শেখ মুজিব নন, ইতিহাসের প্রথম বঙ্গবন্ধু ছিলেন যিনি
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু বললেই আজ বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে মনে করেন। তবে ইতিহাস ঘেঁটে দেখা যায়, এই উপাধির প্রথম প্রাপক ছিলেন একজন ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক ও লেখক—মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ।
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রলীগের জনসভায় নেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে "বঙ্গবন্ধু" উপাধিতে ভূষিত করেন। অথচ এই উপাধি আরও আগে, ১৮৯১ সালে লেখক মির্জা ইউসুফ আলী তার বই ‘দুগ্ধ-সরোবর’-এর ভূমিকায় মুন্সী মেহেরুল্লাহকে “বঙ্গবন্ধু” হিসেবে আখ্যায়িত করেন।
এই তথ্য নিশ্চিত করেছেন ড. মো. জহুরুল ইসলাম, যিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মুন্সী মেহেরুল্লাহর জীবন ও অবদান নিয়ে পিএইচডি করেছেন। তার অভিসন্দর্ভে উল্লেখ রয়েছে, সমাজ ও মানুষের কল্যাণে মেহেরুল্লাহর প্রচেষ্টা তাকে এই খেতাবের উপযুক্ত করেছিল।
ড. জহুরুল জানান, সেমিনারে পিএইচডি কমিটির সভাপতির প্রশ্নের জবাবে তিনি রেফারেন্সসহ ব্যাখ্যা দিয়ে এই দাবির স্বপক্ষে শতাধিক শিক্ষার্থী ও স্কলারকে সন্তুষ্ট করেন।
ঢাকার ‘প্রেক্ষণ সাহিত্য সংগঠন’ ১৯৯৬ সালে ‘মুন্সী মেহেরুল্লাহ স্মরণ সংখ্যা’ প্রকাশ করে। এতে কবি মতিউর রহমান মল্লিক, লেখক মুহম্মদ আবু তালিব, গবেষক নাসির হেলালসহ অনেকেই উল্লেখ করেছেন—মেহেরুল্লাহ-ই বাংলার প্রথম বঙ্গবন্ধু।
নাসির হেলাল বলেন, “এই অঞ্চলে মেহেরুল্লাহকেই প্রথম বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হয়, এটি ইতিহাস দ্বারা সমর্থিত।”
১৮৬১ সালের ২৬ ডিসেম্বর যশোর জেলার ঘোপ গ্রামে জন্ম নেওয়া মুন্সী মেহেরুল্লাহ বেড়ে ওঠেন ছাতিয়ানতলায়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলেও তিনি আরবি, ফারসি ও উর্দু শেখেন। পরবর্তীতে দর্জির দোকান দিয়ে জীবিকা শুরু করলেও ধর্মীয় চিন্তা-চেতনায় ব্যাপকভাবে জড়িত হন।
প্রথমে খ্রিস্টধর্মে আকৃষ্ট হলেও পরে ইসলামে ফিরে আসেন এবং খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে লেখনী ও ধর্মসভা দিয়ে সোচ্চার হন। তার বক্তব্য ও লেখায় স্থানীয় সমাজজীবনে ব্যাপক প্রভাব পড়ে।
অনেকে মনে করেন, বাংলা অঞ্চলে ধর্মসভা বা বর্তমান ওয়াজ মাহফিলের প্রচলন মেহেরুল্লাহই শুরু করেন। তিনি বিভিন্ন স্থানে পাল্টা সভা করে মুসলিমদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষায় ভূমিকা রাখেন।
মুন্সী মেহেরুল্লাহ লিখেছেন অনেক বই। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
খৃষ্টীয় ধর্মের অসারতা (১৮৮৬)
মেহেরুল ইসলাম (১৮৯০)
খৃষ্টান মুসলমান তর্ক-যুদ্ধ
হিন্দুধর্ম রহস্য (১৮৯৬)
দলিলোল ইসলাম (১৯০৯)
ইসলামী বক্তৃতামালা (১৯০৮)
নবরত্নমালা বা বাংলা গজল (১৯১১)
যশোরে তার নামে রয়েছে ‘মুনশী মেহেরুল্লাহ ময়দান’, একটি সড়ক, একটি রেলস্টেশন এবং ‘মুন্সী মেহেরুল্লাহ অ্যাকাডেমি’ নামে শিক্ষাপ্রতিষ্ঠান। এমনকি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলেও তার নামকরণ করা হয়েছে।
তার জীবন ও কাজ নিয়ে যেসব গুণীজন গবেষণা করেছেন বা লিখেছেন তাদের মধ্যে রয়েছেন: ফররুখ আহমদ, ইসমাইল হোসেন সিরাজী, আল মাহমুদ, আনিসুজ্জামান, শাহেদ আলী, শেখ হবিবর রহমান, ড. আবুল আহসান চৌধুরী, এবং আরও অনেকে।
নাসির হেলাল সম্পাদিত এক গ্রন্থে উল্লেখ আছে, বিভিন্ন স্থানে মেহেরুল্লাহর নামের বানানে ভিন্নতা দেখা গেলেও তার স্বাক্ষরে "মহম্মদ মেহেরুল্লাহ" লেখা পাওয়া গেছে। তার প্রথম পুত্র মনসুর আহমদের স্বহস্তলিখিত বংশতালিকাতেও একই বানান রয়েছে।
একটি ধর্মসভা থেকে ফেরার পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৯০৭ সালের ৮ জুন ৪৬ বছর বয়সে মুন্সী মেহেরুল্লাহ মৃত্যুবরণ করেন।
কেএইচ/
পাঠকের মতামত:
- পূবালী ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ
- মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে জিপিএইচ ইস্পাত
- ‘আল্লাহর কসম’ লিখে বিএনপি নিয়ে রুমিন ফারহানার পোস্ট
- না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি
- চিকন নাকি মোটা চাল—কোনটি শরীরের জন্য বেশি উপকারী?
