বাংলাদেশকে যে পরামর্শ দিল জাতিসংঘ
নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী অর্থনীতিতে নতুন এক অস্থিরতার নাম ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। এর প্রতিক্রিয়ায় এসব দেশও পাল্টা শুল্ক আরোপ করেছে। এ ধরনের প্রতিশোধমূলক বাণিজ্যিক পদক্ষেপের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (আইটিসি)।
আইটিসির নির্বাহী পরিচালক পামেলা কোক-হ্যামিল্টন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন “শুল্কারোপ বৈদেশিক সাহায্য বন্ধের চেয়েও বেশি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।” তিনি সতর্ক করে বলেন উন্নয়নশীল দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে যে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে তা পিছিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
আইটিসির তথ্য অনুযায়ী বাণিজ্যযুদ্ধ অব্যাহত থাকলে বিশ্ববাণিজ্য ৩-৭ শতাংশ এবং বিশ্ব জিডিপি ০.৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এর সবচেয়ে বড় ধাক্কা লাগবে যেসব দেশ মূলত রপ্তানি নির্ভর অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে তাদের ওপর। বাংলাদেশও তাদের অন্যতম।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বড় বাজারে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে। কিন্তু যদি ট্রাম্পের ঘোষিত ৩৭ শতাংশ শুল্ক বহাল থাকে তাহলে ২০২৯ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হারাতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে আইটিসি।
এই অবস্থায় বাংলাদেশকে বিকল্প বাজার খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন কোক-হ্যামিল্টন। তার মতে ইউরোপীয় ইউনিয়নের বাজার এখনো প্রবৃদ্ধিশীল এবং সেখানে বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি। তাই যুক্তরাষ্ট্রে সম্ভাব্য রপ্তানি হ্রাসের ঝুঁকি মোকাবিলায় ইউরোপকে গুরুত্ব দেওয়া উচিত।
শুধু বাংলাদেশই নয় ট্রাম্পের এই শুল্কারোপের কারণে ক্ষতির মুখে পড়তে পারে লেসোথো, কম্বোডিয়া, লাওস, মাদাগাস্কার এবং মিয়ানমারের মতো স্বল্পোন্নত দেশগুলোও। আইটিসি বলছে এসব দেশ আঞ্চলিক বাণিজ্য সম্পর্ক জোরদারের মাধ্যমে এ ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করতে পারে।
উল্লেখ্য ট্রাম্প সম্প্রতি চীন বাদে অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। তবে চীনা পণ্যের ক্ষেত্রে শুল্ক হার বাড়িয়ে দিয়েছেন ১৪৫ শতাংশ পর্যন্ত। পাল্টা জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
বিশ্লেষকরা বলছেন এটি এখন আর শুধু বাণিজ্য বিরোধ নয় বরং একটি পূর্ণমাত্রার বাণিজ্য যুদ্ধ যার প্রভাব সরাসরি বিশ্ব সরবরাহ শৃঙ্খলে পড়তে শুরু করেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য অচল হয়ে পড়ার শঙ্কা বাড়ছে।
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং আইটিসি জানিয়েছে ট্রাম্পের এই ৯০ দিনের শুল্ক স্থগিতাদেশ এবং চীনের পাল্টা শুল্ক বৃদ্ধির পরবর্তী প্রভাব হিসেব করে যে পূর্বাভাস তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে এই সংকট দীর্ঘমেয়াদি ও গুরুতর অর্থনৈতিক বিপর্যয়ে রূপ নিতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- আয়নাঘর নিয়ে বিতর্কের অবসান, যা বললেন তাজুল ইসলাম
- কর্মীদের চাকরির অবসান নিয়ে মুখ খুলল ডিএসই
- চাকরি হারানো কর্মীদের অভিযোগের জবাব দিলো ডিএসই
- ৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম
- অর্ধবার্ষিকে মুনাফায় বড় উল্লম্ফন সিটি ব্যাংকের
- কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী
- ১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা
- ইউটিউব ভিডিওর তথ্য উড়িয়ে দিল ড্যাফোডিল কম্পিউটার্স
- সূচকে মিশ্র চিত্র, তবে লেনদেন ও দর বৃদ্ধিতে ইতিবাচক শেয়ারবাজার
- নির্বাহী পরিচালকদের ক্ষমতা বাড়িয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন ছবির সঙ্গে রহস্যময় বার্তা শাবনূরের
- এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন সাবেক বিকেএমইএ সভাপতি
- এফবিসিসিআইতে নতুন প্রশাসক, দায়িত্ব নিলেন ফজলুল হক
- তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে ঘিরে তুমুল বিতর্ক
- ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক
- হঠাৎ দেশজুড়ে সতর্কতা জারি, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুবাই কারামুক্তির পর নতুন গন্তব্য খুঁজছেন বেনজীর
- বছরের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা আসছে
- ০২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিদেশে থাকলেও হারাবেন না উত্তরাধিকার অধিকার, জানুন আইন
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যবসায়ী
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- ডেল্টা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের পথে সরকার, আসছে নতুন আইন
- সোনালী লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- দক্ষিণখানের ডেন্টিস্ট হত্যা মামলায় নতুন মোড়
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- "দেশের ভবিষ্যতের চেয়েও আপনার গায়ের চামড়া বেশি উজ্জ্বল"
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন
- বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
- চিকিৎসাধীন অবস্থাতেই নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
- নীতি সুদহার কমিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- "দেশের ভবিষ্যতের চেয়েও আপনার গায়ের চামড়া বেশি উজ্জ্বল"













