২ বছরের স্বপ্ন ভেস্তে গেল দুই মিনিটে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন অভাবনীয় ভিসা সংকটে পড়েছেন। ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা কিংবা ব্যবসার উদ্দেশ্যে ভিসা পেতে গিয়ে একের পর এক বাধার মুখে পড়ছেন তারা। উন্নত বিশ্বের পাশাপাশি তুলনামূলক সহজ ভিসা দেওয়া দেশগুলোও এখন বাংলাদেশিদের আবেদন ফেরত দিচ্ছে—তা-ও কোনো ব্যাখ্যা ছাড়াই।
ভারতের চেন্নাইয়ের এশিয়ান কলেজ অব জার্নালিজমে ফুল স্কলারশিপ পেয়েছেন রিগ্যান মোর্শেদ (ছদ্মনাম)। ক্লাস শুরু হয়েছে গত ২৬ জুন, কিন্তু এখনো ভারতে প্রবেশ করতে পারেননি তিনি। কারণ—ভিসা পাননি। আবেদন করেছিলেন ১১ জুন, এখনও কোনো সাড়া নেই।তিনি বলেন, “চাকরি ছেড়ে পড়াশোনায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। এখন সব অনিশ্চিত।”
তার মতো পরিস্থিতিতে আরও দুই শিক্ষার্থীও পড়েছেন, যাদের মধ্যে একজন ভিসা পেলেও বাকি দুজন এখনো অপেক্ষায়।
নিয়মিত চীন সফরকারী এক ব্যবসায়ী জানালেন, তিন বছরে ছয়বার চীন গেছেন, এবার রিজেকশন!থাই ভিসাও ফেরত এসেছে কনা করিম নামের এক পেশাদারের, যিনি ইউরোপ-আমেরিকা ঘুরে এসেছেন অনেকবার।
এমনকি তাজিকিস্তানের মতো তুলনামূলক সাধারণ ই-ভিসাও মিলছে না। পরিচিত ইউটিউবার ও ভ্রমণ ব্লগার নাদির নিবরাস জানান, তার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বৈধ ভিসা থাকার পরও তাজিকিস্তানের ই-ভিসা মেলেনি। একই অভিজ্ঞতা হয়েছে মলদোভা ও বাহরাইনের ক্ষেত্রেও।
তিনি বলেন, “বাংলাদেশি পাসপোর্ট থাকলে বাস্তবতা অনেক কঠিন। উন্নত দেশের ভিসা পেতে হলে বিতর্কিত দেশের ভিসা থাকা যেন বিপরীত প্রমাণ হয়ে দাঁড়ায়।”
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে ভারত কার্যত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখেছে। এখন শুধু জরুরি মেডিকেল ও শিক্ষাবিষয়ক আবেদনগুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে আবেদনকারীরা বলছেন, সেখানেও ভিসা পাওয়া সহজ নয়।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “আমরা ধাপে ধাপে অন্যান্য ভিসা চালুর চিন্তা করছি। আপাতত মেডিকেল ও শিক্ষাবিষয়ক আবেদনগুলো অগ্রাধিকার পাচ্ছে।”
কিন্তু ভারতীয় হাইকমিশন সূত্র বলছে, নিরাপত্তা কারণে হাইকমিশনের অনেক কর্মকর্তা এখনো বাংলাদেশে ফেরেননি। ফলে জনবল সংকট ও দুই দেশের শীতল সম্পর্ক এই জটিলতা বাড়িয়ে তুলেছে।
যুক্তরাষ্ট্রের ওকলাহামা বিশ্ববিদ্যালয়ে নিজের খরচে ভর্তি হওয়া এক শিক্ষার্থী জানান, “আমার দুই বছরের প্রস্তুতি দূতাবাসে মাত্র দুই মিনিটে শেষ হয়ে গেল। চোখের সামনে ১০–১২ জন শিক্ষার্থীর আবেদনও প্রত্যাখ্যাত হতে দেখেছি।”
তিনি বলেন, “সেদিন গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধও স্ত্রীসহ ভিসা না পেয়ে ফিরে গেছেন।” যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তা বলেন, “ভিসা মঞ্জুর করা সংশ্লিষ্ট কনসুলারের দায়িত্ব, এমনকি রাষ্ট্রদূতও এতে হস্তক্ষেপ করতে পারেন না।”
একাধিক ট্রাভেল এজেন্সি ও ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের অভিজ্ঞতাও একই। মুবিন এয়ার সার্ভিসের মার্কেটিং অফিসার রাসেল খান বলেন, “আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো সহজেই ভিসা দিতো, এখন তারাও রিজেকশন দিচ্ছে।”
‘দ্য মনিটর’-এর সম্পাদক কাজী ওয়াহিদউদ্দিন আলম বলেন, “রাজনৈতিক অস্থিরতা ও অবৈধ অভিবাসনের কারণে এখন অনেক দেশ বাংলাদেশের ওপর আস্থা হারাচ্ছে। এটা কূটনৈতিকভাবে মোকাবিলা করা দরকার।”
ভিএফএস গ্লোবালের এক কর্মী বলেন, “ভিসা প্রসেসিংয়ে আমাদের ভূমিকা থাকলেও সিদ্ধান্ত আসে সংশ্লিষ্ট দূতাবাস থেকে। তবে অভিজ্ঞতার আলোকে বলছি, এখন বাংলাদেশিদের রিজেকশন হার বেশ বেড়েছে। কারণ হিসেবে রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তা শঙ্কা ও অতীতে জাল কাগজপত্র জমা দেওয়ার নজির উল্লেখযোগ্য।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম বলেন, “রিজেকশন বেড়েছে—এমন কোনো সরকারি পরিসংখ্যান আমাদের হাতে নেই। তবে আমরা জানি, অনেকে যথাযথ কাগজপত্র জমা দেন না, আবার কিছু দেশ যাচাই-বাছাই বাড়িয়েছে।”
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী বলেন, “ভিসা জটিলতার অন্যতম কারণ হচ্ছে জাল সনদ ও ভুয়া ব্যাংক স্টেটমেন্ট। এর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।”
মুসআব/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













