শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: মন্দার মুখে থাকা স্থবির শেয়ারবাজারের গতি ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) বিনিয়োগের সুযোগ দেওয়ার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের প্রধান শেয়ারসূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে এবং বাজার মূলধন প্রায় ১ লাখ কোটি টাকা হ্রাস পেয়েছে। বর্তমানে দৈনিক লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমে আসায় বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে, যা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে।
বুধবার (০৪ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন বলেন, “এই পরিস্থিতি কেবল সাধারণ বাজার সংশোধন নয়, বরং এটি একটি কাঠামোগত সংকট। এ থেকে উত্তরণে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ একান্ত জরুরি।”
ইকবাল হোসেন প্রস্তাব করেন, অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হোক, তবে এর সঙ্গে তিন বছরের ‘লক-ইন পিরিয়ড’ বাধ্যতামূলক করা হোক। তার কথায়, “লক-ইন সময়ে বিনিয়োগকারীরা মূলধন তুলতে পারবেন না, শুধু ডিভিডেন্ড আয় নিতে পারবেন।” তিনি মনে করেন, এমন সুযোগ চালু হলে বাজারে তারল্য ফিরবে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
ইকবাল হোসেন বলেন, শেয়ারবাজার সংশ্লিষ্টরা আশা করেছিলেন, এবারের বাজেট তাদের জন্য প্রণোদনামূলক হবে। বিশেষ করে ব্যক্তি পর্যায়ে মূলধন লাভের ওপর কর প্রত্যাহার এবং ১ লাখ টাকা পর্যন্ত ডিভিডেন্ড আয়ে কর মওকুফের প্রত্যাশা ছিল। “কিন্তু প্রস্তাবিত বাজেটে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সরাসরি কোনো সুবিধা রাখা হয়নি,”—বলেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য করহার ২০ শতাংশ নির্ধারণ করে পূর্বের তুলনায় কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত ১০ শতাংশের কর ব্যবধানের স্থলে বাস্তব ব্যবধান দাঁড়িয়েছে মাত্র ৭.৫ শতাংশ, যা প্রত্যাশার চেয়ে কম।
মার্চেন্ট ব্যাংকের জন্য করহার ৩৭.৫ শতাংশ থেকে ২৭.৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে, যা আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য স্বস্তিদায়ক হলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তেমন কোনো সুবিধা আনবে না বলে মনে করেন সংগঠনের সভাপতি।
এছাড়া, ব্রোকারেজ লেনদেনে উৎসে কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশে নামানোর প্রস্তাব দেওয়া হলেও তা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে উপকৃত করবে; সাধারণ বিনিয়োগকারীরা এতে তেমন কোনো সরাসরি লাভ পাবেন না।
ইকবাল হোসেন বলেন, বাজেটের কিছু সমন্বয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য সুবিধাজনক হলেও, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তা বাস্তবিক অর্থে স্বস্তি আনতে ব্যর্থ হয়েছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার যদি বিনিয়োগকারীদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে, তাহলে শেয়ারবাজারে আস্থা ফিরবে এবং একটি নতুন গতি সঞ্চার হবে।
মামুন/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









