায় আনা হবে।
তবে অনেক শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের ওপর প্রকল্পের সম্ভাব্য প্রভাব নিয়ে। তাদের আশঙ্কা, ভবন নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে, যা জাবির পরিচিতি ও গর্বের অন্যতম অংশ।
মুসআব/
পাঠকের মতামত:
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













