×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুকে ধরতে এবার পরোয়ানা জারি

২০২৫ নভেম্বর ০৮ ১০:৫৭:৫৬
নেতানিয়াহুকে ধরতে এবার পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক: গাজায় চালানো গণহত্যা ও মানবতারবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। খবর দ্য গার্ডিয়ান-এর।

ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, মোট ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার নাম তালিকাভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গাজায় পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগে।

তালিকায় রয়েছেন—ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ,জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির।তবে পূর্ণ নামের তালিকা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে প্রসিকিউটর অফিস।

বিবৃতিতে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, “গাজায় ইসরায়েল একটি পরিকল্পিত ও সংগঠিত গণহত্যা চালাচ্ছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য।”

তদন্তের অংশ হিসেবে গাজায় তুরস্কের নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’-এ মার্চ মাসে চালানো ইসরায়েলি হামলার ঘটনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ইসরায়েল তুরস্কের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

উল্লেখ্য, গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার দায়ের করা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) গণহত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিল।

এদিকে, ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত কথিত আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এক ধরনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কিন্তু সেই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল বিভিন্ন অজুহাতে হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, অভিযোগ করেছে তুর্কি কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে