আসছে আহসান মনসুরের প্রথম মুদ্রানীতি, গুরুত্ব পাবে যেসব বিষয়
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের শেষ ছয় মাসের জন্য নতুন মুদ্রানীতি সোমবার (১০ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। এবারের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ সুরক্ষা এবং বিনিময় হারের স্থিতিশীলতার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে সংকোচনমুখী নীতি বাস্তবায়নের সময় বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়ানোর পরিকল্পনা করছে না।
ব্যবসায়ীদের মতে, সুদের হার বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাংলাদেশের পরিস্থিতিতে কার্যকর হবে না। তারা জানান, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণের ওপর অনেকটাই নির্ভরশীল। ফলে সুদের হার বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বাড়ে এবং মূল্যস্ফীতি বাড়ানোর কারণ হয়ে দাঁড়ায়। এজন্য একটি ভারসাম্যপূর্ণ মুদ্রানীতির প্রয়োজন।
নতুন সরকার যখন বাজারে টাকার প্রবাহ কমাতে নীতি সুদহার বৃদ্ধি করেছিল, তখন এর প্রভাব তেমন পড়েনি। গত ১০ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যানুযায়ী, গত জানুয়ারির খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ১০.৭২ শতাংশে দাঁড়িয়েছে। বিগত মার্চের পর খাদ্য মূল্যস্ফীতি আর এক অঙ্কে নামেনি, যা গরিব ও সীমিত আয়ের মানুষের ওপর চাপ বৃদ্ধি করেছে। সর্বশেষ মার্চ মাসে খাদ্য মূল্যস্ফীতি ৮.৮৭ শতাংশে নেমে এসেছিল।
এমন পরিস্থিতিতে ড. আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে তার প্রথম মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন। জানুয়ারি-জুন সময়ের জন্য এই নীতিটি অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুত করা হয়েছে, তবে সুদহার বৃদ্ধি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও নতুন মুখপাত্র আরিফ হোসেন জানান, এবারের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি কমিয়ে আনার দিকে প্রধান গুরুত্ব দেওয়া হবে। এর পাশাপাশি ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখা, বিনিময় হারের স্থিতিশীলতা এবং রিজার্ভ বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া হবে। তিনি বলেন, নীতি সুদহার বৃদ্ধির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির চেষ্টা থাকবে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, বাড়তি মূল্যস্ফীতির কারণে মানুষ সমস্যায় রয়েছে এবং সরকার ইতিমধ্যে তা কমানোর জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। তবে তিনি মনে করেন, এ থেকে মূল্যস্ফীতি কমতে আরও দুই থেকে তিন মাস লাগবে।
মিজান/
পাঠকের মতামত:
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা













