রাজনৈতিক দলে যোগ দেওয়ার জবাবে মুখ খুললেন তাহসান
নিজস্ব প্রতিবেদক: গান ছাড়ার ঘোষণা দিয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো বন্ধ করার পর থেকেই জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে ঘিরে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। কেউ বলছেন, তিনি শিগগিরই কোনো রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন, এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবেও দেখা যেতে পারে— এমন খবরও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
তবে এসব গুজব একেবারেই উড়িয়ে দিয়েছেন তাহসান।সম্প্রতি ঢাকায় এক উৎসবের উদ্বোধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন,“আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।”
তাহসান ব্যাখ্যা করেন,“অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে আমি বলেছিলাম, গান থেকে কিছুদিন বিরতি নিতে চাই। কিন্তু সেই কথাটাকে অনেকেই ভুলভাবে প্রচার করছে। কেউ কেউ এমনকি আমার ছবি এডিট করে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দেখাচ্ছে— যা সম্পূর্ণ ভিত্তিহীন।”
তিনি মনে করেন, এসব কাজ হচ্ছে ভাইরাল হওয়ার লোভে।“এখন অনেকেই ভাইরাল হওয়ার জন্য যেকোনো কিছু করে। তাই এখন কথা বলার আগে ভাবতে হয়, কোন কথাটা নিয়ে কী হয়ে যেতে পারে,”— বলেন তিনি।
রাজনীতি নয়, এখন নিজের ব্যক্তিগত সময় ও পড়াশোনার দিকেই মনোযোগ দিতে চান এই শিল্পী।“আগে মনে করতাম আমি অনেক কিছু জানি, এখন বুঝছি কিছুই জানি না। তাই আবার পড়াশোনায় মন দিতে চাই,”— বলেন তাহসান।
নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ করার কারণ জানিয়ে তাহসান বলেন,“অবসরে যাওয়া মানুষের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকার দরকার নেই। এখন এই প্ল্যাটফর্মগুলো অনেক টক্সিক হয়ে গেছে। ভালো কিছুর চেয়ে খারাপ খবরই বেশি ছড়ায়। তাই একটু দূরে থাকতে চাই, চাই মানুষ ধীরে ধীরে আমাকে ভুলে যাক।”
গান ও অভিনয় ছাড়ার সিদ্ধান্তে অনেক ভক্ত কষ্ট পেয়েছেন জানিয়ে তাহসান বলেন,“সত্যি বলতে, কষ্ট আমারই বেশি। গান আমার জীবনের ভালোবাসা, কিন্তু কিছু কঠিন অভিজ্ঞতা আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এখন সাধারণ একজন মানুষ হিসেবে বাঁচতে চাই।”
মুসআব/
পাঠকের মতামত:
- ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যেখানে
- বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি
- পাস হলো এসআরবি বিল ২০২৬, বিলুপ্ত র্যাব
- এমপিদের নম্বর থেকেই আসছে টাকা চাওয়ার মেসেজ, নেপথ্যে যারা !
- পরমাণু শক্তি নিয়ে বাংলাদেশে আসছে আমেরিকা, নেপথ্যে বড় খেলা!
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
- ফেসবুকে গালাগাল বন্ধে আসছে আইন, বড় বার্তা তথ্যমন্ত্রীর
- রুমিন ফারহানাকে কড়া জবাব দিলেন মানসুরা আলম
- আনন্দবাজার তো আনন্দ নিয়া ব্যস্ত থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সুদের হার কমলেও ঋণে অনীহা ব্যবসায়ীদের, নেপথ্যে কী?
- বিএনপি'র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন সুর
- পুলিশে বড় রদবদল, ৭ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- শিশুদের রুকিয়া করার সঠিক নিয়ম ও প্রয়োগ পদ্ধতি
- ভারত সফরে আগ্রহী তারেক রহমান, জানা গেলো সম্ভাব্য সময়
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- হঠাৎ বাড়ল টেক্সটাইল কোম্পানির শেয়ার দাম, ব্যাখ্যা চায় সিএসই
- ‘মিস্টার সিং, গাড়ি চালাতে জানেন না!’ পোস্ট ঘিরে বিতর্ক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ড. ইউনূসের প্রতিষ্ঠানের কর মামলা, হাইকোর্টের নতুন রায়
- শিক্ষকের ‘মেয়েদের ভাল্লাগে না’, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ১০ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় সাড়ে ৪ লাখ কোটি
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেষ আধাঘণ্টায় বিপর্যস্ত শেয়ারবাজার, তিন মাসের তলানিতে ডিএসই
- সময় টিভির সাবেক এমডির বিচার শুরু
- প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পরিবারসহ যাওয়ার ৮ বৈধ পথ
- স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: মীর শাহে আলম
- ১০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অস্থিরতার মধ্যেও কেন মার্কিন বন্ডবাজারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের?
- হরমুজ প্রণালিতে ১০ জাহাজে ইরানের হামলা
- দুই কোম্পানির লেনদেন স্থগিত
- সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় শোক, চলছে দাফনের প্রস্তুতি
- ভিকারুননিসায় একাদশে ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি, জানুন পুরো প্রক্রিয়া
- ঠাকুরগাঁও-১ আসনে ভোটের দিন ঘোষণা, সম্ভাব্য প্রার্থী নিয়ে চমক
- শেখ হাসিনার সাথে পল্টি মারলেন ভাগিনা শেখ তাপস
- সিফাতকে নিয়ে আদমজী কলেজের কঠোর সিদ্ধান্ত
- ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন
- গার্মেন্টস খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- দুই কোম্পানির কারখানা বন্ধ পেল ডিএসই
- লুব-রেফ বাংলাদেশের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বহুতল ভবনে আগুন
- এপেক্স শোরুমে আগুন, বিপাকে বিনিয়োগকারীরা
- জামিনের আশায় ছিলেন, ছেলেকে দেখার আগেই মারা গেলেন চিন্ময়ের মা
- ধানমন্ডিতে এপেক্স শোরুমে ভয়াবহ আগুন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম













