পিনাকীর প্রশ্নের জবাব দিলেন আবদুন নূর তুষার
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইউটিউবার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার। তিনি বলেন, “দুর্নীতি এবং অযোগ্যতার কারণে কেউ নিজের জীবনকে বিপন্ন করে না।”
এই মন্তব্য তিনি করেন আইবিটিভি ইউএসএ-তে প্রচারিত ‘নিউইয়র্ক সময়’ শীর্ষক এক টকশোতে। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক ইসফাক ইলাহী চৌধুরী এবং সঞ্চালক শারমিন চৌধুরী।
সঞ্চালক শারমিন চৌধুরী আলোচনার শুরুতেই পিনাকী ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্টের প্রসঙ্গ তোলেন, যেখানে বিমান দুর্ঘটনার জন্য সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের “দুর্নীতি ও অবহেলা” দায়ী বলে উল্লেখ করা হয়েছিল।
এর জবাবে ডা. তুষার বলেন,“কোনো বাহিনীই নিজেদের জন্য খারাপ অস্ত্র, বিমান বা সাবমেরিন কেনে না—কারণ সেটাতে তো তাদেরই উঠতে হয়।” তিনি আরও বলেন, “দুর্নীতি করলে মানুষ অন্যের ব্যবহারের জিনিসে করে, যেখানে নিজেরা সরাসরি যুক্ত থাকে না।”
পিনাকীর মন্তব্যকে তিনি ‘পপুলিস্ট রিমার্ক’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন,“এগুলো ফেসবুকে লাইক-শেয়ারের জন্য বলা হয়।”
নিরাপত্তা বিশ্লেষক ইসফাক ইলাহী চৌধুরীও এই বক্তব্যের বিরোধিতা করে বলেন,“এ ধরনের উস্কানিমূলক মন্তব্য যারা করে, তারা দেশের শত্রু।”তিনি জানান, বিমান দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার, ফায়ার ফাইটিং ইউনিট এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
আলোচনায় ডা. তুষার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)–এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন,“আবাসিক এলাকার অনুমোদন দেওয়া হয়েছে এমন জায়গায়, যা বিমানবন্দরের একদম কাছে।”
এটা সামরিক ও বেসামরিক সহযোগিতার মাধ্যমেই চলে উল্লেখ করে তিনি বলেন,“পারমিশন দেওয়ার সময় কি তারা আলোচনায় বসেছে? কয়তলা হবে, কী হবে—এ বিষয়ে কি তাদের টেকনিক্যাল জ্ঞান আছে?” তিনি আরও বলেন,“আমরা কোনো কাজ ভেবে করি না, আমরা কাজ হওয়ার পর ভাবি।”
আলোচনার শেষ দিকে ডা. তুষার বিরোধী দলগুলোর 'ফ্যাসিবাদ' প্রসঙ্গে বলেন,“ফ্যাসিবাদ এখন তাদের একটা মন্ত্র হয়ে গেছে। যেকোনো ইস্যুতে ঝামেলা হলে তারা ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য’র কথা বলেন। বাস্তবতা হলো—সব বাজে চিন্তা বাদ দিয়ে এখন নির্বাচনের দিকেই মনোযোগ দেওয়া উচিত।”
এই আলোচনায় ডা. তুষার এবং ইসফাক ইলাহী চৌধুরী, উভয়েই মনে করছেন—পিনাকী ভট্টাচার্যের মন্তব্য অগ্রহণযোগ্য, তথ্যবর্জিত এবং প্রতিরক্ষা বাহিনীর প্রতি জনমনে ভুল বার্তা তৈরি করতে পারে। পক্ষান্তরে, পিনাকীর বক্তব্য বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের দায়দায়িত্ব নিয়ে নাগরিক পর্যায়ের প্রশ্ন উত্থাপনের একটি দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন অনেকেই।
মুসআব/
পাঠকের মতামত:
- আজকের নামাজের সময়সূচি (১১ সেপ্টেম্বর)
- বিও হিসাব নিয়ে অভিযোগ, ব্যবস্থা নিতে বিএসইসিকে মন্ত্রণালয়ের নির্দেশ
- দুঃসংবাদ: যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যেখানে
- বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি
- পাস হলো এসআরবি বিল ২০২৬, বিলুপ্ত র্যাব
- এমপিদের নম্বর থেকেই আসছে টাকা চাওয়ার মেসেজ, নেপথ্যে যারা !
- পরমাণু শক্তি নিয়ে বাংলাদেশে আসছে আমেরিকা, নেপথ্যে বড় খেলা!
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
- ফেসবুকে গালাগাল বন্ধে আসছে আইন, বড় বার্তা তথ্যমন্ত্রীর
- রুমিন ফারহানাকে কড়া জবাব দিলেন মানসুরা আলম
- আনন্দবাজার তো আনন্দ নিয়া ব্যস্ত থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সুদের হার কমলেও ঋণে অনীহা ব্যবসায়ীদের, নেপথ্যে কী?
- বিএনপি'র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন সুর
- পুলিশে বড় রদবদল, ৭ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- শিশুদের রুকিয়া করার সঠিক নিয়ম ও প্রয়োগ পদ্ধতি
- ভারত সফরে আগ্রহী তারেক রহমান, জানা গেলো সম্ভাব্য সময়
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- হঠাৎ বাড়ল টেক্সটাইল কোম্পানির শেয়ার দাম, ব্যাখ্যা চায় সিএসই
- ‘মিস্টার সিং, গাড়ি চালাতে জানেন না!’ পোস্ট ঘিরে বিতর্ক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ড. ইউনূসের প্রতিষ্ঠানের কর মামলা, হাইকোর্টের নতুন রায়
- শিক্ষকের ‘মেয়েদের ভাল্লাগে না’, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ১০ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় সাড়ে ৪ লাখ কোটি
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেষ আধাঘণ্টায় বিপর্যস্ত শেয়ারবাজার, তিন মাসের তলানিতে ডিএসই
- সময় টিভির সাবেক এমডির বিচার শুরু
- প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পরিবারসহ যাওয়ার ৮ বৈধ পথ
- স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: মীর শাহে আলম
- ১০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অস্থিরতার মধ্যেও কেন মার্কিন বন্ডবাজারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের?
- হরমুজ প্রণালিতে ১০ জাহাজে ইরানের হামলা
- দুই কোম্পানির লেনদেন স্থগিত
- সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় শোক, চলছে দাফনের প্রস্তুতি
- ভিকারুননিসায় একাদশে ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি, জানুন পুরো প্রক্রিয়া
- ঠাকুরগাঁও-১ আসনে ভোটের দিন ঘোষণা, সম্ভাব্য প্রার্থী নিয়ে চমক
- শেখ হাসিনার সাথে পল্টি মারলেন ভাগিনা শেখ তাপস
- সিফাতকে নিয়ে আদমজী কলেজের কঠোর সিদ্ধান্ত
- ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন
- গার্মেন্টস খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- দুই কোম্পানির কারখানা বন্ধ পেল ডিএসই
- লুব-রেফ বাংলাদেশের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বহুতল ভবনে আগুন
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি













