এক বহুজাতিক কোম্পানির চাপে শেয়ারবাজার এলোমেলো
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে টানা উত্থান দেখা গেলেও আজ সপ্তাহের শুরুতেই মুনাফা তোলার চাপে হোঁচট খেয়েছে উভয় বাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ (রোববার) ৩৭.২১ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৪.৮২ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আজ ডিএসইর সূচকের এমন পতনের পেছনে ছিল ৪টি মেগা কোম্পানি – বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম এবং বার্জার পেইন্টস। এই চারটি কোম্পানি নিজেরাই ডিএসইর সূচক থেকে ২৫ পয়েন্টের বেশি উধাও করে দিয়েছে। এদের মধ্যে বহুজাতিক কোম্পানি বিএটিবিসির চাপেই রীতিমতো কেঁপে উঠেছে বাজার, যা একাই ডিএসইর সূচক কমিয়েছে প্রায় ১৬ পয়েন্ট।
আজ লেনদেন শুরুর আগেই বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিকের নেতিবাচক খবর আসে। এর প্রভাবে লেনদেন শুরুর সাথে সাথেই কোম্পানিটির শেয়ার দামে বড় পতন হয় এবং ডিএসইর সূচকেও রেড লাইট জ্বলে ওঠে। যদিও পরে ধীরে ধীরে বাজার ইতিবাচক প্রবণতায় ফেরার চেষ্টার পর নিস্ফল হয়।
আজ বিএটিবিসির শেয়ার দর ২৫ টাকা ৬০ পয়সা বা ৭.৯৬ শতাংশ কমে ২৯৬ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির ১৩ লাখ ২৯ হাজার ২৯৪টি শেয়ার ৩৯ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার টাকায় লেনদেন হয়েছে, যা ডিএসইর টার্নওভার তালিকায় শীর্ষস্থান দখল করেছে।
ব্র্যাক ব্যাংক আজ দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পতন ঘটিয়েছে, যা ডিএসইর সূচক কমিয়েছে ৪ পয়েন্টের বেশি। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ২.৩৩ শতাংশ কমে ৬৭ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। ডিএসইতে কোম্পানিটির ২৮ লাখ ১৫ হাজার ৪২৮টি শেয়ার ১৯ কোটি ২৩ লাখ ১১ হাজার টাকায় লেনদেন হয়েছে।
লাফার্জহোলসিম তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে, যা ডিএসইর সূচক থেকে ৪ পয়েন্টের বেশি কমেছে। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৪.৫৯ শতাংশ কমে ৫৪ টাকায় দাঁড়িয়েছে। দিনশেষে কোম্পানিটির ১১ লাখ ২৬ হাজার ৯২টি শেয়ার ৬ কোটি ২১ লাখ ৩৭ হাজার টাকায় লেনদেন হয়।
এছাড়াও, বার্জার পেইন্টস ডিএসইর সূচক থেকে ২ পয়েন্টের বেশি কমিয়েছে। আজ কোম্পানিটির শেয়ার দর ৪৫ টাকা বা ২.৮২ শতাংশ কমে ১ হাজার ৪৫৯ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির ১৯ হাজার ৩৮২টি শেয়ার ৩ কোটি ৫৪ হাজার টাকায় লেনদেন হয়।
মিজান/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে











