বিলাসবহুল রেল স্টেশনে সারা দিনে ট্রেন থামে মাত্র ২টি
নিজস্ব প্রতিবেদক : নান্দনিকতা আর আধুনিকতায় এটি দেশের অন্যতম দৃষ্টিনন্দন রেল স্টেশন। স্টেশনটির মূল নকশা করা হয়েছে ঢাকার কমলাপুর রেল স্টেশনের আদলে। এতে একটি প্ল্যাটফরম ও একটি লুপ রয়েছে। বাংলাদেশ রেলওয়ের বি শ্রেণির এই স্টেশনের নির্মাণ ব্যয় অর্ধশত কোটি টাকারও বেশি। মাসে মেইনটেন্যাস খরচ ৫ লাখ টাকা হলেও আয় মাত্র কয়েক হাজার টাকা। ব্যাপক যাত্রীচাহিদা থাকলেও সারা দিনে ট্রেন থামে মাত্র দুটি, তা-ও আবার লোকাল।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত এটি বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন। ছয় বছর আগে উদ্বোধন হলেও লোকবলের সংকটে অবহেলা-অযত্নে নষ্ট হচ্ছে আধুনিক এই রেল স্টেশন। রেলওয়ে বলছে, কারিগরি জটিলতার কারণে স্টেশনটিতে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রতিদিন গাজীপুর-সাভারের শিল্পাঞ্চল ও উত্তরবঙ্গের ১০ থেকে ২০ হাজার যাত্রী পরিবহনের উদ্দেশ্য নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু হয় এই স্টেশনের। অথচ সুনসান নীরবতায় পড়ে আছে বিলাসবহুল এই স্টেশন। আধুনিক টিকিট কাউন্টার, সিগন্যাল পদ্ধতি, উন্নতমানের বিশ্রামগার।
কিন্তু সবকিছু থাকলেও লোকবল নেই বললেই চলে। কাগজে-কলমে এখানে আছেন ৯ জন স্টাফ, কিন্তু কর্মরত আছেন সাত জন। নেই পয়েন্টসম্যান, নিরাপত্তাকর্মী। এদের মধ্যে সকাল ৯টার পর স্টেশন ম্যানেজার ছাড়া থাকেন না কেউ।
এই রুট দিয়ে চলাচল করে ৪০টি ট্রেন (২০ জোড়া)। কিন্তু বিশাল এই স্টেশনে স্টপেজ মাত্র দুটি লোকাল ট্রেনের—একটি টাঙ্গাইল কমিউটার, অপরটি সিরাজগঞ্জ এক্সপ্রেস।
আর দুই ট্রেনের জন্য বরাদ্দ টিকিটের সংখ্যা ৬০। বিলাসী এই স্টেশনের মাসিক খরচ অন্তত ৫ লাখ টাকা হলেও রেলকর্মীরা বলছেন, এখান থেকে আয় হয় মাত্র কয়েক হাজার টাকা।
সেবা না থাকায় টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ভিআইপি বিশ্রামাগার। দেখভালের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে উন্নত কাচের দেওয়াল, রঙিন ছাদসহ বিভিন্ন মূল্যবান স্থাপনা। স্থানীয়রা বলছেন, বিপুল যাত্রীচাহিদা থাকলেও ট্রেনের অভাবে স্টেশনটি পরিণত হয়েছে বিনোদনকেন্দ্রে। প্রতি শুক্রবার কয়েক শ মানুষ এখানে জড়ো হয়। আর প্রতিদিনই থাকে টিকটকারদের আনাগোনা।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, কারিগরি জটিলতার কারণে স্টেশনটি থেকে পূর্ণ সেবা দেওয়া সম্ভব নয়। যাত্রীসেবা দিতে গেলে ব্যাহত হবে ট্রেন চলাচল।
রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, আন্তঃনগর ট্রেনের বিরতি দেয়া মানে স্টপেজ বাড়ানো। আমরা এখান থেকে সরে আসার চেষ্টা করছি। না হলে ট্রেনের সময় লাগে অনেক বেশি, অপারেশনেও সমস্যা তৈরি হয়।
বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. খায়রুল ইসলাম বলেন, আন্তঃনগর ট্রেনের সুযোগ না থাকায় প্রতিনিয়ত শতশত যাত্রী এসে ফিরে যায়।
তিনি বলেন, সন্ধ্যার পর স্টেশনে বিরাজ করে ভূতুরে পরিবেশ। নিরাপত্তাকর্মী না থাকায় সন্ধ্যার পরই গেটে তালা ঝুলিয়ে ভেতরে অবস্থান করেন। আর এই সুযোগে বিভিন্ন ম্যানহোলের ঢাকনাসহ অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটছে। লোকবলের অভাবে নষ্ট হচ্ছে স্টেশনের বিভিন্ন স্থাপনা। তবে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, মূল ভবন নির্মাণে অর্ধশত কোটি টাকা খরচ হলেও বিভিন্ন অবকাঠামো মিলিয়ে প্রকল্পের ব্যয় প্রায় শতকোটি টাকা। ২০১৬ সালে শুরু হয়ে নান্দনিক এই স্টেশনের নির্মাণকাজ শেষ হয় ২০১৮ সালে। আর ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেশনটির উদ্বোধন করেন।
শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ












