সংবাদপত্রে প্রকাশিত অসত্য সংবাদের প্রতিবাদ ও ইউনিয়ন ব্যাংকের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক : গত ১৫ ডিসেম্বর, শুক্রবার দেশের কয়েকটি সংবাদপত্রে শরিয়াহ্ ভিত্তিক পাঁচ ব্যাংকের তারল্য সংকট সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত সংবাদে বাংলাদেশ ব্যাংকের কথিত চিঠির উদ্ধৃতি দিয়ে ইউনিয়ন ব্যাংক সম্পর্কে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত প্রতিবেদনে বাস্তবতা বিবর্জিত, অপ্রাসঙ্গিক ও অতিরঞ্জিত অনেক বক্তব্য লেখা হয়েছে, যা সত্যের অপলাপমাত্র । দেশের ব্যাংক খাত তথা অর্থনীতিকে অস্থিতিশীল করে তোলার হীনচক্রান্ত থেকেই এসব অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে আমরা মনে করছি।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বেশ কিছুদিন যাবৎ একটি চিহ্নিত গোষ্ঠি দেশের শরিয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলোর বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার করে আসছে। তারল্য সংকট সংক্রান্ত প্রকাশিত সংবাদ সেসব মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক নীল নকশারই অংশ ।
দেশের চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি সবচেয়ে সফল ব্যাংক হিসাবে সর্বমহলে স্বীকৃত ও প্রশংসিত। এই ব্যাংকের মূলধন কাঠামো ও আর্থিক ভিত সবচেয়ে শক্তিশালী। আইপিওর মাধ্যমে ইউনিয়ন ব্যাংক এরই মধ্যে দেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ইউনিয়ন ব্যাংক আমানতকারীদের প্রতিটি অর্থের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আসছে। এই কারণে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে একমাত্র ইউনিয়ন ব্যাংকের সম্পদ, আমানত ও বিনিয়োগ ২০ হাজার কোটি টাকার বেশি। চলতি ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ইউনিয়ন ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল ২৭ হাজার ৯০০ কোটি টাকা। এটি সমসাময়িক ব্যাংক তো বটেই, এমনকি দেশের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অনেক ব্যাংকের চেয়েও বেশি।
প্রকাশিত সংবাদে ইউনিয়ন ব্যাংকের তারল্য সংকট নিয়ে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, সেটি সর্বৈব মিথ্যা। প্রকৃত সত্য হলো, দুই বছরের বেশি সময় ধরে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি তুলনামূলক কম। এই কারণে দেশের বেশিরভাগ ব্যাংকই তারল্য নিয়ে কিছুটা চাপে আছে। বাংলাদেশ ব্যাংক প্রতিদিনই রীতিনীতি মেনে ব্যাংকগুলোকে ২০-২৫ হাজার কোটি টাকা ধার দিচ্ছে।
গত এক বছরে দেশের অনেক ব্যাংকের আমানত স্থিতি কমেও গিয়েছে। এ পরিস্থিতিতেও ইউনিয়ন ব্যাংকের আমানত স্থিতি বেড়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর ইউনিয়ন ব্যাংকের আমানত ছিল ২১ হাজার ৩৩৭ কোটি টাকা।
চলতি ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে আমাদের ব্যাংকের আমানতের পরিমাণ ২২ হাজার ৪২০ কোটি টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ, চলতি বছরের প্রথম নয় মাসে ইউনিয়ন ব্যাংকের আমানত স্থিতি বেড়েছে ১ হাজার ৮৩ কোটি টাকা।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইউনিয়ন ব্যাংক ২৯৯ কোটি ৬২ লাখ টাকা পরিচালন মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪২ কোটি টাকা বেশি। ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণের হারও মাত্র ৩.৫৬ শতাংশ, যা দেশের ব্যাংক খাতের গড় খেলাপির তুলনায় যৎসামান্য। ক্রেডিট রেটিং এর দিক থেকেও ইউনিয়ন ব্যাংকের ক্রেডিট রেটিং দীর্ঘ মেয়াদে ‘এ+' ।
প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত ইউনিয়ন ব্যাংকের কোনো শাখায় চেক বাউন্স হয়নি। এটিএম বুথ, পিওএস মেশিনসহ ডিজিটাল কোনো লেনদেনও কখনো ডিক্লাইন হয়নি।
আমরা গ্রাহক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি যে, ইউনিয়ন ব্যাংক ইসলামী শরিয়ার পূর্ণ অনুসরনের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান, গ্রাহকের চাহিদা পুরণ এবং বিশ্বস্ততার সঙ্গে গ্রাহকদের আমানতের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অতীতের মত ভবিষ্যতেও এ সুরক্ষা দেয়ার বিষয়ে আমরা বদ্ধপরিকর। কোনো ধরণের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করছি।
শেয়ারনিউজ, ২৫ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা





.png&w=50&h=35)







