ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের
নিজস্ব প্রতিবেদক: টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় বেতন ও ভাতা প্যাকেজের অনুমোদন পেয়েছেন। এই বিশাল চুক্তির মূল্য প্রায় ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) মার্কিন ডলার, যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় করপোরেট বেতন প্যাকেজগুলোর একটি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত টেসলার বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের ৭৫% ভোটে মাস্কের প্যাকেজটি অনুমোদন হয়।
তবে এই প্যাকেজ সম্পূর্ণ পেতে হলে মাস্ককে আগামী ১০ বছরে টেসলার রোবোট্যাক্সি প্রকল্পের আওতায় অন্তত ১০ লাখ স্বয়ংক্রিয় গাড়ি চালু করতে হবে এবং কোম্পানির বাজারমূল্য ১.৪ ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৮.৫ ট্রিলিয়ন ডলার করতে হবে।
সভায় সিদ্ধান্ত ঘোষণার পর মঞ্চে উঠে নাচেন মাস্ক। তিনি বলেন,“আমরা শুধু টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায় নয়, বরং একটি সম্পূর্ণ নতুন বই শুরু করতে যাচ্ছি।”
নতুন প্রকল্প ও লক্ষ্য
ইলন মাস্ক সভায় টেসলার কয়েকটি বড় পরিকল্পনা ঘোষণা করেন—
‘অপটিমাস’ হিউম্যানয়েড রোবট প্রকল্প
স্টিয়ারিংহীন দুই সিটের ‘সাইবারক্যাব’ রোবোট্যাক্সি (উৎপাদন শুরু এপ্রিল থেকে)
নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চিপ উৎপাদনের নিজস্ব কারখানা
ইন্টেলের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়ন
আগামী এক দশকে মাস্কের লক্ষ্য—
বছরে ২ কোটি গাড়ি উৎপাদন,
১০ লাখ রোবোট্যাক্সি চালু,
১০ লাখ রোবট বিক্রি,
এবং ৪০০ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন।
প্রতিটি লক্ষ্য পূরণে তিনি টেসলার ১% শেয়ার পাবেন; সব লক্ষ্য অর্জিত হলে মাস্ক কোম্পানির ১২% মালিকানা অর্জন করবেন—যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার।
নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম (CalPERS) এই প্যাকেজের বিরোধিতা করেছে। তাদের মতে, এটি সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থের পরিপন্থি।
অন্যদিকে, টেসলা বোর্ডের দাবি,“ইলন মাস্কের নেতৃত্ব ছাড়া কোম্পানির অগ্রগতি সম্ভব নয়।”
এর আগে ডেলাওয়্যার আদালত মাস্কের পুরনো বেতন পরিকল্পনা বাতিল করেছিল। পরে টেসলা তাদের নিবন্ধন টেক্সাসে স্থানান্তর করে নতুন ভোট আয়োজন করে।
তদন্ত চলমান থাকা সত্ত্বেও গত ছয় মাসে টেসলার শেয়ারমূল্য ৬০% বৃদ্ধি পেয়েছে—যা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







