শেয়ারবাজারের রোডম্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির বৈঠক
নিজস্ব প্রতিবেদক্য: বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে শেয়ারবাজার উন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দেশের অর্থনীতিতে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য শেয়ারবাজারকে কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মত দেন, দীর্ঘমেয়াদি পুঁজি সংগ্রহের ক্ষেত্রে শেয়ারবাজার হতে পারে একটি শক্তিশালী বিকল্প, যা ব্যাংক খাতের চাপ হ্রাসে সহায়তা করবে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দেশের শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি প্রধান উৎস হিসেবে গড়ে তোলার রোডম্যাপ প্রণয়ন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রদত্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, গভর্নরের উপদেষ্টা মো. আহসান উল্লাহসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে, বিএসইসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখ এবং কমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বন্ড মার্কেটকে সক্রিয় ও প্রাণবন্ত করতে করণীয় নিয়েও আলোচনা করা হয়। বন্ড মার্কেটের তারল্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত পরিবর্তনের বিষয়েও মতবিনিময় হয়। এসব বিষয় বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই কমিটি নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সমন্বয় সাধন করবে।
বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে শেয়ারবাজারকে দেশের দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে গড়ে তোলা সম্ভব হবে, যা দেশের শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও গঠনমূলক প্রভাব ফেলবে।
এর আগে ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে শেয়ারবাজারের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে পর্যালোচনা হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা শেয়ারবাজার উন্নয়নে পাঁচটি নির্দেশনা প্রদান করেন। তার মধ্যে অন্যতম ছিল দেশের বৃহৎ কোম্পানিগুলো যেন দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ার বা বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজি সংগ্রহ করে। এই নির্দেশনার আলোকে বিএসইসি ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে। তারই অংশ হিসাবে আজ দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে যৌথ সভাটি অনুষ্ঠিত হলো।
মামুন/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









