১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড সামিট অ্যালায়েন্স পোর্টের
নিজস্ব প্রতিবেদক: দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যে কনটেইনার ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (সাপোর্ট) চলতি অর্থবছরে রেকর্ড মুনাফা অর্জন করেছে। মুনাফা বৃদ্ধির ফলে কোম্পানিটি গত ১৫ বছরের মধ্যে শেয়ারধারীদের জন্য সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
২০২৪–২৫ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটি শেয়ারধারীদের ১৮ শতাংশ হারে নগদ (ক্যাশ) ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রতি শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারী ১ টাকা ৮০ পয়সা করে পাবেন।
গত বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৪–২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিগত অর্থবছর শেষে সাপোর্টের নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫১ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৪১ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ এক বছরে মুনাফা বেড়েছে প্রায় ৬৩ শতাংশ বা ২৬ কোটি টাকারও বেশি।
২০১০ সালের পর এটিই কোম্পানিটির সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা। সেই বছর তারা ২০ শতাংশ হারে বোনাস শেয়ার দিয়েছিল, তবে এবার সম্পূর্ণ নগদ ডিভিডেন্ড প্রদান করা হবে।
বাজার বিশ্লেষকদের মতে, দেশের আমদানি–রপ্তানি কার্যক্রমের ধারাবাহিক প্রবৃদ্ধি কনটেইনার ব্যবস্থাপনা সেবার চাহিদা বাড়িয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক এই খাতে ১৯টি বেসরকারি ডিপো কার্যক্রম পরিচালনা করছে, তবে মাত্র ৬টি প্রতিষ্ঠানই বাজারের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।
কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে বেসরকারি খাতের এসব ডিপো ৮ লাখ ৩০ হাজার একক কনটেইনার ব্যবস্থাপনা করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। এর মধ্যে সাপোর্ট এককভাবে ৯২ হাজার ৬৭০ একক কনটেইনার পরিচালনা করেছে, যা বাজারের প্রায় ১১ শতাংশ হিস্যা।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রপ্তানি খাতের সাত ধরনের সেবার মাশুল গড়ে ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন। পাশাপাশি খালি কনটেইনারের ভাড়াও সমন্বয় করা হয়েছে। এর ফলে খাতটির বার্ষিক আয় ৩০০ কোটি টাকারও বেশি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই আয় বৃদ্ধি এবং পণ্যের চাহিদা বৃদ্ধিই সাপোর্টসহ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধির মূল চালিকা শক্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাপোর্ট বর্তমানে ‘এ’ ক্যাটাগরিভুক্ত একটি মানসম্পন্ন কোম্পানি। সর্বশেষ অক্টোবর শেষে কোম্পানির ৫৯ শতাংশ শেয়ার উদ্যোক্তা–পরিচালকদের হাতে, ২৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের, ১১.৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং ৩.৫ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
তহা/
পাঠকের মতামত:
- বিআইএফসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফেডারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একাধিক অসঙ্গতি
- ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সঞ্চয়পত্র নিয়ে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক
- চাকরিজীবীদের ভাতা ও বেতন নিয়ে আসছে বড় সিদ্ধান্ত!
- বিশ্বকাপে ইতিহাস গড়তে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি লড়াই
- পেনশন সেবা অনলাইনে আনতে নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ
- বিকাশে ভুল লেনদেন: টাকা ফেরতের প্রক্রিয়া ও সতর্কতা
- সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক
- ১১ দলীয় জোটের সমাবেশে নারীদের অবস্থান নিয়ে প্রশ্ন
- আদালতের আদেশ ভুল বুঝে এজলাসে তরল পদার্থ পান
- মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৩ কোম্পানি
- মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন, স্পিকারের ব্যাখ্যা
- আবেদন মঞ্জুর, কারাগারেই থাকছেন মমতাজ
- বিদেশিদের সম্পত্তি মালিকানা সহজ করতে নতুন নীতিমালা সৌদির
- রাষ্ট্রীয় সফরের ভিডিওতে নিজের গান দেখে প্রতিক্রিয়া জানালেন হাবিব
- তিন প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ, দীর্ঘমেয়াদে শক্ত অবস্থান বজায়
- ২৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বাজার স্থিতিশীলতায় কঠোর নজরদারির দাবি, সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা
- ২৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- দেশের স্কুল-কলেজে পরীক্ষার সময়সূচি পরিবর্তন
- ক্ষতির মুখে পড়া গ্রাহকদের ফেরাতে নতুন উদ্যোগ ইসলামী ব্যাংকের
- নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন
- কিবলার দিকে থুথু ফেলা সম্পর্কে মহানবী (সা.)-এর নির্দেশনা
- ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড হিসেবে যাত্রা শুরু করলো এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড
- অবৈধ দাবিকে কেন্দ্র করে শ্রমিক অস্থিরতা, লে-অফে যাচ্ছে অ্যাপেক্স স্পিনিং
- বেক্সিমকো ফার্মার প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্বিতীয় রাউন্ড নিশ্চিত যাদের, বিদায় নিশ্চিত যেসব দলের
- ট্রাম্পের একেকবার একেক দাবিতে ইরানের কড়া জবাব
- ২২ ক্যারেট সোনার গহনার নতুন দাম নির্ধারণ
- হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি এমপির
- বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে শুভেন্দুর বক্তব্য
- চিকিৎসক সামির হোসেন মিশু গ্রেপ্তার
- নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান আটক
- বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া প্রসঙ্গে রোনালদো
- বেক্সিমকো ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- চুক্তিভিত্তিক নিয়োগের পর বেতন পুনর্নির্ধারণের উদ্যোগ বিএসইসিতে
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- সালতা ক্যাপিটালে ১০০ কোটি টাকার অনিয়ম, ক্ষতিগ্রস্ত হাজারো বিনিয়োগকারী
- বিনিয়োগকারী ঐক্য পরিষদ থেকে বহিষ্কার সাজ্জাদুল হক
- ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও নিয়ন্ত্রক সীমা লঙ্ঘন, ঢাকা ইন্স্যুরেন্সে আর্থিক ঝুঁকির ইঙ্গিত
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা






