কারসাজির হাওয়ায় উড়ছে রহিমা ফুডের শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুডের শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন দেখা যাচ্ছে। কোম্পানিটির আর্থিক পারফরম্যান্স এবং সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে এই মূল্যবৃদ্ধি নিয়ে কারসাজির অভিযোগ উঠেছে।
গত ৩ মে রহিমা ফুডের শেয়ার লেনদেন হয়েছে ৭৪ টাকা ২০ পয়সায়। পরদিন ৪ মে, কোম্পানিটির ২০২৫ অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হলে বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে মাত্র ১০ পয়সায়, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ২৪ পয়সা। আয়ের এই পতনের খবরে বাজারে চাপ তৈরি হয় এবং শেয়ারটির দর দ্রুত কমে ৬৮ টাকার নিচে নেমে যায়।
কিছুদিন পর শেয়ারটির দাম আবার চাঙ্গা হয়ে উঠে এবং ৯০ টাকার কাছাকাছি পৌঁছালে কোম্পানিটির নারিকেল তেল উৎপাদন ইউনিট আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা আসে। এমন নেতিবাচক খবরের প্রভাবে শেয়ারটির দামে আবারও ধাক্কা লাগে। শেয়ারটি টানা পতন হয়ে ৮০ টাকার কাছাকাছি নেমে যায়।
তবে ৭ জুলাই থেকে আকস্মিকভাব রহিমা ফুডের শেয়ারে তেজিভাব পরিলক্ষিত হয়। এই সময়ে বেশ কয়েক দিন শেয়ারটি বিক্রেতা সংকটে পড়ে হল্টেড থাকতেও দেখা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে কোম্পানিটির কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে অস্বাভাবিক দাম বৃদ্ধির কোনো কারণ জানা নেই। এই ধরনের জবাব পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে।
কোম্পানি কর্তৃপক্ষের এমন বক্তব্যের পর শেয়ারটি দামে তাৎক্ষণিকভাবে কিছুটা চাপ পড়ে। কিন্তু দুই-তিন দিন বিরতি দিয়ে শেয়ারটির দাম আবারও ছুটতে থাকে। এবার যেন শেয়ারটি আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে। শেয়ারবাজারে সার্বিকভাবে ধারাবাহিক পতনে থাকলে রহিমা ফুডের শেয়ার যেন সোনার হরিণ হয়ে যায়। ঊর্ধ্বশ্বাসের ধারায় শেয়ারটি অদম্য হয়ে যায়। সেই ধারায় আজও শেয়ারটি ঝলক দেখিয়ে বছরের সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে। আজ শেয়ারটি ১৪৮ টাকা ৮০ পয়সা পর্যন্ত লেনদেন হয়। যা গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্। তবে দিনশেষে ক্লোজিং হয় ১৪৪ টাকা ৮০ পয়সায়। এটিও গত এক বছরের মধ্যে সর্বোচ্চ ক্লোজিং দর।
বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারটির দাম কোনভাবেই স্বাভাবিক নয় ; এমন মূল্যবৃদ্ধি স্পষ্টতই কারসাজির ফল। কোম্পানিটির দুর্বল আর্থিক অবস্থা, উৎপাদন ইউনিট বন্ধের ঘোষণা এবং কর্তৃপক্ষের "অজ্ঞতা" প্রকাশ - এই সব কিছুই ইঙ্গিত দেয় যে একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিমভাবে শেয়ারটির দাম বাড়িয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করছে।
রহিমা ফুডের শেয়ারে বিনিয়োগ বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, শেয়ারটির বর্তমান মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৪১৭.৬৯, যা বিনিয়োগের জন্য সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ একটি অবস্থা। বাজার সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণত কারসাজিরই ইঙ্গিত দেয়, যার চূড়ান্ত পরিণতিতে সাধারণ বিনিয়োগকারীরাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই শেয়ারবাজারের সামগ্রিক সুস্থতার স্বার্থে রহিমা ফুডের শেয়ারের দাম ও লেনদেনে কোনো অস্বাভাবিক কারসাজি রয়েছে কিনা, তা অবিলম্বে খতিয়ে দেখা দরকার।
মিজান/
পাঠকের মতামত:
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার









