১৭ বছর পর বিএনপি ছেড়ে জামায়াতে যাচ্ছেন বাবর!
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের কারাবাস শেষে এ বছরের শুরুতে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার মুক্তিতে নেত্রকোনাসহ দেশজুড়ে তৈরি হয়েছিল ব্যাপক আলোড়ন। কারাগারের গেটে হাজার হাজার মানুষের আবেগঘন সংবর্ধনা প্রমাণ করেছিল, সাধারণ মানুষ তাকে ভোলেনি। কিন্তু মুক্তির পর কিছুদিন গণমাধ্যমে সক্রিয় থাকলেও হঠাৎ করেই নীরব হয়ে যান তিনি। রাজপথ, দলের বৈঠক কিংবা টক শো—কোথাও নেই বাবরের উপস্থিতি। তার এই আকস্মিক অন্তরাল জন্ম দিয়েছে নানা গুঞ্জন ও রাজনৈতিক সমীকরণের।
সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, বাবর কি ধীরে ধীরে বিএনপি থেকে দূরে সরে যাচ্ছেন? দলের ভেতরে তার অবস্থান নিয়ে কানাঘুষা এখন আর গোপন নেই। শীর্ষ নেতৃত্ব তাকে আবার সামনে আনতে আগ্রহী নয় বলে মনে করা হচ্ছে। নেত্রকোনা-৪ আসনে তার একসময়ের আধিপত্য এখন বিতর্কের মুখে। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন কি না, তা নিয়েও নেতাকর্মীদের মধ্যে রয়েছে সংশয়।
এই টানাপোড়েনের মাঝেই নতুন গুঞ্জন ডালপালা মেলেছে—বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন লুৎফুজ্জামান বাবর?
এই গুঞ্জনের পেছনে প্রধান কারণ হিসেবে সামনে এসেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও। সাংবাদিক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক জানাতে গিয়ে বাবর ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেখা হয়। সেখানে তাদের আন্তরিক আলিঙ্গন ও বন্ধুত্বপূর্ণ কথোপকথনের দৃশ্যটি নতুন রাজনৈতিক বার্তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
বিএনপির সঙ্গে বাবরের দূরত্ব
বাবরের সঙ্গে বিএনপির সম্পর্ক নতুন নয়। ২০০৮ সালের নির্বাচনের সময় কারাগারে থাকা অবস্থায় দল তাকে মনোনয়ন না দিলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নেন। এর জেরে ভোটের মাত্র তিন দিন আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে বহিষ্কারাদেশ তুলে নেওয়া হলেও বাবর আর কখনো দলের কোনো গুরুত্বপূর্ণ পদে ফেরেননি।
রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টুর সঙ্গে তার তুলনা করছেন। পিন্টু কারাগারে থেকেও দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, কিন্তু প্রায় সমান জনপ্রিয় এবং একই ধরনের মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বাবর কেন দলে এমন অবহেলিত, সেই প্রশ্ন উঠছে।
বিতর্কিত অতীত ও ভারত ফ্যাক্টর
বাবরের অতীত বেশ ঘটনাবহুল। ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। স্পষ্টভাষী এবং ভারতবিরোধী কঠোর অবস্থানের কারণে তিনি বারবার আলোচনায় এসেছেন।
দশ ট্রাক অস্ত্র মামলা: ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামে আটক হওয়া দশ ট্রাক অস্ত্রের চালানের মূল পরিকল্পনাকারী হিসেবে তার নাম উঠে আসে। অভিযোগ, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাসহ অন্যান্য গোষ্ঠীর জন্য এই অস্ত্র আনা হচ্ছিল, যা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে চরম উত্তেজনা তৈরি করে।
এস এম কিবরিয়া হত্যাকাণ্ড: ২০০৫ সালে হবিগঞ্জে গ্রেনেড হামলায় তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া নিহত হন। সেই মামলাতেও বাবরের নাম আসে।
অনেক বিশ্লেষকের মতে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একাই অস্থিতিশীলতা তৈরির সক্ষমতা রাখতেন বাবর। তার সীমান্ত নিরাপত্তা কৌশল এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান নিয়ে তার ভূমিকা ছিল ভারতের জন্য বড় উদ্বেগের কারণ।
বাবরের ঘনিষ্ঠরা তার অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরে থাকার কথা বললেও, জামায়াত নেতার সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎ নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। দেশের রাজনীতিতে যখন ভারতের প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে, তখন বাবরের মতো ভারতবিরোধী হিসেবে পরিচিত নেতার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে।
বিএনপি কি ভারতের প্রভাব মোকাবেলায় সচেতন হতে চায়? যদি তাই হয়, তবে বাবরের মতো নেতৃত্বকে অবহেলা করা একটি বড় রাজনৈতিক ভুল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শেষ পর্যন্ত লুৎফুজ্জামান বাবর কি নতুন রূপে রাজনীতিতে ফিরবেন, নাকি ইতিহাসের পাতায় কেবল সেই নেতা হিসেবেই থেকে যাবেন, যাকে একসময় ভারত "ভূতের চেয়েও বেশি ভয় পেত"? উত্তর দেবে সময়ই।
মুসআব/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
জাতীয় এর সর্বশেষ খবর
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত





.jpg&w=50&h=35)