- আয় কমলেও বিনিয়োগকারীদের জন্য সুখবর, সম্পদ ও নগদ প্রবাহ ইতিবাচক
- নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, এরপর যা করলেন যুবক
- দুই বছর ধরে আন্দোলন, শেষ পর্যন্ত পদ ছাড়লেন প্রেসিডেন্ট
- চাকরির অফার ছাড়াই জার্মানি যেতে পারবেন বাংলাদেশিরা
- বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ডেঙ্গুর ভয়াবহতা কাটাতে কেন লাগবে ৫ বছর, জানালেন বিশেষজ্ঞরা
- এনভয় টেক্সটাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- মাসে ৩০-৪৫ হাজার আয় হলেই মিলতে পারে আবাসন ঋণ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- অস্ট্রেলিয়া থেকে দেশে এসে নিখোঁজ, দুই বছর পর বের হলো চাঞ্চল্যকর তথ্য
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- সালমানের স্টুডিওতে হামলার পর মুখ খুললেন রাফসান দ্য ছোটভাই
- শেষের পথে মোদী সরকারের সুদিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণ ও রুপার নতুন দাম প্রকাশ
- প্রথম আঘাত কে করেছিলেন, কেনই বা হত্যা জবানবন্দিতে যা জানা গেল
- ঢাকায় ভারতের ‘স্পাই মাস্টারের’ গোপন সফর
- আইপিওতে আসতে নতুন কোম্পানির জন্য বড় পরিবর্তনের প্রস্তাব
- কিউআর পেমেন্টে গ্রাহকদের জন্য সুখবর, বিরোধ নিষ্পত্তিতে কঠোর সময়সীমা
- সালমানের সঙ্গে পুরোনো সম্পর্ক ফাঁস করে যা বললেন মেঘনা
- শেয়ারবাজারে টেক্সটাইলের দাপট, শীর্ষে তিন কোম্পানি
- ভারতে সফল এসআইপি মডেল, বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের নতুন দিগন্ত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- স্কাইমার্কের ঋণ নিয়ে বড় অভিযোগ, সালমান-সায়ানসহ ২৫ জন আসামি
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- কয়েক মাসেই আইডিআরএতে ফের সদস্য পরিবর্তনের প্রক্রিয়া
- সালমানের স্টুডিওতে হামলা, কলকাতার সাংবাদিক ময়ূখের মন্তব্যে নতুন বিতর্ক
- এআইকে কখনোই এই ৬ ধরনের তথ্য দেবেন না
- স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করলেন সালমান মুক্তাদির
- বিশ্বমঞ্চে ৩ বাংলাদেশীর কারিশমা, হতাশ মোদি
- দরপতনেই মুনাফার সুযোগ দেখছেন বাজার সংশ্লিষ্টরা
- ২৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- মোশিহর সিকিউরিটিজের দাবিদারদের জন্য ডিএসইর নতুন বার্তা
- প্রায় ৬৪ লাখ ৭২৪ শেয়ার বিক্রির ঘোষণা
- ২৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় ৯৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ
- স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
- মুনাফার ধারাবাহিক সাফল্যের পর সুখবর দিতে প্রস্তুত খাদ্য খাতের কোম্পানি
- প্রবাসীদের জন্য বড় সুখবর
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি
- বন্ড সুবিধা নিয়ে অনিয়মের অভিযোগ, চার প্রতিষ্ঠানে ৯৮ কোটি টাকার হিসাব
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
জাতীয় এর সর্বশেষ খবর
- ‘আল্লাহর কসম’ লিখে বিএনপি নিয়ে রুমিন ফারহানার পোস্ট
- নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, এরপর যা করলেন যুবক
- বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
- ডেঙ্গুর ভয়াবহতা কাটাতে কেন লাগবে ৫ বছর, জানালেন বিশেষজ্ঞরা
- মাসে ৩০-৪৫ হাজার আয় হলেই মিলতে পারে আবাসন ঋণ













