৫৪ বছর পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। প্রায় এক যুগ পর দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক হতে যাচ্ছে চলতি মাসেই ঢাকায়। এতে অংশ নিতে আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বেলুচ এবং সম্ভাব্য সফরে থাকছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
এফওসি বৈঠক ও উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা আবারও শুরু হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ২০১০ সালের পর এটাই হবে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক।
দীর্ঘদিন বন্ধ থাকা দুই দেশের সম্পর্ক নতুন বাস্তবতায় সচল হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানানোর পর গত সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়। এরপর সামরিক ও ব্যবসায়িক পর্যায়ে উচ্চপর্যায়ের সফর, যৌথ অর্থনৈতিক কমিশনের পুনর্বহালের আলোচনা—সব মিলিয়ে দৃশ্যমান উষ্ণতা দেখা যাচ্ছে।
২০২৪ সালের নভেম্বরেই করাচি থেকে সরাসরি কনটেইনারবাহী জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে, যা এই প্রথম। আগে এ রুট ব্যবহার হয়নি। পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় এসেছেন এবং মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন। বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্য মাত্র ৭০০ মিলিয়ন ডলার হলেও বিশেষজ্ঞদের মতে, তা ৩ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো সম্ভব।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে। আগে যাদের জন্য আনাপত্তিপত্র (NOC) লাগতো, এখন সেটার প্রয়োজন নেই। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাতিল করেছে পাকিস্তান।
এছাড়া চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জেনারেল এসএম কামরুল হাসান ইসলামাবাদ সফর করে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যু হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা। এ নিয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি বহুদিন ধরেই উঠে আসছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ বালোচ বলেন, "১৯৭১ সাল একটি বেদনাদায়ক ইতিহাস হলেও ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে দুই দেশ একটি বোঝাপড়ায় পৌঁছেছিল। অতীতকে পেছনে রেখে ভবিষ্যতের দিকে তাকানোর সময় এখন।"
বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করেই পাকিস্তান ও চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চাইছে ঢাকা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এ অংশ নেওয়ার আগ্রহও সেই প্রেক্ষাপটেই দেখা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, “গত ১৫ বছরে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক তলানিতে ছিল। এখন নতুন কূটনৈতিক পরিমণ্ডলে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ এসেছে।” তিনি আরও মনে করেন, “বাণিজ্য ও কৌশলগত দিক বিবেচনায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সময়োচিত।”
দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর আলোচনা চলছে, যা ২০১৮ সাল থেকে বন্ধ। করাচি-চট্টগ্রাম সমুদ্রপথ, ভিসা সহজীকরণ এবং বাণিজ্য বার্তা বিনিময়কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সম্পর্ক।
কেএইচ/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
- আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম
- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য তালিকা প্রকাশ
- গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান
- মরিয়মের হাতে লেখা একাধিক নোট উদ্ধার, সামনে এলো নতুন তথ্য
- বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে
- জামায়াত থেকে বহিষ্কার, এবার এমপি পদ হারাচ্ছেন নজরুল
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র













