মুসলিম তরুণ-তরুণীকে ‘খ্রিস্টান’ বানানোর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলায় সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে, যেখানে প্রায় শতাধিক মুসলিম তরুণ-তরুণীকে মিথ্যা প্রলোভন ও হুমকির মাধ্যমে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোতে চরম অস্থিরতা ও ভাঙন দেখা দিয়েছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা স্থানীয় প্রশাসন ও ধর্মীয় নেতাদের নজরে এসেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, পিকনিক বা প্রশিক্ষণের নাম করে চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১০০ জন মুসলিম তরুণ-তরুণীকে গাজীপুরের অদূরে একটি চার্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মাথায় জল ঢেলে বাপ্তিস্ম করা হয়, বাইবেল ধরিয়ে দেওয়া হয় এবং জোরপূর্বক যিশুর প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলা হয়। যারা ধর্মান্তরিত হতে রাজি হননি, তাদের বলা হয়েছে যে তারা আর মুসলিমও নন, খ্রিষ্টানও নন। এমনকি, কলেমা না পড়লে বা কালেমা পড়লেও তাদের খ্রিষ্টান ধর্মে নিয়ে যাওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।
এই ঘটনার শিকার হয়ে অনেক তরুণ-তরুণীর জীবনে নেমে এসেছে ভয়াবহ সংকট। দশম শ্রেণির ছাত্র আক্তারুল ইসলাম জানিয়েছেন যে, এ ঘটনার পর থেকে তিনি লোকলজ্জার ভয়ে ঘরবন্দী এবং সবকিছু এলোমেলো হয়ে যাওয়ায় আত্মহত্যার পথও বেছে নিতে চেয়েছিলেন। খাদিজা খাতুন নামের এক গৃহবধূর পরিবারেও নেমে এসেছে অশান্তি। তার স্বামী তাকে তালাক দেওয়ার হুমকি দিচ্ছেন এবং খ্রিষ্টান ধর্মে রূপান্তরিত না হলে তাকে গ্রহণ করবেন না বলেও জানাচ্ছেন। খাদিজার মা কান্নায় ভেঙে পড়ে জানান, তার মেয়ে এখন খ্রিষ্টান হতে চাপের মধ্যে আছে, এবং তার জামাই বিদেশ থেকে ফিরলে তার মেয়েকে ডিভোর্স দেবে বলে জানিয়েছে।
অনুসন্ধানে জানা যায়, "দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা" নামের একটি এনজিও এই ধর্মান্তর প্রক্রিয়ার সাথে জড়িত। বাবুলুর রহমান নামের একজন ব্যক্তি এই চক্রের মূল সমন্বয়কারী, যিনি ১২-১৩ জনের একটি দলের বস হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে, তিনি ১০ লাখ টাকা এবং চাকরির প্রলোভন দেখিয়ে তরুণ-তরুণীদের ধর্মান্তরিত করার কাজটি করেন। নাসিমা বেগম নামের একজন এনজিও কর্মী, যার পরিচয়পত্রও পাওয়া গেছে, তিনি জানিয়েছেন যে তাকে শুধুমাত্র প্রশিক্ষণের জন্য লোক জোগাড় করতে বলা হয়েছিল এবং ধর্মান্তরকরণ সম্পর্কে তিনি কিছুই জানেন না।
ইসলামী চিন্তাবিদ কারিক বিন সুমাদ জানান যে, কৌশল করে বা প্রলোভন দেখিয়ে ধর্ম প্রচার ইসলামে নিন্দনীয়। যারা কৌশলে ধর্মান্তর করেছেন, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। তিনি আরও বলেন, যারা ভুল বুঝে বা চাপে পড়ে ধর্মান্তরিত হয়েছেন, তাদের জন্য তিন দিনের সময় থাকে তওবা করার জন্য। আল্লাহ তওবা কবুলকারী এবং তাদের ভুল বুঝতে পেরে ফিরে আসাকে গ্রহণ করবেন। ফাদার জেমস নামের এক খ্রিষ্টান ধর্মগুরু বলেন, ধর্ম ব্যক্তিগত বিষয় এবং জোর করে বা প্রলোভন দেখিয়ে কাউকে ধর্মান্তরিত করা যায় না। তিনি বাবুলুর রহমানকে চেনেন না এবং তার চার্চে জোরপূর্বক ধর্মান্তরের বিষয়টি তিনি জানেন না।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন যে, প্রাথমিক তদন্তে কয়েকটি বাচ্চার নাম পাওয়া গেছে এবং ঘটনার সত্যতা মিলেছে। তিনি বলেন, যদি কোনো পরিবার থানায় সুনির্দিষ্ট অভিযোগ দেয়, তাহলে পুলিশ দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেবে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম বিষয়টি সম্পর্কে অবগত জানিয়ে বলেন, এটি একটি ধর্মীয় বিষয় এবং প্রশাসন আলেমসমাঝের সাথে আলোচনা করে এর সমাধান খুঁজবে। তিনি আরও নিশ্চিত করেন যে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং জোরপূর্বক বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরকরণ বন্ধের আহ্বান জানিয়েছেন।
মুসআব/
পাঠকের মতামত:
- বাংলাদেশের আয়তন বাড়ছে, স্যাটেলাইটে ধরা পড়ল বদল
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- গাজী নজরুলের আসন নিয়ে নতুন মোড়, স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি
- জুলাই যোদ্ধাদের ঘিরে নিষিদ্ধ লীগের ‘নীল নকশা’
- হাসিনার দেশে ফেরা: দিল্লির কূটনৈতিক হিসাব-নিকাশ ও দুই কঠিন শর্ত
- ‘শেখ হাসিনাকে রাখতে চায় না মোদি ’
- চাঁদাবাজির ৫০ শতাংশ কমিশন চাইলেন হাসনাত আবদুল্লাহ (ভিডিওসহ)
- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন এমপি নুসরাত
- ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক: কঠিন পরীক্ষায় আইজেনকোট
- এক পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল, ঝুঁকিতে আরও ২১০ জন!
- বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













