১৪ দেশে সুনামি সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক: রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত অন্তত ১৪টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলের দেশগুলোকে উচ্চ ঝুঁকিতে রাখা হয়েছে।
মার্কিন ভূ-আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রের গভীরে, যার অভিঘাত ছড়িয়ে পড়তে পারে একাধিক মহাদেশজুড়ে।
NOAA জানিয়েছে, ওশেনিয়ার পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতু সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এসব অঞ্চলে ১০ মিটার বা তার বেশি উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে।
পাপুয়া নিউ গিনিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস নাগরিকদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়:
“সমুদ্র উপকূলে অবস্থানরত কেউ যদি অস্বাভাবিক ঢেউ, স্রোত অথবা দীর্ঘস্থায়ী কম্পন অনুভব করেন, সঙ্গে সঙ্গে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নিন।”
পাশাপাশি বলা হয়—বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চল, সৈকত বা নদীতীরে না যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে এবং নিজের পরিবারের জন্য খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে।
সতর্কতা জারি করা দেশ ও অঞ্চলসমূহ:
এশিয়া: রাশিয়া, জাপান, চীন, তাইওয়ান, ফিলিপাইন
ওশেনিয়া: পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু
উত্তর আমেরিকা: হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন
দক্ষিণ আমেরিকা: মেক্সিকো, পেরু, ইকুয়েডর
অস্ট্রেলেশিয়া: নিউজিল্যান্ড
কানাডা: ব্রিটিশ কলাম্বিয়া
ভূকম্পন বিশেষজ্ঞরা বলছেন, এই মাত্রার ভূমিকম্প ‘মারাত্মক’ ক্যাটাগরিতে পড়ে। এর ফলে বিপজ্জনক উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে, যা উপকূলীয় জনপদে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
বিশ্ব ইতিহাসে এমন শক্তিশালী ভূমিকম্পের পরিণতি ভয়াবহ হতে দেখা গেছে। উদাহরণস্বরূপ, ২০০৪ সালে ইন্দোনেশিয়ার ৯.১ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে প্রাণ হারিয়েছিল দুই লক্ষাধিক মানুষ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা জনগণকে সতর্কবার্তা অবহেলা না করার আহ্বান জানিয়েছেন। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের প্রতি বারবার অনুরোধ করা হচ্ছে—গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করুন এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।
মুসআব/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













